এক্সপ্লোর

তৃতীয় ধাপের পরীক্ষা শেষ হলেই করোনা প্রতিষেধকের লাইসেন্সের জন্য আবেদন করা হবে, জানাল ফাইজার

জার্মানির সংস্থা বায়োএনটেকের সঙ্গে যৌথভাবে করোনা প্রতিষেধক তৈরি করছে ফাইজার।

নিউ ইয়র্ক: করোনার প্রতিষেধক কে সবার প্রথম বাজার আনবে? কোন দেশের টিকা দখল করবে বিশ্বের সিংহভাগ বাজার? তা নিয়ে চলছে প্রতিযোগিতা। এরই মধ্যে ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজার জানাল, করোনা প্রতিষেধক কার্যকরী প্রমাণ হয়ে গেলেই মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে জরুরি ভিত্তিতে তা ব্যবহারের জন্য অনুমোদন চাইবে। সামনে মাসের শেষদিকেই তা হয়ে যেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। এরপর তারা লাইসেন্সের জন্য আবেদন করবে বলে জানিয়েছে। জার্মানির সংস্থা বায়োএনটেকের সঙ্গে যৌথ ভাবে করোনা প্রতিষেধক তৈরি করছে ফাইজার। সেই টিকা এখন তৃতীয় তথা শেষ ধাপে রয়েছে। ফাইজারের চিফ এগজিকিউটিভ অ্যালবার্ট বাউরলা জানিয়েছেন, ২৩ হাজার স্বেচ্ছাসেবীর উপর তৃতীয় ধাপের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে। তাঁদের মধ্যে অনেককে আবার বুস্টার ডোজ দেওয়া হয়েছে। এই তৃতীয় ধাপের পরীক্ষা কতটা সফল হল তা অক্টোবরের মধ্যে স্পষ্ট হয়ে যাবে বলে মনে করছেন তিনি। ফলে পরীক্ষামূলক প্রয়োগের ফল যদি ইতিবাচক হয় তা হলে একটুও দেরি না করে লাইসেন্সের জন্য আবেদন করবে ফাইজার। আমেরিকার ফুড ও ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের তরফেও ইঙ্গিত মিলেছে, তৃতীয় ধাপের পরীক্ষামূলক প্রয়োগ পুরোপুরি শেষ না হলেও, এই ধরনের আবেদন এলে তা বিবেচনা করে দেখা হবে। বিজ্ঞানী ও পর্যবেক্ষক মহলের একাংশ জানাচ্ছেন তড়িঘড়ি টিকা আনতে গিয়ে যেন টিকার সুরক্ষা, কার্যকারিতার সঙ্গে যেন আপস করা না হয়। রাশিয়া টিকা তৈরিতে প্রথম হতে চলেছে বলে জানিয়েছিলেন সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকী, এ মাসেই বাণিজ্যিক উৎপাদনের পথে হাঁটতে চলেছে পুতিন সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চাইছেন আমেরিকায় নির্বাচনের আগে করোনা-টিকা নিয়ে বড়সড় ঘোষণা করতে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের করোনা বিষয়ক চিকিৎসক দলের প্রধান অ্যান্টনি ফসি জানিয়েছিলেন, আগামী বছরের গোড়ার আগে করোনার নিরাপদ, কার্যকরী প্রতিষেধক আনা সম্ভব নয়। জরুরি ভিত্তিতে প্রতিষেধক যদি প্রয়োগ করতেই হয়, তা শুধু স্বাস্থ্যক্ষেত্রের সঙ্গে জড়িতদের দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget