এক্সপ্লোর

Sunita Williams: পাক ধরেছে চুলে, ঠোঁটের কোণে হাসি, মহাকাশে পৃথিবীর আলোয় উদ্ভাসিত সুনীতা

Science News: আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA সুনীতার নয়া ছবি প্রকাশ করেছে।

নয়াদিল্লি: তৃতীয় বার অভিযানে যাওয়ার সময় বলেছিলেন, নিজের দ্বিতীয় ঘরে ফিরে যাচ্ছেন। নিজের বলে মনে করলেও, মহাকাশে আটদিন কাটানোর কথা ছিল তাঁর। কিন্তু কয়েক মাস পেরিয়ে গেলেও, পৃথিবীর বুকে নিজের প্রকৃত 'ঘরে' ফেরা হয়নি ভারতীয় বংশোদ্ভূত নভোশ্চর সুনীতা উইলিয়ামসের। নিজের ইচ্ছেয় তিনি থেকে যাননি, মহাকাশযান বিকল হওয়ায় আটকে গিয়েছেন। তাঁর স্বাস্থ্য নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। সেই অবস্থায় সুনীতার নয়া ছবি সামনে এল। (Sunita Williams)

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA সুনীতার নয়া ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা গিয়েছে, আন্তর্জাতিক স্পেস স্টেশনে দাঁড়িয়ে রয়েছেন সুনীতা। মুখ বাড়িয়ে জানলার কাচ দিয়ে বাইরে দেখছেন। নিজের জন্মভূমি, পৃথিবীর দিকেই সুনীতা তাকিয়ে রয়েছেন বলে ঠাহর হয়। কাচ ভেদ করে উজ্জ্বল সাদা আলো এসে পড়ছে তাঁর মুখে। ঠোঁটের কোণে একচিলতে হাসি ঝুলছে সুনীতার। (Science News)

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by NASA Astronauts (@nasaastronauts)

সোশ্যাল মিডিয়ায় সুনীতার ওই ছবি পোস্ট করে, সুনীতাকে উদ্ধৃত করে লেখা হয়, 'ঘণ্টায় ১৭৫০০ মাইল গতিতে সপ্তাহান্তে প্রবেশ করছি-আপনারা কী করছেন'? NASA লেখে, 'SpaceX Dragon মহাকাশযানের জানলা দিয়ে বাইরে দেখছেন সুনীতা। পৃথিবীর দিকে তাকিয়ে রয়েছেন। পৃথিবীর আলোয় উদ্ভাসিত ওঁর মুখ'। সুনীতাকে হাসতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁর অনুরাগীরাও। গত কয়েক দিন ধরেই সুনীতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগে ছিলেন সকলে। 

সম্প্রতি মহাকাশ থেকে সুনীতার একটি ছবি সামনে আসে। ছবিতে সহযাত্রী ব্যারি বুচ উইলমোরের একটি ছবি সামনে আসে। ছবিতে সুনীতার শীর্ণ চেহারা দেখে চমকে ওঠেন সকলে। প্রথমে বিষয়টি নিয়ে কিছু না জানানো হলেও, পরে NASA সূত্রে জানা যায়, পৃথিবী থেকেই চিকিৎসকরা সুনীতার স্বাস্থ্যের উপর নজরদারি চালাচ্ছেন। 

এর পর ভিডিও বার্তায় সুনীতা নিজেও মুখ খোলেন বিষয়টি নিয়ে। জানান, তাঁর স্বাস্থ্যে সত্যিই কিছু পরিবর্তন হয়েছে। কিন্তু ওজন একই রয়েছে। তাই চিন্তার কিছু নেই। সেই আবহেই নয়া ছবি সামনে এল। এই মুহূর্তে মহাকাশে গবেষণার কাজে যুক্ত সুনীতা এবং ব্যারি। আগামী ফেব্রুয়ারি মাসে তাঁদের পৃথিবীতে ফেরানোর পরিকল্পনা রয়েছে। SpaceX-এর রকেটে চেপেই পৃথিবীতে ফিরবেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Total Solar Eclipse on August 12: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
SpaceX Rocket Crash on Moon: পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget