এক্সপ্লোর

রবিবারই ৩৫৫টি নতুন সংক্রমণ! অথচ ইতালির প্রথম সারির ডাক্তারের দাবি, করোনাভাইরাসের অস্তিত্বই আর নেই! বিতর্ক

স্বাভাবিক ভাবেই করোনা সংক্রমণ-পরবর্তী অভিজ্ঞতার নিরিখে এমন বক্তব্যে বিস্মিত অনেকে। দেশের স্বাস্থ্য দপ্তরও এখনই সন্তুষ্ট, উল্লসিত হওয়ার সময় হয়নি বলে জানিয়েছে। অন্য বিশেষজ্ঞরাও এ ব্য়াপারে সহমত।

রোম: স্বাভাবিক ছন্দে ফেরার লক্ষ্যে ধীরে ধীরে পা ফেলছে ইতালি। চলতি সপ্তাহে তিন মাস আগে দেশব্যাপী চালু হওয়া লকডাউন তুলে নেওয়ার প্রস্তুতি চলছে। ঠিক হয়েছে, বুধবার থেকে বিদেশি ট্যুরিস্টরা ফের আসতে পারবেন, দেশের মানুষও এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে পারবেন। তবুও সাবধানী ইতালি সরকারের হুঁশিয়ারি, নোভেল করোনাভাইরাস অতিমারী ৩৩৫০০ টি প্রাণ কেড়েছে। ফলে বর্তমান পর্বই হতে চলেছে সবচেয়ে বিপজ্জনক ধাপগুলির অন্যতম। তাই ফের প্রাণঘাতী ভাইরাসের মাথাচাড়া দেওয়ার সম্ভাবনা রোধ করতে সাধারণ মানুষ যেন অবশ্যই সামাজিক দূরত্ববিধি মেনে চলেন, মাস্ক পরে থাকেন। কিন্তু এই সতর্কবার্তার মধ্যেই দেশের এক নামী ডাক্তারের দাবি, বাস্তবে ইতালিতে করোনাভাইরাসের আর অস্তিত্ব নেই, যা ঘিরে বিতর্ক চলছে। উত্তরের লোম্বার্ডি অঞ্চলের রাজধানী মিলানের সান রাফেলে হাসপাতালের প্রধান অ্যালবার্তো জাঙ্গরিলো এক সাক্ষাত্কারে বলেছেন, গত ১০দিনে যত লালারস পরীক্ষা করা হয়েছে, তাতে এমন এক ধরনের ভাইরাল লোড মিলেছে যা, এক বা দু মাস আগে পরীক্ষা করা লালারসে মেলা লোডের তুলনায় অতি ক্ষুদ্র, শক্তিহীন। প্রসঙ্গত, ইতালিতে করোনাভাইরাস অতিমারীতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে লোম্বার্ডি অঞ্চলের। ভীতি ছড়িয়ে দেশকে সন্ত্রস্ত করে তোলার দায় কাউকে নিতে হবে, এমন মন্তব্য করেছেন জাঙ্গরিলো। নতুন করোনাভাইরাস তেজ, শক্তি হারাচ্ছে বলেও তাঁর দাবি। স্বাভাবিক ভাবেই করোনা সংক্রমণ-পরবর্তী অভিজ্ঞতার নিরিখে এমন বক্তব্যে বিস্মিত অনেকে। দেশের স্বাস্থ্য দপ্তরও এখনই সন্তুষ্ট, উল্লসিত হওয়ার সময় হয়নি বলে জানিয়েছে। অন্য বিশেষজ্ঞরাও এ ব্য়াপারে সহমত। দেশের স্বাস্থ্য দপ্তরের আন্ডার সেক্রেটারি সান্দ্রা জাম্পা এক বিবৃতিতে বলেছেন, ভাইরাসটা উধাও হয়ে গিয়েছে, এটা বলার মতো কোনও বিজ্ঞানসম্মত তথ্যপ্রমাণ না পাওয়া পর্যন্ত যাঁরা এ ব্যাপারে নিশ্চিত, তাঁদের বলব, ইতালির মানুষকে বিভ্রান্ত করবেন না। ন্যাশনাল হেলথ কাউন্সিলের প্রধান ফ্র্যাঙ্কো লোকাতেল্লি জানিয়েছেন, তিনি হতভম্ব জাঙ্গরিলোর মন্তব্যে। তিনি বলেছেন, প্রতিদিন দেশে নতুন নিশ্চিত পজিটিভ সংক্রমণের সংখ্যাই যথেষ্ট ইঙ্গিত দিচ্ছে, ইতালিতে নতুন করে করোনাভাইরাস সংক্রমণ লাগাতার ঘটছেই। করোনাভাইরাস নিষ্ক্রিয় হয়ে গিয়েছে বা তার শক্তিক্ষয় হয়েছে, এমন কোনও বৈজ্ঞানিক প্রমাণ মেলেনি। রবিবারই ৩৫৫টি নতুন সংক্রমণের খবর পাওয়া গিয়েছে, যার বেশিরভাগই লোম্বার্ডি এলাকায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget