এক্সপ্লোর

ISKCON Gopal Krishna Goswami: ইসকনের বর্ষীয়ান সন্ন্যাসী গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজের জীবনাবসান, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

Gopal Krishna Goswami Maharaj Passed Away: তিন দিন ধরে তিনি সিনার্জি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নয়া দিল্লি: ইসকনের বর্ষীয়ান সন্ন্যাসী এবং ইসকন ইন্ডিয়ার গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজের জীবনাবসান। রবিবার সকাল সাড়ে ৯টা ২০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি, ইসকনের তরফে এই সংবাদ জানান হয়। এই খবরে ভক্তদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। 

সূত্রের খবর, ২ মে গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে পৌঁছেছিলেন। এখানে তিনি হঠাৎ পিছলে পড়ে যান। সেই সময় তাঁর ফুসফুসে আঘাত লাগে। তিন দিন ধরে তিনি সিনার্জি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতালের এমডি কমল গর্গ বিষয়টি নিশ্চিত করেছেন। দিল্লির ইসকন মন্দিরে বিকেল ৩.৩০ মিনিটে ভক্তরা তাঁর শেষ দর্শন করতে পারবেন। আগামীকাল তাঁর দেহ বৃন্দাবনে নিয়ে যাওয়া হবে বলে জানান হয়েছে। 

১৯৪৪ সালে নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ। বরাবরই তিনি মেধাবী ছাত্র ছিলেন যিনি সোরবোন ইউনিভার্সিটি (ফ্রান্স) এবং ম্যাকগিল ইউনিভার্সিটিতে (কানাডা) পড়ার জন্য দুটি বৃত্তি পেয়েছিলেন। তিনি ১৯৬৮ সালে কানাডায় তার গুরু এবং ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের সঙ্গে দেখা করেছিলেন। এরপরই তিনি সকলের শান্তি ও মঙ্গলের জন্য বিশ্বে ভগবান কৃষ্ণ এবং সনাতন ধর্মের শিক্ষাগুলি ভাগ করে নেওয়ার জন্য নিজেকে উৎসর্গ করেছেন।

ইসকনের তরফে বিবৃতি দিয়ে জানান হয়েছে,  শ্রীল প্রভুপাদ মহারাজকে গোপাল কৃষ্ণ দাস হিসাবে দীক্ষা দেন এবং এরপর মহারাজ আজীবন সেবা শুরু করেন। সন্ন্যাস জীবনের প্রথম পর্বে মহারাজ কয়েক বছর ধরে শ্রীল প্রভুপাদের ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেছেন। ১৯৭৫ সালে ইন্ডিয়ার সমস্ত তত্ত্বাবধানের দায়িত্ব নিয়ে গভর্নিং বডি কমিশনার হিসেবে নিযুক্ত হন। 

মহারাজের প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিন প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে বলেন, 'গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ ছিলেন একজন শ্রদ্ধেয় আধ্যাত্মিক আইকন।  ভগবান শ্রী কৃষ্ণের প্রতি তাঁর অটল ভক্তি এবং ইসকনের মাধ্যমে তাঁর অক্লান্ত সেবার জন্য বিশ্বব্যাপী সম্মানিত হয়েছেন।  অন্যদের প্রতি ভক্তি, দয়া এবং সেবার গুরুত্বের উপর জোর দিয়েছিলেন তিনি। এছাড়াও তিনি ইসকনের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য এবং দরিদ্রদের সেবা করার মতো ক্ষেত্রে। সকল ভক্তদের মতো আমার মনও ভারাক্রান্ত। ওম শান্তি।'  

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: সংদস ভবন অভিযানের সকালে হাসপাতাল থেকে চিঠি পাঠালেন সোনম ওয়াংচুক! বেঁধে দিলেন ৩ কড়া শর্ত
সংদস ভবন অভিযানের সকালে হাসপাতাল থেকে চিঠি পাঠালেন সোনম ওয়াংচুক! বেঁধে দিলেন ৩ কড়া শর্ত
ABP Ananda Top 10, 20 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 20 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Sonam Wangchuk: আজই অনশন ভাঙতে পারেন সোনম ওয়াংচুক, তবে... রয়েছে কোন শর্ত? কী বললেন স্ত্রী?
আজই অনশন ভাঙতে পারেন সোনম ওয়াংচুক, তবে... রয়েছে কোন শর্ত? কী বললেন স্ত্রী?
Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা

ভিডিও

Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda
Humayun Kabir: OC-কে হুঁশিয়ারি দেওয়ার মামলায়, অবশেষে শক্তিপুর থানায় হাজিরা হুমায়ুন কবীরের | ABP
Abhishek Banerjee: ওঁর কারও সম্পর্কে বলা শোভা পায় না, ওঁর জন্য দল শেষ হয়ে গেছে : তপন দাশগুপ্ত
BJP News: 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী', এক্স পোস্টে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee: আমতলায় অভিষেকের অফিস ভাঙায় আপাতত স্থিতাবস্থা জারি | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget