এক্সপ্লোর

Jamia Milia Islamia: হাসপাতালে ঢুকে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে গুলি, বচসা থেকেই হামলা?

Jamia Student Shot: হাসপাতালে ঢুকে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়ার উপর গুলি চালানোর অভিযোগে শোরগোল দিল্লিতে। অভিযুক্ত জামিয়ারই আর এক পড়ুয়া। বৃহস্পতিবার রাতের ঘটনা। 

নয়াদিল্লি: হাসপাতালে ঢুকে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের (Jamia Milia Islamia) এক পড়ুয়ার (student) উপর গুলি (shot) চালানোর অভিযোগে শোরগোল দিল্লিতে (delhi)। অভিযুক্ত জামিয়ারই আর এক পড়ুয়া। বৃহস্পতিবার রাতের ঘটনা। 

কী ঘটেছিল?
আহতের নাম নৌমান আলি। তাঁর মাথার স্ক্যাল্পে আঘাত লেগেছে। পুলিশ সূত্রে খবর, গত কাল নৌমান হাসপাতালে এক বন্ধুকে দেখতে এসেছিলেন। নোমান চৌধরি নামে ওই বন্ধু জখম হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সূত্রের খবর, জামিয়ার লাইব্রেরিতে দুই দল ছাত্রের সংঘর্ষের জেরেই আহত হয়েছিলেন নোমান। তাঁকে দেখতে এসেছিলেন নৌমান। অভিযোগ, প্রতিপক্ষের এক পড়ুয়া, জালাল, তাঁর দলবল নিয়ে সে সময়ই ওই হাসপাতালে আসেন। জরুরি বিভাগের বাইরেই তাঁরা নৌমানের উপর গুলি চালান বলে অভিযোগ। তবে হাসপাতালের তরফে জানানো হয়েছে, এই গুলিকাণ্ডে তােদের কোনও কর্মী জখম হয়নি। আঘাত লাগেনি অন্য কোনও রোগীরও। নৌমানও যে বিবৃতি দেওয়ার মতো অবস্থায় রয়েছেন, সে কথা জানিয়ে দিয়েছে হাসপাতাল। তবে আপাতত তাঁকে এইমস-র ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে। কী হয়েছিল জানতে তদন্ত করছে। পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে, খবর দিল্লি প্রশাসনের।

নানা প্রশ্ন...
খোদ রাজধানী শহরে এমন ঘটনায় কেঁপে উঠছেন অনেকেই। বিশেষত এতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের মতো দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের নাম জড়িয়ে যাওয়ায় আরও উদ্বিগ্ন সাধারণ মানুষ। ছাত্রদের মধ্যে বচসা থেকে গুলিচালনার ঘটনা, এত বড় কাণ্ড ঘটল কী ভাবে? আগ্নেয়াস্ত্র হাতে এল কী ভাবে? অভিযুক্তরা হাসপাতালে ঢুকে গুলি চালালই বা কী ভাবে? তা হলে কি যথেষ্ট নজরদারি ছিল না? প্রশ্ন বহু, পুলিশি তদন্তে কিছু উত্তর স্পষ্ট হবে। কিন্তু ঘটনা হল, এই অভিযোগ নতুন নয়। গত অগাস্টেও দিল্লির জে জে কলোনি এলাকায় শ্যুটআউটের ঘটনা তোলপাড় ফেলেছিল রাজধানীতে। সেবার ২ জনকে গুলি করে খুনের অভিযোগ ওঠএ। গুরুতর জখম হয়েছিলেন আরও এক জন। মৃতের পরিবারের অভিযোগ, মুখ ঢাকা দুই দুষ্কৃতী জে জে কলোনি এলাকায় এসে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। তাতেই গুলিবিদ্ধ হয়ে ২ জনের মৃত্যু হয় বলে অভিযোগ। হামলার কারণ ঘিরে ধোঁয়াশা। কেন বার বার এমন ঘটনা ঘটছে দিল্লিতে? নিরাপত্তার বজ্রআঁটুনি কি তবে ঢিলে হয়ে পড়েছে? 
প্রশ্ন উঠছে। উদ্বিগ্ন সাধারণ মানুষ।

আরও পড়ুন:'আমার তো মা নেই, আপনারাই আমার মা' চতুর্থীতে বৃদ্ধাশ্রমে আবেগে ভাসলেন মুখ্যমন্ত্রী

 

সেরা শিরোনাম

Bisleri Water : এবার এ রাজ্যেও বিসলেরির জলে ক্ষতিকর ব্যাকটেরিয়া, মিলল কলিফর্ম, সংস্থার বিরুদ্ধে বড় পদক্ষেপ
এবার এ রাজ্যেও বিসলেরির জলে ক্ষতিকর ব্যাকটেরিয়া, মিলল কলিফর্ম, সংস্থার বিরুদ্ধে বড় পদক্ষেপ
Kolkata News: ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের
ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের
উৎসবের মধ্যেই বিভীষিকা ! এক ঝটকায় তছনছ শহরের পর শহর, আমেরিকায় বিদ্যুৎহীন ৯ লক্ষেরও বেশি পরিবার
উৎসবের মধ্যেই বিভীষিকা ! এক ঝটকায় তছনছ শহরের পর শহর, আমেরিকায় বিদ্যুৎহীন ৯ লক্ষেরও বেশি পরিবার
Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget