এক্সপ্লোর

Jammu Kashmir News : আবার অশান্ত উপত্যকা! কান ফাটানো গোলাগুলির শব্দ, জঙ্গলে লুকিয়ে জঙ্গি, চলছে অপারেশন

Jammu & Kashmir Encounter : গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। জঙ্গি নিকেশ করার লক্ষ্যে চলছে লড়াই। 

 

সন্দীপ সরকার, শ্রীনগর: বহুদিন পর একটা  রাত কেটেছে শান্তিতে। শোনা যায়নি গোলার শব্দ। সাইরেনের আওয়াজ। হয়নি ব্ল্যাক আউটও। জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া দাওয়াই পর রাতটা কেটেছিল শান্তই। কিন্তু বেলা গড়াতে না গড়াতেই অশান্ত হল উপত্যকা। ফের ভয়ঙ্কর শব্দে কেঁপে উঠল চারিদিক। উপত্যকায় ফের গুলির শব্দে ছড়াল আতঙ্ক। 

দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে ফের বাঁঁধল সেনা ও জঙ্গি গুলির লড়াই। জঙ্গলের মধ্যেই রয়েছে ২-৩ জন জঙ্গি। এমন  খবর পেয়ে সোপিয়ানের শুকরু কেল্লার এলাকায় হানা দেয় নিরাপত্তা বাহিনী। তল্লাশি চলাকালীন শোনা যায় গুলির আওয়াজ। গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। জঙ্গি নিকেশ করার লক্ষ্যে চলছে লড়াই।  অসমর্থিত সূত্রের খবর, কেল্লারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিহত হয়েছে ৩ জঙ্গি। 

এদিকে, জম্মু কাশ্মীরের রাজৌরিতে পাক সেনার ছোড়া মর্টার নিষ্ক্রিয় করল ভারতীয় সেনাবাহিনী। নিষ্ক্রিয় করা হচ্ছে তাজা গোলাও। পুঞ্চে নিয়ন্ত্রণরেখার কাছে একটি বাড়ি থেকে ৩৬ কেজিরও বেশি ওজনের মর্টার উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল স্কোয়াড। গত কয়েকদিনে পাক সেনার ছোড়া গোলায় রাজৌরিতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে মর্টার শেল, আর্টিলারি গান থেকে ছোড়া তাজা গোলা। মর্টার নিষ্ক্রিয় করে রাজৌরিতে এলাকা পরিষ্কার করার কাজ শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী।

এরই মধ্যে বৈসরনে হত্যালীলা চালানো জঙ্গিদের ধরতে দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন এলাকায় পোস্টার লাগাল জম্মু কাশ্মীর 
পুলিশ। ৩ জঙ্গির ছবি দিয়ে পোস্টারে লেখা, খোঁজ দিতে পারলে পুরস্কার মিলবে ২০ লক্ষ টাকা। পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে।

পহেলগাঁও হামলার পর ‘অপারেশন সিঁদুর’। সেই অভিযান এখনও শেষ হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এর মধ্যেই পাক সেনার লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘনের পাল্টা জবাব দিয়েছে ভারত। সোমবার রাতে নিয়ন্ত্রণরেখা বরাবর নতুন করে গোলাগুলি বা ড্রোন হামলা না হওয়ায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল উপত্যকার পরিস্থিতি। সেফ হাউস থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন অনেকেই। সংঘর্ষ বিরতি হতেই খুলে গিয়েছে ৩২টি বিমানবন্দর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলে খোলার সম্ভাবনা রয়েছে।  তবে শুধু আজ, মঙ্গলবারের জন্য শ্রীনগর, জম্মু-অমৃতসর, লেহ, চন্ডীগড়, রাজকোটে ইন্ডিগোর বিমান বন্ধ। তারই মধ্যে এই ঘটনা।   

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP Live TV
ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Rupee Record Fall : রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
Gold Price : আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
Google Nano Banana : সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
IND vs SA ODI Live: ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে
৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.১২.২৫) পর্ব২: 'ভোটের আগে মুখ্যমন্ত্রীর কথা রাখতেই বিতর্কিত ৭০-৩০ মন্তব্য', বিস্ফোরণ হুমায়ুন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.১২.২৫) পর্ব ১:বাবরি মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট|এবিপি আনন্দে হুমায়ুন
Mamata Banerjee: 'টাকা খেয়ে বিজেপির তাঁবেদারি', মুর্শিদাবাদ থেকেই সুর চড়ালেন তৃণমূলনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৪.১২.২৫) পর্ব ২: 'টাকা খেয়ে বিজেপির তাঁবেদারি', মুর্শিদাবাদ থেকেই সুর চড়ালেন তৃণমূলনেত্রী
Humayun Kabir: সাসপেনশনের পরেও বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্তে অনড় হুমায়ুন কবীর | ABP Ananda Live

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rupee Record Fall : রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
Gold Price : আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
Google Nano Banana : সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
IND vs SA ODI Live: ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে
৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে
Stock Market Today : একদিনে ২.৭৫ লক্ষ কোটি টাকার ক্ষতি, টানা চার দিন পড়ল বাজার, এখন কী করবেন ? 
একদিনে ২.৭৫ লক্ষ কোটি টাকার ক্ষতি, টানা চার দিন পড়ল বাজার, এখন কী করবেন ? 
Gold Price : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে কত হল সোনার রেট ?
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে কত হল সোনার রেট ?
Stock Market Crash :  ফ্ল্যাট শুরুর পরই ধস বাজারে,২৬০০০-এর নীচে নেমে গেল নিফটি 
ফ্ল্যাট শুরুর পরই ধস বাজারে,২৬০০০-এর নীচে নেমে গেল নিফটি 
LIC Adani :  আদানিদের সিমেন্ট কোম্পানিতে বিনিয়োগ বাড়াল LIC, বিরোধীদের প্রশ্নে এই জবাব দিল সরকার
আদানিদের সিমেন্ট কোম্পানিতে বিনিয়োগ বাড়াল LIC, বিরোধীদের প্রশ্নে এই জবাব দিল সরকার
Embed widget