এক্সপ্লোর

এলএসি-তে ‘একতরফা স্থিতাবস্থা বদলের যে কোনও চেষ্টা’র বিরোধী, লাদাখ সংঘাতের আবহে ভারতের পাশে জাপান

গত ১৯ জানুয়ারি সুজুকি ট্যুইট করে ‘গালওয়ান উপত্যকায় কর্তব্য পালন করতে গিয়ে প্রাণ হারানো’ ২০ জন ভারতীয় জওয়ানের পরিবারবর্গ ও ভারতের জনগণের প্রতি জাপানের শোকবার্তা দেন।

নয়াদিল্লি: ভারতের সঙ্গে চিনের লাদাখ সীমান্ত সংঘাতের আবহে গুরুত্বপূর্ণ বক্তব্য জানাল জাপান। ভারতে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাতোশি সুজুকি নিজের সরকারি ট্যুইটার হ্যান্ডলে জানিয়েছেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) একতরফা স্থিতাবস্থা বদলের যে কোনও প্রয়াসের বিরোধী তাঁর দেশ। ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিঙ্গলার সঙ্গে আলোচনার পরই তিনি এই অভিমত জানান। কয়েক মাস ধরে লাদাখ সীমান্ত ঘিরে ভারত ও চিনের মধ্যে সংঘাত-বিরোধ চলছে। এ নিয়ে দুদেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক স্তরে একাধিক বৈঠক হলেও বরফ গলেনি। এই প্রেক্ষাপটেই শুক্রবার আচমকা লাদাখ সেক্টর সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গত ১৫ জুন গালওয়ান সেক্টরে চিনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম ভারতীয় জওয়ানদের সঙ্গে দেখা করেন, তাঁদের সাহসিকতার প্রশংসা করেন। সেদিনই জাপানের রাষ্ট্রদূত ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন। লাদাখকে কেন্দ্র করে ভারত, চিনের সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে নয়াদিল্লির প্রয়াসকেও সমর্থন করেন সুজুকি। তিনি ট্যুইটে লেখেন, বিদেশ সচিব শ্রিঙ্গলার সঙ্গে বেশ ভাল কথাবার্তা হয়েছে। ভারত সরকারের শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ বহাল রাখার নীতি সহ এলএসি বরাবর পরিস্থিতি নিয়ে তাঁর ব্রিফিংয়ের প্রশংসা করছি। জাপানও আলোচনার রাস্তায় শান্তিপূর্ণ মীমাংসার আশা করে। স্থিতাবস্থার বদল ঘটাতে যে কোনও একতরফা প্রয়াসের বিরোধিতা করে জাপান। গত ১৯ জানুয়ারি সুজুকি ট্যুইট করে ‘গালওয়ান উপত্যকায় কর্তব্য পালন করতে গিয়ে প্রাণ হারানো’ ২০ জন ভারতীয় জওয়ানের পরিবারবর্গ ও ভারতের জনগণের প্রতি জাপানের শোকবার্তা দেন। প্রসঙ্গত, সীমান্তে উত্তেজনার মধ্যেই জাপানের নৌবাহিনীর সেলফ-ডিফেন্স ফোর্সের প্রশিক্ষণের ভেসেল বা নৌযান গত ২৭ জুন ভারত মহাসাগরে দুটি ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে ছোটখাট মহড়া দেয়। নয়াদিল্লির জাপানি মিশনের উপপ্রধান তোসিহিদে আন্ডো জানান, গত তিন বছরে এটা দুদেশের ১৫-তম যৌথ মহড়া। তিনি বলেন, ভারতীয় নৌবাহিনীর সঙ্গে পারস্পরিক বোঝাপড়া ও আস্থা গড়ার লক্ষ্যে এটা শুভেচ্ছা ট্রেনিং। এই মহড়ার বিষয়বস্তু হল কৌশলগত ও যোগাযোগ সংক্রান্ত প্রশিক্ষণ। অতীতে ২০১৭য় ডোকালামে সংঘাতের সময়ও সুজুকির পূর্বসূরী কেনজি হিরামাত্সু দৃঢ়ভাবে ভারতের পক্ষ সমর্থন করেন, বলেন, ভারত, ভুটান ও তিব্বতের সংযোগস্থলে অবস্থিত ডোকালামের অবস্থান বদলাতে কোনও দেশেরই বলপ্রয়োগ করা উচিত নয়। সেবার ৭৩দিন অচলাবস্থা বহাল ছিল। জাপানই প্রথম ভারতের অবস্থান সমর্থন করেছিল। সম্প্রতি চিনের বিরুদ্ধে জাপান আরেকটি ক্ষেত্রেও সরব হয়েছে। পূর্ব চিন সাগর এলাকায় বিতর্কিত সেনকাকু দ্বীপপুঞ্জের কাছে তাদের জলসীমায় দুটি চিনা উপকূল রক্ষী জাহাজ ঢুকে পড়েছে বলে অভিযোগ তুলে চিনের কাছে তীব্র প্রতিবাদ জানায় জাপান।

সেরা শিরোনাম

Cyclone Arnab : ঘূর্ণিঝড় অর্ণব আছড়ে পড়ার আগে ওড়িশা সরকারের বড় নির্দেশ ! না-মানলেই করা হবে মামলা
ঘূর্ণিঝড় অর্ণব আছড়ে পড়ার আগে ওড়িশা সরকারের বড় নির্দেশ ! না-মানলেই করা হবে মামলা
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Gaighata Assault Case: গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
ABP Ananda Top 10, 27 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 27 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Municipal Election: BJP এবং NCPI-এর সম্পর্কের ভবিষ্য়ৎ নিয়ে এখনও চলছে নানা জল্পনা | ABP Ananda
Municipal Election: পুরভোটে কি শেষ অবধি BJP-NCPI জোট হবে? | ABP Ananda
CM Suvendu Adhikari: ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, ইঙ্গিত কি তাহলে ঋতব্রত শিবিরের দিকে? | ABP
TMC: মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো অভিযোগ তুলল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস
Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
Embed widget