এক্সপ্লোর

চিনের আইসক্রিমে মিলল করোনা জীবাণু! সতর্কতা

কী কী রয়েছে ওই আইসক্রিমে যা থেকে করোনাভাইরাস ছড়াল? চিনের দাবি, তাতে রয়েছে, নিউজিল্যান্ড থেকে আনা গুঁড়ো দুধ আর ইউক্রেন থেকে আনা ঘোলের গুঁড়ো।

  বেজিং: পূর্ব চিনের আইসক্রিমে এবার করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেল। তৎক্ষণাৎ প্রত্যাহার করা হয়েছে ওই ব্যাচের সমস্ত আইসক্রিম কার্টন, চিন সরকার দাবি করেছে। সরকার বলেছে, বেজিংয়ের পাশে তিয়ানজিনের দাকিয়াওদাও ফুড কোম্পানি লিমিটেডকে এই ঘটনার পর সিল করে দেওয়া হয়েছে। এখানকার কর্মীদের চলছে করোনা পরীক্ষা। এখান থেকে তৈরি আইসক্রিম থেকে কারও শরীরে করোনা ছড়িয়েছে বলে এখনও প্রমাণ মেলেনি বলে চিন সরকার দাবি করেছে। তারা আরও বলেছে, আইসক্রিম ভর্তি ওই ব্যাচের ২৯ হাজার কার্টনের বেশিরভাগ এখনও বিক্রি হয়নি। তিয়ানজিনে বিক্রি হয় ৩৯০ কার্টন আইসক্রিম, সেগুলি খুঁজে বার করা হয়েছে, যে সব এলাকায় সেগুলি বিক্রি হয়েছে, সেখানকার প্রশাসনকে সে ব্যাপারে খবর দেওয়া হয়েছে। কী কী রয়েছে ওই আইসক্রিমে যা থেকে করোনাভাইরাস ছড়াল? চিনের দাবি, তাতে রয়েছে, নিউজিল্যান্ড থেকে আনা গুঁড়ো দুধ আর ইউক্রেন থেকে আনা ঘোলের গুঁড়ো। অর্থাৎ বিদেশ থেকে আনা খাবার থেকে তাদের দেশে করোনা জীবাণু আসছে বলে ফের তারা বোঝাতে চাইছে। সে দেশের স্বাস্থ্যমন্ত্রী মা জিয়াওবেই এক সরকারি অনুষ্ঠানে অভিযোগ করেছেন, করোনা জীবাণু আসছে বিদেশ থেকে, মূলত বিদেশি পর্যটক এবং হিম ঘরের রফতানিকৃত জিনিসপত্র থেকে। কিন্তু যেভাবে আইসক্রিম তৈরি হয়, তাতে তা থেকে করোনা কীভাবে ছড়ানো সম্ভব তা নিয়ে বিশেষজ্ঞরা ধন্দে রয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এমন দাবি উড়িয়ে দিয়েছে। চিনের ইউহান শহরে প্রথম করোনা ধরা পড়ে ২০১৯-এর শেষে। এরপর তা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে, মারা যান অসংখ্য মানুষ। তবে চিন অবশ্য বারবারই দাবি করে আসছে, তারা নয়, করোনা ছড়িয়েছে অন্য দেশ। অনেক বিজ্ঞানী অভিযোগ করেছেন, চিনা ল্যাবরেটরি থেকে ছড়িয়েছে এই ভাইরাস। চিন সরকার অবশ্য বলেছে, বিদেশ থেকে আনা মাছ ও অন্যান্য খাবার থেকে করোনা ছড়িয়েছে, যদিও বিদেশি বিজ্ঞানীরা এই দাবি মেনে নেননি।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget