এক্সপ্লোর

Manipur Violence: দীর্ঘ ১৬ বছর অনশন করেছেন, আজ সেই মণিপুর দেখে অসহায় বোধ হচ্ছে, মুখ খুললেন ইরম শর্মিলা

Irom Chanu Sharmila:এবার মুখ খুললেন মণিপুরের প্রতিবাদী নেত্রী, 'আয়রন লেডি' ইরম শর্মিলা চানু। 

নয়াদিল্লি: অত্যচার, নিপীড়নের বিরুদ্ধে দীর্ঘ ১৬ বছর অনশন করেছিলেন তিনি। তাঁর প্রাণের সেই মণিপুরই জ্বলছে। শুধু জ্বলছেই নয়, মহিলাদের প্রতি পাশবিক অত্য়াচার চলছে সেখানে (Manipur Violence)। সম্প্রতি তার ভিডিও-ও ছড়িয়ে পড়েছে সোশ্য়াল মিডিয়ায়। সেই নিয়ে এবার মুখ খুললেন মণিপুরের প্রতিবাদী নেত্রী, 'আয়রন লেডি' ইরম শর্মিলা চানু (Irom Chanu Sharmila)। 

মণিপুরের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন ইরম চানু শর্মিলা

সংবাদমাধ্যমে কলম ধরেছেন শর্মিলা। তিনি লিখেছেন, 'মণিপুরে প্রকাশ্যে দুই তরুণীর সঙ্গে যে নৃশংস আচরণ, লজ্জাজনক ঘটনা ঘটেছে, তার ভিডিও দেখলাম। আমি ভেঙে পড়েছি। যে অমানবিক ঘটনা ঘটেছে, তাতে কোনও অজুহাতই খাটে না। এই ঘটনা গভীরে প্রোথিত সমস্যাগুলিকেই তুলে ধরে'।

শর্মিলা জানিয়েছেন, মণিপুরের সমাজজীবনে এবং প্রতিবাদ, আন্দোলনে মহিলারা গোড়া থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন, সে ইমা কিথেলের মহিলারা হোন বা মিয়েরা পেইবিজ অথবা ইংরেজ শাসকের বিরুদ্ধে যুদ্ধে নামা নুপি লাল। কিন্তু মণিপুরের বাস্তব ছবিটা আলাদা। রাজ্যের মহিলারা দমন-পীড়নের শিকার হয়ে আসছেন লাগাতার। 

আরও পড়ুন: Mamata Banerjee: ‘সন্ত্রাস-ইজ্জত লুঠের সওদাগর ওরা, এ কোন দেশ’! মণিপুর নিয়ে বিজেপি-কে আক্রমণ মমতার

সংরক্ষণের প্রশ্নে গত তিন মাস ধরে জ্বলছে মণিপুর। সেই নিয়ে আগেও মুখ খুলেছিলেন শর্মিলা। এদিনও মণিপুরের বহুত্ববাদী সমাজ ব্যবস্থার পক্ষে সওয়াল করেন শর্মিলা। বলেন, "মণিপুরে বহু সম্প্রদায়ের, বহু সংস্কৃতির মানুষ বসবাস করেন। তাঁদের মধ্যে পার্থক্যও সুষ্পষ্ট, গভীর। এভাবেই চলে আসছে বহু যুগ ধরে। মেইতেই এবং কুকি বন্ধুদের সঙ্গে কথা বলে দেখছি, দুই পক্ষের কথাবার্তা আলাদা। বিপরীতধর্মী মতামত তাঁদের। আজ এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারের উদাসীনতাই দায়ী। আজ বলে নয়, যুগ যুগ ধরে,  উত্তর-পূর্ব ভারত বিশেষ করে মণিপুর বরাবরই উপেক্ষিত। "

মণিপুরে ধর্ষণের পর নগ্ন করে ঘোরানো হল দুই তরুণীকে, চলল যৌন নিগ্রহ

শর্মিলা জানিয়েছেন, AFSPA-র বিরুদ্ধে যে অনশন, আন্দোলন করেছেন তিনি, তা মণিপুরের কোনও এক সম্প্রদায়ের মানুষের জন্য নয়, কুকি, মেইতেই, নাগা, সকলের জন্য। কিন্তু আজকের এই পরিস্থিতির জন্য তিনি অসহায় বোধ করছেন, জানালেন শর্মিলা। তিনি লেখেন, 'এখন যা চলছে, তা দেখে অসহায় বোধ করছি আমি। এভাবে অপদস্থ করে, যৌন নিগ্রহ করে, কী অর্জন করতে চাইছিল অপরাধীরা?'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Kolkata: সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget