এক্সপ্লোর

আইএনএক্স মিডিয়া মামলায় ৩ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ল চিদম্বরমের

চিদম্বরমের বিরুদ্ধে কেন্দ্রে অর্থমন্ত্রী থাকাকালে আইএনএক্স মিডিয়াকে বিদেশি বিনিয়োগ প্রমোশন বোর্ডের (এফআইপিবি) সম্মতি দেওয়া নিয়ে দুর্নীতি ও বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগের তদন্ত করছে সিবিআই ও ইডি।

নয়াদিল্লি: আইএনএক্স মিডিয়া মামলায় ৩ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ল পি চিদম্বরমের। তিহাড় জেলে থাকা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ শেষে আজ তাঁকে দিল্লির এক আদালতে তোলা হয়। সিবিআইয়ের তরফে সেখানে সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ কংগ্রেস নেতা চিদম্বরমের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বৃদ্ধির আবেদন করে সওয়াল করেন, যেদিন তাঁকে প্রথম পাঠানো হয়েছিল, তখন থেকে পরিস্থিতির কোনও বদল হয়নি। চিদম্বরমের মেডিকেল পরীক্ষার অনুমতি দেন বিশেষ বিচারক অজয় কুমার কুহার। তাঁর আইনজীবী কপিল সিবল বিচারবিভাগীয় মেয়াদ বৃদ্ধির জন্য তদন্তকারী সংস্থার আবেদনের বিরোধিতা করেন। সিবল আবেদন পেশ করেন, যাতে বলা হয়, তিহাড় জেলে বিচারবিভাগীয় হেফাজতে থাকাকালে যাতে তাঁর নিয়মিত মেডিকেল চেক আপ হয়, পর্যাপ্ত ডায়েটের ব্যবস্থাও থাকে। সিবল জানান, ৭৩ বছর বয়সি কংগ্রেস নেতা করোনারি আর্টারির অসুখ, হাইপারটেনশন, ইমপেয়ার্ড গ্লাইসেমিয়ার মতো নানা রোগে ভুগছেন, হেফাজতে থাকার মধ্যে তাঁর ওজনও কমেছে। চিদম্বরমের আরেক আইনজীবী অভিষেক মনু সিংভিও বলেন, জেলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর সেলের বাইরে একটা চেয়ার ছিল, যেটি সরিয়ে ফেলা হয়েছে। উনি শুধু বিছানায় বসতে পারেন, তাঁকে একটা বালিশও দেওয়া হয়নি। এইমসে চিদম্বরমের চেকআপের অনুমতি চান সিংভি। মেহতা বলেন, যে কোনএ বন্দির শরীর-স্বাস্থ্যই উদ্বেগের ব্যাপার। আইনে যা অনুমোদন করা আছে, সেইমতো ব্যবস্থা নেবে জেল কর্তৃপক্ষ। চিদম্বরমের বিরুদ্ধে কেন্দ্রে অর্থমন্ত্রী থাকাকালে আইএনএক্স মিডিয়াকে বিদেশি বিনিয়োগ প্রমোশন বোর্ডের (এফআইপিবি) সম্মতি দেওয়া নিয়ে দুর্নীতি ও বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগের তদন্ত করছে সিবিআই ও ইডি। গত সপ্তাহেই চিদম্বরমের আত্মসমর্পণের আবেদন খারিজ করে আদালত। ইডি জানিয়ে দেয়, আইএনএক্স মিডিয়া মামলায় চিদম্বরমকে গ্রেফতার করা প্রয়োজন এবং তারা সময়মতোই তা করবে। ইডির তরফে সলিসিটর জেনারেল চিদম্বরমের ধরা দেওয়ার প্রস্তাবের বিরোধিতা করেন। ইডি আদালতকে বলেছিল, বিচারবিভাগীয় হেফাজতে থাকার জন্য চিদম্বরমের পক্ষে তথ্যপ্রমাণ বিকৃত, নষ্ট করা বা সাক্ষীদের প্রভাবিত করা সম্ভব নয়। তবে চিদম্বরমের কৌঁসুলি কপিল সিবল পাল্টা দাবি করেন, তাঁর মক্কেলের আত্মসমর্পণের অধিকার আছে, ইডি চিদম্বরমকে কষ্ট দিতে চায় বলেই তাঁর হেফাজতের মেয়াদ বাড়ানোর পক্ষপাতী বলেও সওয়াল করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget