এক্সপ্লোর

US Iran War: ২ সপ্তাহে যুদ্ধ শেষ হবে বলেছিলেন ট্রাম্প ! ইরান বলছে কমপক্ষে ৬ মাস চলবে

Iran US Israel War : তেহরানের এক বক্তব্যে কাল ফের লাল হতে পারে সূচক।

 

Iran US Israel War : ইরান যুদ্ধ নিয়ে (Iran War) ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) এক বক্তব্যেই বুধবার বদলে গিয়েছে বিশ্ব বাজারের পরিস্থিতি। টানা দুদিন মারাত্মক পতনের পর এদিন দুরন্ত গতি দেখিয়েছে ইন্ডিয়ান স্টক মার্কেট (Indian Stock Market)। যদিও মার্কেট এক্সপার্টরা বলছেন, ফের থমকে যেতে পারে এই গতি। কারণ ইরান-আমেরিকা শান্তি আলোচনা নিয়ে নতুন করে সমস্য়া তৈরি হয়েছে। তেহরানের এক বক্তব্যে কাল ফের লাল হতে পারে সূচক।

আগে ইরান যুদ্ধ শেষ হওয়ার টাইমলাইন দিয়েছিলেন ট্রাম্প
সম্প্রতি ইরান-আমেরিকা যুদ্ধ শেষ হওয়ার সময় বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। যেখানে বলা হয়েছিল, আগামী ২ সপ্তাহের মধ্যেই এই সংঘাত থেমে যাবে। জোর হলে আরও এক সপ্তাহ লাগতে পারে শান্তি স্থাপনে। তাহলেই সব সমস্যার সমাধান হবে। 

ইরান বলছে কমপক্ষে ৬ মাস চলবে
যদিও মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য উড়িয়ে দিয়েছেন ইরান। দেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি আল জজিরাকে এক ইন্টারভিউয়ে জানিয়েছেন, তেহরান দেশের সার্বভৌমত্ব রক্ষার খাতিরে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। আমেরিকা-ইজরায়েলের বিরুদ্ধে কমপক্ষে ৬ মাস যুদ্ধ চালিয়ে যেতে পারবে তারা। এক ধাপ এগিয়ে ইরানের বিদেশমন্ত্রী বলেছেন, দুই দেশের মধ্যে শান্তি আলোচনার বিষয়ে কোনও দরাদরি শুরু হয়নি। যদিও মার্কিন দূত স্টিভ উইটকফের থেকে তিনি যে বার্তা পাচ্ছেন তা স্বীকার করে নিয়েছেন তিনি। আরাঘচি আরও বলেছেন , কোনওভাবেই ভাববেন না কোনও আলোচনা শুরু হয়েছে। এই সব জল্পনা একেবারে ভিত্তিহীন। ইরান সরকারি ভাবেই সব আলোচনা করে।

কী থেকে এই সংঘাতের শুরু
ইজরায়েলের বিমান হানায় মারা যান ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই। এরপর থেকেই আমেরিকা ও ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় ইরান। মধ্য প্রাচ্যে বেছে বেছে আমেরিকার সেনা বেসে হামলা করা হয়। পরবর্তীকালে আরও ছড়িয়ে পড়ে এই যুদ্ধ। বিশেষ করে ইরানের জ্বালানি ভাণ্ডারে ইজরায়েল হামলা করে। বড় ক্ষতি হয় তেহরানের।  

সত্যিই বেঁচে আছেন খামেনেই ?
ইরান-ইজরায়েল-আমেরিকা যুদ্ধের মধ্যেই গত ২৮ ফেব্রুয়ারি বিমান হানায় হত্যা করা হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে। এরপরই ইরান ঘোষণা করে, দেশের পরবর্তী সুপ্রিম লিডার পদে বসবেন তাঁর ছেলে মোজতবা আলি খামেনেই। যদিও এখনও তাঁর বর্তমান অবস্থার বিষয়ে জানে না কেউ। মার্চ মাসের ১২ ও ২০ তারিখ তাঁর বিবৃতি সামনে আসে। যদিও সুপ্রিম লিডার পদে বসলেও তাঁকে প্রকাশ্য়ে দেখা যায়নি। ইরানের সরকারি মুখপাত্রের তরফে দেওয়া হয়েছিল সেই বিবৃতি। যা নতুন করে মোজতবার বেঁচে আছেন কিনা তা নিয়ে ধন্ধ তৈরি করেছে।      

  

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
ABP Ananda Top 10,21 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,21 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Hyderabad News : বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget