এক্সপ্লোর

Howrah Accident: এবার পথ দুর্ঘটনার কবলে তৃণমূল বিধায়কের গাড়ি, মৃত ২

TMC MLA Car Accident: হাওড়ার শিবপুরের ফরসোর রোডে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার গাড়ি। এই দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে।

সুনীত হালদার, হাওড়া: এবার ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল তৃণমূল কংগ্রেস বিধায়কের (TMC MLA) গাড়ি (Howrah Car Accident)। প্রাথমিকভাবে জানা গেছে, ভয়াবহ দুর্ঘটনার কবলে ওই গাড়িতে পাঁচ জন যাত্রী থাকলে ভাগ্যক্রমে ছিলেন না বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা ছিলেন না। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ভয়ানক দুর্ঘটনার ফলে দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার ফলে জখম আরও তিনজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১টা নাগাদ শিবপুরের ফরসোর রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার গাড়িটি চালাচ্ছিলেন তাঁর মহম্মদ মোস্তাক খান(২৫)। কলকাতার ওয়াটগঞ্জের বাসিন্দা মোস্তাক আত্মীয়দের নিয়ে বাঁকড়ায় এসেছিলেন। সেখান থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: Tab Scam : সাইবার ক্যাফের আড়ালেই কি 'ট্যাবে'র টাকা হাতানোর ছক? এপিসেন্টার উত্তরবঙ্গ?

সূত্রের খবর, তৃণমূল বিধায়কের গাড়িটি রাস্তায় দাঁড়ানো ট্রেলারকে প্রচণ্ড গতি এসে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। গাড়ির গতি এতটাই ছিল যে গাড়ির বেশ কিছুটা সামনের অংশ ট্রেলারের পেছনে আটকে যায় এবং গাড়ির মূল অংশটি সামনের দিকে ছিটকে পড়ে। যাত্রীরা আটকে পড়েন দোমড়ানো মোচড়ানো গাড়ির মধ্যে। 

দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে এসে হাজির হয় শিবপুর থানার পুলিশ। তারপর তড়িঘড়ি জখমদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা গাড়ি দুর্ঘটনায় জখম দুজনের মৃত্যু ঘোষণা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থ ছুটে আসেন মৃত ও জখমদের পরিবারের লোকজন। হাওড়া হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাঁদের। বর্তমানে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ। দুর্ঘটনাস্থলের সিসিটিভি খতিয়ে দেওয়ার পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় মাঝে মধ্যেই পথ দুর্ঘটনার ঘটনা ঘটছে। এর জন্য কিছু ক্ষেত্রে সাধারণ মানুষ পুলিশ ও প্রশাসনকে দায়ী করলেই। বেশিরভাগ ক্ষেত্রে বেপরোয়া গাড়ি চালানোর জন্য দুর্ঘটনার সংখ্যা বাড়ছে বলে মতামত পুলিশের।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Howrah News: ছাত্রী মাত্র ৫ জন, শিক্ষিকা ১৫ জন ; অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে প্রায় শতাব্দী-প্রাচীন নামী এই স্কুল !

 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget