এক্সপ্লোর

Nepal: হিন্দুরাষ্ট্র ঘোষণা, রাজতন্ত্র ফেরানোর দাবি, নেপালে পথে নেমে বিক্ষোভ

People of Nepal are demanding reinstatement of constitutional monarchy. | নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ।

কাঠমাণ্ডু: নেপালকে হিন্দুরাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে এবং রাজতন্ত্র ফেরাতে হবে। এই দাবিতে জাতীয় পতাকা হাতে রাজধানী কাঠমান্ডুতে মিছিল করলেন কয়েকশো মানুষ। এই মিছিল ঘিরে এখন সরগরম নেপালের রাজনৈতিক মহল। গতকাল এই মিছিল হয়। যাঁরা মিছিলে যোগ দিয়েছিলেন, তাঁরা হিন্দু রাজতন্ত্রের পক্ষে স্লোগান দেন। সাংবিধানিক রাজতন্ত্র ফেরানোরও দাবি তোলেন তাঁরা। নেপালের জাতীয় ঐক্য ও দেশের মানুষের কল্যাণের জন্যই হিন্দুরাষ্ট্র ও রাজতন্ত্র প্রয়োজন বলে দাবি তাঁদের। কয়েক বছর আগে পর্যন্ত নেপালই বিশ্বের একমাত্র হিন্দুরাষ্ট্র ছিল। সেখানে রাজতন্ত্রও বজায় ছিল। তবে ২০০৮ সালে ২৪০ বছরের রাজতন্ত্রের অবসান হওয়ার পর নেপাল প্রজাতন্ত্রী রাষ্ট্রে পরিণত হয়। ২০১৫ সালে নতুন সংবিধান গৃহীত হয়। এরপর ২০১৭ সালে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় সিপিএন-ইউএমএল ও সিপিএন (মাওবাদী) জোট। এই জোটই এখন ক্ষমতায়। প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি সংবিধান প্রণয়ন, গণতন্ত্রকে মজবুত করা এবং সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন। কিন্তু তিনি কোনও প্রতিশ্রুতিই পূরণ করতে পারেননি। তিনি ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে নেপালের কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। এই সময়ে চিনের সঙ্গে নেপালের ঘনিষ্ঠতা বাড়লেও, নেপালের ভূখণ্ডের বড় অংশ চিন দখল করে নিচ্ছে বলে জানা গিয়েছে। ফলে ওলির বিরুদ্ধে নেপালে ক্ষোভ বাড়ছে। পর্যবেক্ষকদের মতে, নেপালের বর্তমান সরকার ও রাজনৈতিক দলগুলি দেশের মানুষের স্বার্থরক্ষা করতে পারেনি। সেই কারণেই দেশের মানুষের ক্ষোভ বাড়ছে।  শাসক-বিরোধী, দু’পক্ষেরই উপরেই ভরসা হারিয়েছেন নেপালের সাধারণ মানুষ। বর্তমান সরকারের বিরুদ্ধে করোনা অতিমারী পরিস্থিতির মোকাবিলা ঠিকমতো করতে না পারা, দুর্নীতি, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ঠিকমতো প্রণয়ন করতে না পারা এবং প্রশাসনিক কাজকর্ম ভালভাবে না চালানোর অভিযোগ রয়েছে। সেই কারণেই নেপালের অধিকাংশ মানুষ ক্ষুব্ধ। গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি তাঁরা আস্থা হারিয়েছেন। সেই কারণেই তাঁরা রাজতন্ত্র ফেরানোর দাবি তুলেছেন। নেপালে অবশ্য বেশ কিছুদিন ধরেই সাংবিধানিক রাজতন্ত্র ফেরানোর পক্ষে জনমত তৈরি হচ্ছে। গতকালের মিছিলে জাতীয় পতাকার পাশাপাশি আধুনিক নেপালের জনক হিসেবে পরিচিত পৃথ্বী নারায়ণ শাহের ছবিও দেখা গিয়েছে। এই মিছিল করেন রাষ্ট্রীয় নাগরিক আন্দোলন সমিতি ২০৭৭ (জাতীয় নাগরিক আন্দোলন কমিটি ২০২০)-এর সদস্যরা। এর আগে গত ১০ নভেম্বরও কাঠমাণ্ডুতে সাংবিধানিক রাজতন্ত্র ফেরানো এবং হিন্দুরাষ্ট্র হিসেবে ঘোষণ করার দাবিতে মিছিল হয়। এই মিছিল করেন ‘জাতীয়তাবাদী নাগরিক সমাজ’-এর সদস্যরা। এর দু’দিন পর বিরাটনগরে একই দাবিতে মিছিল হয়। নেপালের প্রধানমন্ত্রীর নিজের শহর ঝাপাতেও রাজতন্ত্র ফেরানোর দাবিতে মিছিল হয়েছে। ফলে ক্ষমতা ধরে রাখা নিয়ে প্রবল চাপে পড়ে গিয়েছেন ওলি।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget