এক্সপ্লোর

ফ্রান্সে মৃত্যু ছাড়াল ১০ হাজার, জমায়েতে নিষেধাজ্ঞা

ফ্রান্সে ১৭ মার্চ থেকে লকডাউন জারি হয়েছে, চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।

প্যারিস: করোনা ভাইরাসের জেরে ফ্রান্সে মৃত্যু ১০ হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে প্যারিসে দিনের বেলা জগিং নিষিদ্ধ করে দেওয়া হল। আজ থেকেই চালু হচ্ছে এই নিষেধাজ্ঞা। সকাল দশটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত কেউই বাড়ির বাইরে গিয়ে খেলা বা শরীরচর্চা করতে পারবেন না। ফ্রান্সের অন্যান্য শহরগুলিতেও রাস্তাঘাটে লোকজনের জমায়েত যাতে না হয় সেটা নিশ্চিত করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভ্যন্তরীণ মন্ত্রী ক্রিস্টোফ ক্যাস্টনার সব শহরের প্রশাসনিক আধিকারিকদের বলেছেন, প্রয়োজনে মানুষের রাস্তায় নামা নিয়ন্ত্রণ করা হোক। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিক জেরোমি সলোমন জানিয়েছেন, ‘১ মার্চ থেকে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১০,৩২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৯৭ জনের। হাসপাতালে মৃত্যু হয়েছে ৭,০৯১ জনের এবং বৃদ্ধাশ্রমে মৃত্যু হয়েছে ৩,২৩৭ জনের। দেশজুড়ে সংক্রমণ ছড়িয়ে পড়ছে। তবে এর গতি কিছুটা কমেছে। যদিও আমরা এখনও শেষ পর্যায়ে পৌঁছইনি। ফলে এখনই লকডাউন তুলে নেওয়ার কথা ভাবা যাচ্ছে না।’ ফ্রান্সে ১৭ মার্চ থেকে লকডাউন জারি হয়েছে, চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। এই সময় জরুরি প্রয়োজন ছাড়া কারও বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই। বাড়ি থেকে এক কিলোমিটারের মধ্যে কেউ হাঁটতে বা ছুটতে যেতেও পারেন। কিন্তু প্যারিসে অনেকেই এই নিষেধাজ্ঞা মানছেন না। বহু মানুষকে একসঙ্গে ছুটতে ও হাঁটতে দেখা গিয়েছে। প্যারিসের মেয়র যে কোনও ধরনের জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। কিন্তু অনেকেই সেই পরামর্শে কান দিচ্ছেন না। সেই কারণেই এবার সরকার কঠোর অবস্থান নিচ্ছে। প্যারিস সহ ফ্রান্সের সব শহরেই পার্ক ও গার্ডেন বন্ধ করে দেওয়া হয়েছে। কেউ জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোলে উপযুক্ত নথি দেখাতে হবে। না হলে ১৩৫ ইউরো জরিমানা হবে। উত্তর ফ্রান্সের একটি শহরে প্রকাশ্যে নাক-মুখ না ঢেকে কেউ হাঁচলে, কাশলে বা থুতু ফেললে, রাস্তায় ব্যবহৃত মাস্ক ও গ্লাভস ফেললে ৬৮ ইউরো জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে মানবাধিকার সংগঠনগুলি। অন্য একটি শহরে আবার নিয়ম জারি হয়েছিল, কোনও পার্কের বেঞ্চে কেউ দু’মিনিটের বেশি বসে থাকতে পারবেন না। তবে সমালোচনার মুখে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget