এক্সপ্লোর

G20 Summit 2023: G20 Gala নৈশভোজে সবুজ সিল্ক শাড়িতে ভারতীয় ঐতিহ্যকে শ্রদ্ধা জাপানের 'ফার্স্ট লেডির'

Japan First Lady Yuko Kishida:কথায় বলে 'যস্মিন দেশে যদাচার'! গত কাল অর্থাৎ শনিবারের, G20 Gala নৈশভোজে যেন সেই আপ্তবাক্য মেনেই এসেছিলেন জাপানের ফার্স্ট লেডি ইয়ুকো কিশিদা।

নয়াদিল্লি: কথায় বলে 'যস্মিন দেশে যদাচার'! গত কাল অর্থাৎ শনিবারের, G20 Gala নৈশভোজে যেন সেই আপ্তবাক্য মেনেই এসেছিলেন জাপানের ফার্স্ট লেডি (Japanese First lady) ইয়ুকো কিশিদা। পরনে ভারতের ঐতিহ্যশালী সবজু সিল্ক শাড়ি (Japanese First lady In saree)। শাড়ির মধ্যে ছিল সোনালি কারুকাজ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Draupadi Murmu) পাশে অনন্য সুন্দর লাগছিল জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার স্ত্রীকে। ইয়ুকোকে সাজে মুগ্ধ নেটদুনিয়া।

অনন্য সাজে...
রাষ্ট্রপতির তরফে আয়োজিত নৈশভোজে ভারতীয় সঙ্গীতের ব্যবস্থা করা হয়েছিল। খাবারের মধ্যে ছিল ফোর-কোর্স মিল। একাধিক বাজরার পদ ছিল তালিকায়, খবর সূত্রে। সেই অনুষ্ঠানে ভারতীয় ঐতিহ্যকে সম্মান জানিয়ে সবুজ সিল্কের শাড়ির সঙ্গে মানানসই ম্যাজেন্টা রংয়ের ব্লাউজ পরেন জাপানের ফার্স্ট লেডি। সঙ্গে ছিল ছোট টিপ। হাতে একটি 'ক্লাচ'-ও নিয়েছিলেন। 'লুক'-এর মধ্যে যেন কোনও খামতি না থাকে তা নিশ্চিত করতে পরিপাটি করে সেজেছিলেন ইয়ুকো কিশিদা। 'ভারতীয় মণ্ডপম'-এ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বামী  ফুমিও কিশিদাকে নিয়ে ছবিও তোলেন তিনি। তবে শুধু জাপানের ফার্স্ট লেডি নন। গত কালের নৈশভোজের জন্য় বিদেশিনী অভ্যাগতদের অনেককেই ভারতীয় পোশাক বেছে নিয়েছিলেন। 

আর কারা...
ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের এমডি, ক্রিস্তালিনা জর্জিভা যেমন এসেছিলেন সালোয়ার কামিজে। 'পার্পল' রংয়ের সালোয়ার কামিজের সঙ্গে 'বেজ' রংয়ের ওড়নায় একেবারে অন্য রকম লাগছিল তাঁকে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসার স্ত্রী, সেপো মোস্তেফ আবার সেজেছিলেন ইন্দো-ওয়েস্টার্ন পোশাকে। মরিশাসের প্রধানমন্ত্রী স্ত্রী কবিতা জুগনউথকে জমকালো শাড়িতে দুর্দান্ত দেখাচ্ছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেছে নিয়েছিলেন বাংলা-তথা ভারতের ঐতিহ্যশালী শাড়ি। সঙ্গে মানানসই মুক্তোর হার। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের স্ত্রী অক্ষতা মূর্তি অবশ্য শাড়ি বা সালোয়ার কামিজ পরেননি। কিন্তু তাঁর পোশাকে ঐতিহ্যের ছোঁয়া স্পষ্ট ছিল। প্রসঙ্গত, এ দিন, রবিবার ভোরবেলা স্ত্রীকে নিয়ে অক্ষরধাম মন্দির-দর্শনে বেরিয়ে পড়েন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। ব্রিটেনের প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য মন্দির চত্বর-সংলগ্ন এলাকা জুড়ে আঁটসাঁট সুরক্ষা বলয় তৈরি করা হয়। পুজো দিয়ে সোজা রাজঘাটে পৌঁছে যান ঋষি।তিনি যে মন্দির-দর্শনে যেতে ইচ্ছুক, সে কথা গত কালই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন। সঙ্গে বলেন, 'হিন্দু পরিচয় নিয়ে আমি গর্বিত। এভাবেই বড় হয়েছি, এটাই আমি। আসা করব, আগামী যে কয়েকদিন এখানে রয়েছি তার মধ্যে মন্দির-দর্শনে যেতে পারব। কিছু দিন আগেই রাখীবন্ধন ছিল। সুতরাং আমার বোন ও কাজিনদের থেকে সবকটি রাখিও পেয়েছি', বলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। তবে তিনি যে জন্মাষ্টমী উদযাপনের সময় পাননি, সে কথাও জানিয়েছিলেন ঋষি। মন্দির-দর্শন করে সেই আক্ষেপই মেটাতে চান, দেন সেই বার্তাও। তার পর রবিবার ভোরের অক্ষরধাম-যাত্রা।

আরও পড়ুন:পোস্ট-ডেলিভারি পর্বে সদ্যোজাতর সঙ্গে মায়েরও সঠিক পুষ্টির প্রয়োজন, কী কী রাখতে পারেন ডায়েটে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Student Protest: প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
Adhir Chowdhury: 'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Ritabrata On Kunal:
"সেটিংয়ের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ", কুণাল-কটাক্ষের পর "সবজান্তা" বলে পাল্টা ঋতব্রত

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget