এক্সপ্লোর

JeM Terror Plot Foiled: '২৬/১১-র বর্ষপূর্তিতে ‘বড়সড় হামলার ছক ব্যর্থ', নিরাপত্তাবাহিনীর প্রশংসা মোদির

সরকারি সূত্রে খবর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশ সচিব ও শীর্ষ গোয়েন্দা আধিকারিকরাও ছিলেন সেখানে। গতকাল জম্মুর কাছে নাগরোটায় ভারতে সম্প্রতি অনুপ্রবেশ করা জঙ্গিদের লুকিয়ে নিয়ে যাওয়ার সময় একটি ট্রাককে নিরাপত্তাকর্মীরা আটকালে দুপক্ষের এনকাউন্টার হয়। তাতে নিহত হয় সন্দেহভাজন চার জয়েশ সন্ত্রাসবাদী।

নয়াদিল্লি: ২৬/১১-র মুম্বই সন্ত্রাসবাদী হামলার আসন্ন বর্ষপূর্তিতে ‘বড় কিছু ঘটানো’র ছক কষেছিল বৃহস্পতিবার জম্মুর উপকণ্ঠে এনকাউন্টারে নিহত চার জয়েশ-ই-মহম্মদ সন্ত্রাসবাদী, এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হতেই জোর তৎপরতা সরকারি স্তরে।

দেশের নিরাপত্তা পরিস্থতি খতিয়ে দেখতে শুক্রবার রিভিউ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুজনে কথা বলেন নিরাপত্তা সংক্রান্ত শীর্ষ কর্তাদের সঙ্গে।  জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা ও শীর্ষ গোয়েন্দা আধিকারিকরাও ছিলেন সেখানে।

বৈঠকের পর একাধিক ট্যুইটের মাধ্যমে মোদি বলেন, ৪ জঙ্গির খতম হয়েছে। তাদের সঙ্গে প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে। এর থেকে পরিষ্কার, তাদের এদেশে বড় হামলা চালানোর অপচেষ্টা ব্যর্থ হয়েছে।

একইসঙ্গে নিরাপত্তাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন তিনি। বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী চরম সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। তাঁরা সজাগ ছিলেন বলেই এক ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা মিলেছে। জম্মু ও কাশ্মীরে স্থানীয় স্তরে গণতান্ত্রিক প্রক্রিয়া চালানো যাতে না সম্ভব হয়, সে কারণে এই ছক কষেছিল তারা।

গতকাল জম্মুর কাছে নাগরোটায় ভারতে সম্প্রতি অনুপ্রবেশ করা জঙ্গিদের লুকিয়ে নিয়ে যাওয়ার সময় একটি ট্রাককে নিরাপত্তাকর্মীরা আটকালে দুপক্ষের এনকাউন্টার হয়। তাতে নিহত হয় সন্দেহভাজন চার জয়েশ সন্ত্রাসবাদী। জম্মু পুলিশের আইজিপি মুকেশ সিংহ সংঘর্ষের পর জানান, সামনেই ২৬/১১-র হামলার বর্ষপূর্তিতে ওই নিহত সন্ত্রাসবাদীদের বড়সড় নাশকতার ছক ছিল। তারা সেজন্যই ঢুকেছিল এদেশে। তা ব্যর্থ করা গিয়েছে।

প্রসঙ্গত, চলতি বছর মুম্বই হামলার ১২তম বর্ষপূর্তি। ২০০৮ এর সেই দিনটিতে আরব সাগরে জলপথে মুম্বই ঢুকে আজমল কসাব সহ বেশ কয়েকজন পাকিস্তানি মদতপুষ্ট সন্ত্রাসবাদী নির্বিচার হামলা চালায়। ১৫০-র বেশি লোক নিহত হয়, জখম হয় বহু। রক্তাক্ত হয় দেশের বাণিজ্যনগরী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
BJP Extortion Allegation: ১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget