এক্সপ্লোর

News Live Update: পশ্চিম এশিয়ায় যুদ্ধ, রান্নার গ্যাসের পরে কোপ বিমান-অটোর ভাড়াতেও! দাম দিলেও মিটছে না চাহিদা

News Update: পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে জ্বালানি সঙ্কট, এবার বাড়ছে বিমানের ভাড়াও

LIVE

Key Events
Iran war impact on India LPG shortage concerns rise problem in server also District News War Update News Live Update: পশ্চিম এশিয়ায় যুদ্ধ, রান্নার গ্যাসের পরে কোপ বিমান-অটোর ভাড়াতেও! দাম দিলেও মিটছে না চাহিদা
জেলায় জেলায় LPG-সঙ্কট, আতঙ্কে অস্বাভাবিক হারে বুকিং বাড়ায় সার্ভারেও বিভ্রাট!
Source : facebook

Background

কলকাতা: চারদিকে গ্য়াসের হাহাকার! দামতো আগেই বাড়ানো হয়ে গেছে! এখন মরার উপর যেন খাড়ার ঘায়ের মতো আশঙ্কা, টাকা দিলেও গ্য়াস পাওয়া যাবে তো! কীভাবে হেঁশেল চালাবেন বুঝতে পারছেন না গৃহিনীরা। গ্য়াস সঙ্কটের সরাসরি ছাপ পড়েছে পরিবহণে। 

ডোনাল্ড ট্রাম্প-আর বেঞ্জামিন নেতানিয়াহু যে এরকম বিপদে ফেলবে ভারতবাসীকে! বঙ্গবাসীকে! তা আগে কে জানত! এই দু জনের আচমকাই ইরান আক্রমণ! ইরানের পাল্টা যুদ্ধ কৌশল! যার ফলে চারদিকে গ্য়াসের হাহাকার! সিলিন্ডারের আকাল! দামতো আগেই বাড়ানো হয়ে গেছে! এখন উপর খাড়ার ঘায়ের মতো আশঙ্কা, টাকা দিলেও গ্য়াস পাওয়া যাবে তো! রান্না হবে তো? হাজার হাজার কিলোমিটার যুদ্ধ জেরে বাঙালির গায়ে এখন ছ্য়াঁকা!

পশ্চিম এশিয়ায় যুদ্ধের অষ্টম দিনে, ৬০ টাকা করে ভারতে বাড়িয়ে দেওয়া হয়েছে ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। কলকাতায় রান্নার গাসের দাম বেড়ে হয়েছে ৯৩৯ টাকা। ১৯ কেজির বাণিজ্য়িক রান্নার গ্য়াসের দাম সিলিন্ডার প্রতি ১১৪ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়েছে। ফলে বাণিজ্য়িক রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে ১ হাজার ৯৯০ টাকা। এর জেরে গৃহিণী থেকে শুরু করে হোটেল মালিক, সবারই তো নাভিশ্বাস উঠেছিলই! তারওপর এবার গ্য়াস সিলিন্ডারের আকাল নিয়েও নতুন উদ্বেগ! 

সিলিন্ডারের আকালের ফলে হুগলির এই হোটেল মালিককে তো ফের কয়লার যুগে ফিরতে হয়েছে! গ্য়াস সঙ্কটের সরাসরি ছাপ পড়েছে পরিবহণে। মঙ্গলবার ম্য়াডক্স স্কোয়ারের কাছে রিচি রোডে সকাল থেকেই দেখা যায় শয়ে শয়ে অটোর লাইন। অটোচালকদের দাবি, যেখান থেকে তাঁরা গ্য়াস নিতেন, সেখানে মিলছে না। ঘাটতি যে শুরু হয়ে গেছে তা স্বীকার করছেন, বলছেন গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসের কর্মীও। সঙ্কট এমন জায়গায় পৌঁছেছে যে মধ্য়প্রদেশের ঝাঁসিতে ট্রাক থেকে ৫২৪টি LPG সিলিন্ডার চুরি হয়েছে। খালি ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। পুলিশসূত্রে খবর, চুরি হওয়া সিলিন্ডারের মূল্য আনুমানিক ১৮ লক্ষ টাকা।

জ্বালানি সঙ্কটের মধ্যেই দাম বাড়ল অটোর গ্যাসের। লিটারে ৫টাকা দাম বাড়ল অটোর LPG-র। কলকাতায় অটোর LPG-র দাম বাড়ল লিটারে ৫টাকা। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের ৫টি জেলাকে অন্তর্ভুক্ত করে ২টি মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার আনুমানিক ব্যয় ৪ হাজার ৪৭৪ কোটি টাকা, প্রকল্প শেষ হবে ২০৩০-২০৩১ সালে। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে সাঁইথিয়া-পাকুর ফোর্থ লাইন, সাঁতরাগাছি-খড়গপুর ফোর্থ লাইন। ১৯২ কিলোমিটার বর্ধিত লাইনের ফলে গতিশীল হবে রেল, সূত্রের খবর। পূর্ব ভারতে রেলের যোগাযোগ বৃদ্ধি হবে, পোস্ট ভারতের প্রধানমন্ত্রীর।

15:42 PM (IST)  •  11 Mar 2026

Mamata Banerjee: 'যখন মুখ্যমন্ত্রী কিছু বলেছেন, তার পিছনে নিশ্চয়ই কারণ আছে', মুখ্যমন্ত্রীর অবিচারের অভিযোগ নিয়ে মুখ খুললেন বিদায়ী রাজ্যপাল 

'যখন মুখ্যমন্ত্রী কিছু বলেছেন, তার পিছনে নিশ্চয়ই কারণ আছে'
'গুডবাই জানাতে এসেছিলেন মুখ্যমন্ত্রী', মন্তব্য বিদায়ী রাজ্যপালের
মুখ্যমন্ত্রীর অবিচারের অভিযোগ নিয়ে মুখ খুললেন বিদায়ী রাজ্যপাল 
পদত্যাগের পরে রাজ্য সরকারের গেস্টহাউসে সিভি আনন্দ বোস 
গতকালই 'সৌজন্য' গেস্ট হাউসে গিয়ে দেখা করেন মুখ্যমন্ত্রী 

15:15 PM (IST)  •  11 Mar 2026

TMC News: দুর্নীতি নিয়ে অমিত শাহের আক্রমণ, পাল্টা আক্রমণে তৃণমূল

দুর্নীতি নিয়ে অমিত শাহের আক্রমণ, পাল্টা আক্রমণে তৃণমূল
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কয়লা মাফিয়ার ছবি দেখিয়ে আক্রমণ
অমিত শাহ ছাড়াও একের পর এক বিজেপি নেতার সঙ্গে ঘনিষ্ঠতা
'কয়লা মাফিয়া জয়দেব খাঁকে আসানসোল দক্ষিণে দলীয় সদস্য পদ'
'এরপরেও কীভাবে দুর্নীতি নিয়ে তৃণমূলকে আক্রমণ করে বিজেপি?'
ছবি দেখিয়ে দুর্নীতি নিয়ে বিজেপিকে পাল্টা আক্রমণে তৃণমূল 

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget