এক্সপ্লোর

Jammu and Kashmir Weather: ভূস্বর্গে হাওয়া বদল, পারদ চড়ছে ক্রমশ, ২৫ বছরে সর্বোচ্চ তাপমাত্রা কাশ্মীরে

Jammu and Kashmir: উপত্যকার একাধিক জায়গায় দাবদাহের প্রভাব পড়েছে।

শ্রীনগর: চলতি বছরে তীব্র দাবদাহের সাক্ষী হয়েছে ভারত। তাপমাত্রা ৫০ ডিগ্রির কোটাও ছাড়িয়ে গিয়েছে বেশ কিছু জায়গায়। ভূস্বর্গ জম্মু ও কাশ্মীরও এই দাবদাহের হাত থেকে রক্ষা পায়নি। জুলাই মাসে দেশের একাংশ যখন জলমগ্ন, সেই আবহে উপত্যকার তাপমাত্রা রেকর্ড গড়ল। গত ২৫ বছরের তুলনায় এবছর জুলাই মাসে জম্মু ও কাশ্মীরের তাপমাত্রা সর্বোচ্চে পৌঁছে গিয়েছে। (Jammu and Kashmir Weather)

উপত্যকার একাধিক জায়গায় দাবদাহের প্রভাব পড়েছে। আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার শ্রীনগরের তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। ১৯৯৯ সালের ৯ জুলাইয়ের পর এই প্রথম শ্রীনগরের তাপমাত্রা এত বেশি হল। ১৯৯৯ সালে তাপমাত্রার পারদ ৩৭ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকেছিল। (Jammu and Kashmir)

এখনও পর্যন্ত শ্রীনগরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাধীনতার আগে, ১৯৪৬ সালের ১০ জুলাই তাপমাত্রা ওই রেকর্ড গড়ে। এছর শুধুমাত্র শ্রীনগরই নয়, উপত্যকার একাধিক এলাকায় তাপমাত্রার উত্তরোত্তর বৃদ্ধি চোখে পড়েছে। রবিবার কাজিগুন্ড এবং কোকেরনাগেও তাপমাত্রা তরতরিয়ে বেড়ে যায়। রবিবার কাজিগুন্ডের তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। ১৯৮৮ সালের ১১ জুলাই সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল।

আরও পড়ুন: Delhi Coaching Centre Mishap : এই অবহেলা হয়েছিল, তাই কি ৩ ছাত্র-ছাত্রীর মৃত্যু দিল্লির কোচিং সেন্টারের বেসমেন্টে ?

রবিবার কোকেরনাগের তাপমাত্রা ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস ছিল। এবছর ৩ জুলাই সেখানকার তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস। ১৯৯৩ সালের ৮ জুলাই দক্ষিণ কাশ্মীরের তাপমাত্রা একবারই ৩৩ ডিগ্রির কোটা ছুঁয়েছিল। সেই থেকে এবার একধাক্কায় তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় উপত্যকায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, তাতে তাপমাত্রা কিছুটা নামতে পারে বলে অনুমান।

গত শীত থেকেই কাশ্মীরের তাপমাত্রায় বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, দিল্লিতে কাশ্মীরের চেয়ে বেশি ঠান্ডা পড়ে। তুষারপাতেও ঘাটতি দেখা যায়। সেই নিয়ে রাজনীতিকরা পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছিলেন। মে মাসে একাধিক জায়গায় তাপপ্রবাহের প্রকোপও দেখা দেয় এবছর। উপত্যকার আবহওয়ায় এহেন পরিবর্তনের জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।

কাশ্মীরের আবহাওয়ার এই পরিবর্তনে প্রভাব পড়েছে সেখানকার পর্যটন ব্যবসাতেও। প্রতি বছর শীতে সেখানে ভিড় করেন প্রকৃতিপ্রমীরা। বরফের উপর স্কি চলে। বিশেষ করে গুলমার্গের হোটেলগুলিতে জায়গা পাওয়া যায় না। কিন্তু এবছর হোটেল বুক করেও শেষ মুহূর্তে পরিস্থিতি দেখে বাতিল করেন বহু পর্যটক। কিন্তু এবছর তার কিছুই হয়নি। এ নিয়ে হতাশা প্রকাশ করেন ন্যাশনাল কনফারেন্সের নেতা উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ABP Ananda Top 10, 8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget