এক্সপ্লোর

Parag Jain: বাংলাদেশ, পহেলগাঁও, পর পর ধাক্কা, এবার ঘুরে দাঁড়াবে RAW? ভারতীয় গুপ্তচর সংস্থার প্রধান হলেন এই IPS অফিসার…

Parag Jain to Head Raw: ১৯৮৯ ব্যাচের পঞ্জাব ক্যাডারের IPS অফিসার পরাগ।

নয়াদিল্লি: Operation Sindoor অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন অভিজ্ঞ IPS অফিসার পরাগ জৈন। ভারতের গুপ্তচর সংস্থা Research and Analysis Wing (RAW)-র প্রধান নিযুক্ত হলেন তিনি। (Parag Jain)

১৯৮৯ ব্যাচের পঞ্জাব ক্যাডারের IPS অফিসার পরাগ। আগামী ১ জুলাই RAW-র প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। RAW-র বর্তমান প্রধান রবি সিনহা আগামী ৩০ জুন অবসর নিচ্ছেন। আর তার পরই দায়িত্বে আসবেন পরাগ। আগামী দু’বছর তিনিই RAW-কে নেতৃত্ব দেবেন। (Parag Jain to Head Raw)

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলা চালায় জঙ্গিরা। নিরীহ পর্যটকদের বেছে বেছে হত্যা করে তারা। হিন্দু ধর্মাবলম্বী জেনেই হত্য়া করা হয় অধিকাংশ পর্যটককে। এক খ্রিস্টান ধর্মাবলম্বীকেও হত্যা করে জঙ্গিরা। বাধা দিতে গেলে স্থানীয় মুসলিম তরুণকেও খুন করে। সবমিলিয়ে ২৬ জনকে হত্যা করা হয়।

পহেলগাঁও হামলার জবাবেই পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে Operation Sindoor অভিযান চালায় ভারত। সেখানে পর পর জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। এর পর কার্যত সম্মুখসমরে অবতীর্ণ হয় ভারত ও পাকিস্তান। ১০ দিন ধরে সংঘাত চলার পর শেষ পর্যন্ত ১০ মে যুদ্ধবিরতির ঘোষণা হয়। 

আর সেই Operation Sindoor অভিযানেই গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন পরাগ। RAW-ক অন্যতম অভিজ্ঞ অফিসার তিনি, খাতায় কলমে দু’নম্বর। এই মুহূর্তে RAW-র এভিয়েশন রিসার্চ সেন্টার তাঁর অধীনে, যেখান থেকে আকাশপথে যাবতীয় নজরদারি চলে। 

প্রায় ২০ বছর ধরে কাজ করছেন পরাগ। সন্ত্রাস কবলিত পঞ্জাবে DIG, SSP-র পদ অলঙ্কৃত করেছেন। RAW-তে আসার পর মূলত পাকিস্তান ডেস্কেই কাজ করেছেন এতদিন। অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহারের সময় জম্মু ও কাশ্মীরে মোতায়েন ছিলেন। শ্রীলঙ্কাতেও কাজের অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ সময় ছিলেন কানাডাতেও। সেখানে খালিস্তানপন্থীদের গতিবিধির উপর নজরদারি চালাতেন।

গত কয়েক বছরে RAW-কে বার বার সমালোচনার মুখে পড়তে হয়েছে। বিশেষ করে পড়শি দেশ বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। বাংলাদেশে পরিস্থিতি যে বেগতিক হচ্ছে, তা সময় থাকতে কেন টের পেল না RAW, ওঠে প্রশ্ন। একই ভাবে পহেলগাঁও হামলাতেও প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে RAW-কে। পাক সেনা প্রধান আসিম মুনির বার বার হুমকি দিলেও, আগে থেকে কেন হামলার প্রস্তুতি টের পেল না তারা, সদুত্তর মেলেনি আজও।

দিল্লি সূত্রে খবর, Operation Sindoor অভিযানের আগে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিগুলিকে চিহ্নিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পরাগ। Human Intelligence এবং Technical Intelligence, দুই ক্ষেত্রেই অভিজ্ঞ পরাগ। তাঁর হাতে RAW-এর ভোল পাল্টে যেতে পারে বলেও আশা অনেকের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget