এক্সপ্লোর

ভারত কি এখনও গণতন্ত্র? জম্মু ও কাশ্মীর নিয়ে ট্যুইট প্রিয়ঙ্কার

এঁদের মধ্যে ফারুকই একমাত্র মূলস্রোতের রাজনীতিক যাঁর বিরুদ্ধে গত ১৭ সেপ্টেম্বর কঠোর জনসুরক্ষা আইন প্রয়োগ করা হয় তিন মাসের জন্য। ১৬ ডিসেম্বর তা রিনিউ করা হয়।

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রীর আজও গৃহবন্দি থাকা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে ‘ভারত এখনও গণতান্ত্রিক রাষ্ট্র’ কিনা, প্রশ্ন তুললেন প্রিয়ঙ্কা গাঁধী। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে বিঁধে কংগ্রেস সাধারণ সম্পাদক আজ সকালে ট্যুইট করেছেন, ৬ মাস হয়ে গেল বিনা অভিযোগেই দুজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাড়িতে আটকে রাখা হয়েছে। লক্ষ লক্ষ মানুষ অবরুদ্ধ হয়ে আছেন জম্মু ও কাশ্মীরে। ৬ মাস আগে আমরা প্রশ্ন করেছিলাম, এভাবে কতদিন চলবে? এখন জানতে চাইছি, এখনও গণতন্ত্র আছে কিনা দেশে। প্রাক্তন মুখ্যমন্ত্রীদ্বয় ফারুক আবদুল্লা ও তাঁর ছেলে ওমর আবদুল্লা, আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে আরও অসংখ্য রাজনৈতিক, সমাজকর্মী, আইনজীবী, ব্যবসায়ীর সঙ্গেই আটক করা হয় গত ৫ আগস্ট কেন্দ্র সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্য়মে বিশেষ রাজ্যের তকমা কেড়ে জম্মু ও কাশ্মীরকে দুটি আলাদা কেন্দ্রশাসিত এলাকায় টুকরো করার পর। কয়েকজন স্থানীয় নেতা মুক্তি পেলেও ফারুক, ওমর, মেহবুবা এখনও গৃহবন্দি রয়েছেন। আজ লোকসভায় ফারুক ও অন্য নেতাদের মুক্তির দাবিতে কংগ্রেস লোকসভায় ওয়াকআউট করে। গত ১৫ জানুয়ারি ওমরকে তাঁর হরি নিবাসের সরকারি বাসভবন থেকে কাছের একটি বাড়িতে সরানো হয়। স্থানীয় প্রশাসন সেই আবাসে কেন্দ্রের পাঠানো মন্ত্রিপর্যায়ের প্রতিনিধিদলকে রাখার পরিকল্পনা করে। এঁদের মধ্যে ফারুকই একমাত্র মূলস্রোতের রাজনীতিক যাঁর বিরুদ্ধে গত ১৭ সেপ্টেম্বর কঠোর জনসুরক্ষা আইন প্রয়োগ করা হয় তিন মাসের জন্য। ১৬ ডিসেম্বর তা রিনিউ করা হয়। গত মাসে আচমকা ওমরের সত্যতা যাচাই না হওয়া একটি ছবি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাতে দেখা যায়, মুখভর্তি পাকা দাড়িতে জ্যাকেট পরা ওমর হাসছেন।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
Earthquake: ম্যানহাটন বিচের কাছে ভূমিকম্প, কম্পন অনুভূত লস এঞ্জেলসেও, রিখটার স্কেলে মাত্রা কত ?
ম্যানহাটন বিচের কাছে ভূমিকম্প, কম্পন অনুভূত লস এঞ্জেলসেও, রিখটার স্কেলে মাত্রা কত ?
Road Accident News: মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, মৃত্যু ১৩ জনের, মর্মান্তিক পরিণতি শিশুদেরও
মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, মৃত্যু ১৩ জনের, মর্মান্তিক পরিণতি শিশুদেরও
CM Suvendu Adhikari: সোমবার দিল্লিতে গিয়ে NCPI সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী
সোমবার দিল্লিতে গিয়ে NCPI সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget