এক্সপ্লোর

Israel Palestine War: ছ’দশকে সর্বাধিক, একমাসের যুদ্ধে নিহত ৪৩২৪ শিশু, নিখোঁজ ১৩৫০

Israel Palestine Conflict: গাজা এবং অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্ক মিলিয়ে ১৯৬৭ সাল থেকে যত প্যালেস্তিনীয় শিশু মারা গিয়েছে, তার চেয়ে গত এক মাসে  ইজরায়েলি হামলায় অনেক বেশি শিশু মারা গিয়েছে।

নয়াদিল্লি: ইজরায়েলের জন্ম হওয়ার পর থেকেই দুর্দশা শুরু প্যালেস্তাইনের। কিন্তু গত একমাসের যুদ্ধে যে ভয়াবহতার সাক্ষী হয়েছে প্যালেস্তাইন, তা আগে কখনও চোখে পড়েনি। আন্তর্জাতিক পরিসংখ্যান বলছে, গত ৭ অক্টোবর ইজরায়েল এবং প্যালেস্তাইনের হামাস সংগঠনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ১০ হাজার ৫৬৯ প্যালেস্তিনীয়ের মৃত্যু হয়েছে, এর মধ্যে শিশুর সংখ্যা ৪ হাজার ৩২৪। (Israel Palestine War)

গাজা এবং অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্ক মিলিয়ে ১৯৬৭ সাল থেকে যত প্যালেস্তিনীয় শিশু মারা গিয়েছে, তার চেয়ে গত এক মাসে  ইজরায়েলি হামলায় অনেক বেশি শিশু মারা গিয়েছে। ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল প্যালেস্তাইনের তরফে এই পরিসংখ্যান সামনে আনা হয়েছে। মঙ্গলবার এই পরিসংখ্যান তুলে ধরে তারা শুধুমাত্র ৪ হাজার ৩২৪ শিশু মারাই যায়নি, গত একমাসে ১ হাজার ৩৫০ প্যালেস্তিনীয় শিশুর কোনও হদিশ নেই বলেও জানিয়েছে তারা। ধ্বংসস্তূপের নীচে সকলে চাপা পড়েছে বলে অনুমান। নিখোঁজ শিশুদের বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে জানিয়েছে ওই সংগঠন। (Israel Palestine Conflict)

গাজার স্বাস্থ্য আধিকারিকরাও এই পরিসংখ্যানে সিলমোহর দিয়েছেন। তাতে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। সংস্থার মহাসচিব অ্যান্টোনিও গুতারেসের কথায়, "গাজার পরিস্থিতি দুঃস্বপ্নের চেয়েও ভয়াবহ। মানবিক সঙ্কট বললেও কম বলা হয়। গাজা শিশুদের সমাধিক্ষেত্রে পরিণত হচ্ছে। অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা উচিত।"

আরও পড়ুন: Adani Group: এশিয়ায় এখনও পর্যন্ত সর্বোচ্চ, শ্রীলঙ্কায় আদানি-বন্দরে ৫৫ কোটি ডলার বিনিয়োগ আমেরিকার

গুতারেশ আরও বলেন, "এই সংঘর্ষে লিপ্ত যাঁরা, তাঁরা তো বটেই, আন্তর্জাতিক মহলও এর দায় অস্বীকার করতে পারে না। এই অমানবিক আচরণ অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। গাজায় মানবিক সহযোগিতা পৌঁছে দিতে হবে।" গাজার এই পরিস্থিতি নিয়ে একাধিক সংগঠন সরব হয়েছে। এমনিতেই বিগত ১৭ বছর ধরে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন গাজা। তার মধ্যে মিশরকেও কার্যত ঘিরে ফেলেছে ইজরায়েলি সেনা। প্যালেস্তিনীয়দের কাছে কোনও সাহায্য় পৌঁছচ্ছে না এই মুহূর্তে। 

গত ৭ অক্টোবর ইজরায়েলে রকেট নিক্ষেপ করে হামাস। তার পর থেকে দুই পক্ষের মধ্যে লাগাতার যুদ্ধ চলছে। সেই নিয়ে এই মুহূর্তে দ্বিধাবিভক্ত আন্তর্জাতিক মহল। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের মতো দেশ যেখানে ইজরায়েলকে সমর্থন কছে, আরব দুনিয়া, এশিয়ার বিভিন্ন দেশ আবার প্যালেস্তাইনের প্রতি সমবেদনা ব্যক্ত করেছে। এমনকে আমেরিকার সেনেটেও এ নিয়ে দ্বিমত দেখা দিয়েছে। ডেমোক্র্যাটসদের মধ্যে অনেকেই ইজরায়েলের ভূমিকা নিয়ে সরব হয়েছেন।

এই একমাসের যুদ্ধে ইজরায়েলের তরফেও প্রাণহানি হয়েছে। ১ হাজার ৪০০ নাগরিক এখনও পর্যন্ত মারা গিয়েছেন সেখানে। কিন্তু প্যালেস্তাইনে রোজই কার্যত কচুকাটা হচ্ছেন মানুষ জন। ওয়েস্ট ব্যাঙ্কে ১৬৪ জন মারা গিয়েছেন, যার মধ্যে শিশু ৪৪ জন। সব মিলিয়ে ৫ হাজার ৬০০ ইজরায়েলি নাগরিক যুদ্ধে আহত হয়েছেন। গাজায় আহতের সংখ্যা ২৬ হাজার ৪৭৫, যার মধ্যে শিশুর সংখ্যা ৮ হাজার ৬৬৩। গাজায় নিখোঁজ ২ হাজার ৬৬০ প্যালেস্তিনীয় নাগরিক, যার মধ্যে শিশুর সংখ্যা ১৩৫০। ওয়েস্ট ব্যাঙ্কে আহত হয়েছেন ২১০০ মানুষ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget