এক্সপ্লোর

Israel Iran Conflict: তেহরান থেকে সরানো হল ভারতীয় পড়ুয়াদের, জরুরি বিবৃতি বিদেশ মন্ত্রকের

Indian Student Evacuated From Tehran: ইরানে থাকা ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, বিবৃতিতে কী জানাল বিদেশ মন্ত্রক ?

নয়াদিল্লি: ইজরায়েল-ইরান সংঘাতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ। তেহরান থেকে সরানো হল ভারতীয় পড়ুয়াদের। ভারতীয়দের অবিলম্বে তেহরান ছাড়ার পরামর্শ বিদেশ মন্ত্রকের। দূতাবাসের উদ্যোগে ভারতীয় পড়ুয়াদের নিরাপদ জায়গায় সরানো হল। তেহরানে থাকা বাকি ভারতীয়দেরও শহর ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন, কোচি থেকে যাওয়ার কথা ছিল দিল্লি, ইন্ডিগোর বিমানে আচমকাই বোমাতঙ্ক !

দিন দিন বেড়েই চলেছে ইজরায়েল ও ইরানের সংঘর্ষের তীব্রতা। তেহরানে লাইভ নিউজ চলাকালীন সংবাদমাধ্যমের অফিসে আছড়ে পড়ল ইজরায়েলের মিসাইল। ইরানে এখনও পর্যন্ত ২৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইজরায়েলের তেল আভিভ, জেরুজালেম, রমত গান, বাট ইয়াম-সহ একাধিক জায়গায় ব্যালিস্টিক মিসাইল দেগেছে ইরানও।  এহেন পরিস্থিতিতে ভারতীয়দের তেহরান ছাড়ার নির্দেশ ভারতের বিদেশ মন্ত্রকের।'কয়েকজন ভারতীয়কে আর্মেনিয়া সীমান্ত থেকে ইরানের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে', ইরানে থাকা ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, বিবৃতি বিদেশ মন্ত্রকের। 

মধ্যপ্রাচ্যের আকাশে ক্রমশ ঘন হচ্ছে মহাযুদ্ধের মেঘ!দিন দিন বেড়েই চলেছে ইজরায়েল ও ইরানের সংঘর্ষের তীব্রতা!এমনকী তেহরানে লাইভ নিউজ চলাকালীন সংবাদমাধ্যমের অফিসেও আছড়ে পড়েছে ইজরায়েলের মিসাইল! ভিডিওতে দেখা যাচ্ছে, এক সঞ্চালিকা খবর পড়ছেন। আচমকা বিস্ফোরণে কেঁপে উঠল সটুডিও। ধোঁয়ায় ঢেকে গেল চারদিক।   ইরানের পরমাণু কেন্দ্র ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে প্রথমে এয়ার স্ট্রাইক করে ইজরায়েল। পাল্টা ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলে জবাব দেয় ইরান।তারপর থেকে চারদিন ধরে দু'পক্ষের হামলা, পাল্টা হামলা চলছে। এর জেরে ইরানে এখনও পর্যন্ত ২৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে! যার মধ্যে প্রায় ১৪ জন পরমাণু বিজ্ঞানী, ইরানের সেনা প্রধান-সহ একাধিক সামরিক কর্তা রয়েছেন। এর মধ্য়ে রয়েছেন, ইরানের রেভলিউশনারি গার্ড কোরের গোয়েন্দা শাখার প্রধান মহম্মদ কাজমি। 
 
ইরানের অভিযোগ, তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে টার্গেট করেছে ইজরায়েল। ইরানের সংবাদমাধ্যম সূত্রে খবর, লাগাতার ইজরায়েলের হামলার মুখে উত্তর-পূর্ব তেহরানে একটি বাঙ্কারে আশ্রয় নিয়েছেন খামেনেই। ছেলে মোজতবা এবং পরিবারের অন্য সদস্যরাও তাঁর সঙ্গে রয়েছেন ওই বাঙ্কারে। ইজরায়েলের তেল আভিভ, জেরুজালেম, রমত গান, বাট ইয়াম-সহ একাধিক জায়গায় ব্যালিস্টিক মিসাইল দেগেছে ইরানও। যার জেরে তেল আভিভে ঘন ঘন বেজে উঠছে সাইরেন!তড়িঘড়ি বাঙ্কারে আশ্রয় নিতে হয়েছে হাজার হাজার সাধারণ ইজরায়েলবাসীকে। তেল আভিভ-সহ একাধিক জায়গায় উঁচু উঁচু বাড়ি মাটিতে মিশিয়ে দিয়েছে তেহরানের ব্যালিস্টিক মিসাইল। 

সেরা শিরোনাম

BJP MP Dies: প্রয়াত বিজেপি সাংসদ, কাশি নিয়ে ভর্তি হন হাসপাতালে, এবছরই নির্বাচিত হন রাজ্যসভায়
প্রয়াত বিজেপি সাংসদ, কাশি নিয়ে ভর্তি হন হাসপাতালে, এবছরই নির্বাচিত হন রাজ্যসভায়
Madhya Pradesh News: মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, হাসপাতালে ভর্তি ৪৫ জন, ভুগছেন বড়রাও
মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, হাসপাতালে ভর্তি ৪৫ জন, ভুগছেন বড়রাও
India-China Conflict: অরুণাচল সীমান্তে উত্তেজনা কমাতে সেনা বৈঠক ভারত-চিনের, শীত পড়ার আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই লক্ষ্য
অরুণাচল সীমান্তে উত্তেজনা কমাতে সেনা বৈঠক ভারত-চিনের, শীত পড়ার আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই লক্ষ্য
CM Suvendu Adhikari:
"নবদ্বীপকে ঢেলে সাজানো হবে..", মহাপ্রভুর জন্মস্থান পরিদর্শনে গিয়ে বড় বার্তা মুখ্য়মন্ত্রীর

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget