এক্সপ্লোর

Jammu Kashmir Cloudburst: জম্মু-কাশ্মীরের রামবান ও রিয়াসিতে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ! মেঘভাঙা বৃষ্টি, ধসে বিপর্যস্ত জনজীবন

Ramban Cloudburst: রামবান জেলার রাজগড় গ্রামে মেঘ ভাঙা বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি স্কুল। মেঘ ভাঙা বৃষ্টির জেরে হড়পা বান এসেছে এবং ধসও নেমেছে এই এলাকায়।

Jammu Kashmir Cloudburst: জম্মু ও কাশ্মীরের রিয়াসি এবং রামবান জেলায় মেঘ ভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতি। ভারী বৃষ্টি এবং ধসের কারণে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছে। সূত্রের খবর, তাঁদের মধ্যে সাতজন একই পরিবারের সদস্য। রিয়াসি জেলার মাহোর এলাকায় ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা। সেখানকার বাদ্দার গ্রামে নাজির আহমেদ নামে এক ব্যক্তির বাড়িতে আচমকা ধস নামে। বছর ৩৮- এর নাজির পুরো পরিবার সমেত সারা রাত আটকে ছিলেন ওই বাড়ির ধ্বংসাবশেষেই। পরে উদ্ধারকারী দল গিয়ে নাজির এবং তাঁর স্ত্রী ও পাঁচ সন্তানের দেহ উদ্ধার করেছে কাদা-পাথরের স্তূপের তলা থেকে। জানা গিয়েছে, নাজিরের পাঁচ সন্তানের বয়স ৫ থেকে ১৩ বছরের মধ্যে। 

অন্যদিকে, রামবান জেলার রাজগড় গ্রামে মেঘ ভাঙা বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি স্কুল। মেঘ ভাঙা বৃষ্টির জেরে হড়পা বান এসেছে এবং ধসও নেমেছে এই এলাকায়। শোনা যাচ্ছে, পাঁচজন লোক তলিয়ে গিয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে একের পর এক বাড়ি। ভেসে যাওয়া ৫ জনের মধ্যে ৪ জনের দেহ উদ্ধার হয়েছে। আরেক নিখোঁজ ব্যক্তির খোঁজ চালাচ্ছে উদ্ধারকারী দল। বিগত কয়েকদিন ধরেই এই এলাকায় প্রাকৃতিক বিপর্যয় চলছে। তার জেরে এর মধ্যেই অন্তত ১৬০ জন প্রাণ হারিয়েছেন বলে খবর। তাঁদের মধ্যে অনেকেই তীর্থযাত্রী। 

শুধু মানুষ প্রাণ হারিয়েছেন তাই নয়, প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছে পরিকাঠামোর। ভেঙে গিয়েছে রাস্তাঘাট। ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা। জম্মুর কাটরা থেকে দেশের অন্যান্য অঞ্চলের মধ্যে ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে ৫দিন ধরে। এর পাশাপাশি শ্রীনগর-জম্মু জাতীয় সড়কও বন্ধ রয়েছে। এই জাতীয় সড়ক একাধিক জায়গায় সাংঘাতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কাশ্মীরের সঙ্গে সংযুক্ত মূল রাস্তা কবে খুলবে তা এখনও স্পষ্ট নয়। 

শনিবার এবং রবিবারের জন্য অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কতা জারি রয়েছে পুঞ্চ, কিশতোয়ার, জম্মু, রামবান এবং উধমপুর জেলায়। বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, এমনটাই ইঙ্গিত রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জম্মুর সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৩০ অগস্ট পর্যন্ত। বিগত কয়েকদিন ধরেই জম্মু ও কাশ্মীরের একাধিক জেলায় চলছে ভারী বৃষ্টি। একাধিক নদীর জলস্তর বিপজ্জনক ভাবে বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উপত্যকার বেশ কিছু জেলায়। ভারী বৃষ্টির জেরে ধস নেমেছে একাধিক গুরুত্বপূর্ণ সড়কপথের উপর। তার ফলে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: 'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য
'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget