এক্সপ্লোর

Jammu & Kashmir: একে-৪৭ অ্যাসল্ট রাইফেল-সহ বিপুল অস্ত্র উদ্ধার, জম্মু থেকে ধৃত ৩ সন্দেহভাজন জইশ জঙ্গি

Jaish Module Busted:জইশ-ই-মহম্মদ জঙ্গি সন্দেহে জম্মু থেকে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। সঙ্গে তিনটি একে ৪৭ অ্যাসল্ট রাইফেল, একটি পিস্তল এবং খানছয়েক গ্রেনেড পাওয়া গিয়েছে।

শ্রীনগর: জইশ-ই-মহম্মদ (Jaish E Muhammed) জঙ্গি (terrorist) সন্দেহে জম্মু (jammu) থেকে তিন জনকে গ্রেফতার (arrest) করল পুলিশ (police)। সঙ্গে বিপুল অস্ত্রশস্ত্র (arms) উদ্ধার করেছে তারা। সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, তিনটি একে ৪৭ অ্যাসল্ট রাইফেল, একটি পিস্তল এবং খানছয়েক গ্রেনেড পাওয়া গিয়েছে। নরওয়াল এলাকার একটি তেলের ট্যাঙ্কার থেকে সব কিছু উদ্ধার হয়েছে। 

কী জানা গিয়েছে?
জম্মু ও কাশ্মীর পুলিশের মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তান থেকে ওই জঙ্গি সংগঠনের কোনও হ্যান্ডলার অস্ত্রশস্ত্রগুলি পাঠিয়েছিল। সেগুলি কাশ্মীর সীমান্ত পেরিয়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল ধৃত তিন জনের। ধৃতদের এক জন তেলের ট্যাঙ্কারের চালক। নাম মহম্মদ ইয়াসিন। বাকি দুজনের নাম ফারহান ফারুখ এবং ফারুখ আহমেদ। মঙ্গলবার রাতে হঠাতই ওই তিন জনের সঙ্গে গণ্ডগোল শুরু হয় পুলিশের। ট্র্যাফিকের দায়িত্বে থাকা পুলিশকর্মীরা হাইওয়ের উপর ট্যাঙ্কারটি পার্কিংয়ে বারণ করেছিলেন। তখনই অশান্তি শুরু হয়। এর পরই তিন জনকে গ্রেফতার করে পুলিশ। নিয়ে যাওয়া হয় বাহো ফোর্ট পুলিশ স্টেশনে। আপাতত যা জানা গিয়েছে, ওই তিন জনই দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার পাম্পোরের বাসিন্দা। সংবাদসংস্থা পিটিআই পুলিশের মুখপাত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, ট্যাঙ্কারচালকের বিরুদ্ধে আগেই অবন্তীপোরা পুলিশ স্টেশনে ইউএপিএ আইনে মামলা দায়ের করা ছিল। সে জইশের সঙ্গে জড়িত বলেও দাবি পুলিশ। দীর্ঘক্ষণ জেরার পর মহম্মদ ইয়াসিন পুলিশকে জানায়, শাহবাজ নামে পাকিস্তানের এক হ্য়ান্ডলারের নির্দেশেই সে অস্ত্রশস্ত্র পৌঁছে দেওয়ার কাজ করতে এসেছিল। কাশ্মীরে এক জঙ্গির হাতে ওই অস্ত্রশস্ত্র পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। ট্যাঙ্কারে যে অস্ত্রশস্ত্র রয়েছে, সেটা তখনই জানায় সে। তার পরই উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্র। 

আগেও ঘটনা...
গত মাসেও একটি জঙ্গি মউিডল ধরে পড়েছিল কাশ্মীরে। পুলিশ দাবি করে, মডিউলটির কাজকর্ম ইউরোপ থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল। সেই অভিযাে দুজনকে গ্রেফতার করা হয়। অস্ত্র পাচার ও ড্রোনের মাধ্যমে পাকিস্তান থেকে অস্ত্র ফেলার ঘটনায় জড়িত ওই দুজন, এমনই অভিযোগ করে পুলিশ। তার আগে, গত সেপ্টেম্বর মাসে শ্রীনগরে দুই সন্দেহভাজন জঙ্গিকে শেষ করে পুলিশ। ভিন রাজ্যের শ্রমিকদের খুনের সঙ্গে জড়িত ছিল আনসার গাজওয়াত উল-হিন্দের ওই দুই সদস্য, জানান অভিযানকারীরা। তার পরও যে অস্ত্র পাচারের প্রবণতা কমছে না, সেটা মোটামুটি স্পষ্ট। 

আরও পড়ুন:দিল্লিতে প্রার্থীতালিকা নিয়ে মিটিং, গুজরাতে ভোটে না লড়ার ঘোষণা প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তাঁর সঙ্গীদের

 

সেরা শিরোনাম

BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Weekly Insulin: রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
CM Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "কন্ট্রোল রুম থেকে" কোন কোন বিষয়গুলিতে নজরদারি ?
News Live: তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'
তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'

ভিডিও

Suvendu Adhikari: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
WB Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্ত SP দাসের মেয়েকে বদলি
Weather News: দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের ভ্রুকুটি, সপ্তাহান্তে ভারী বৃষ্টি?
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Embed widget