এক্সপ্লোর

Gangasagar Erosion:গঙ্গাসাগরে ভয়াবহ ভাঙন রুখতে IIT মাদ্রাজ ও নেদারল্যান্ডের সাহায্য নেবে রাজ্য

Gangasagar News: ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে গঙ্গাসাগরের ভাঙন পরিস্থিতি। একে রুখতে এবার আইআইটি মাদ্রাজ ও নেদারল্যান্ডের থেকে প্রযুক্তিগত সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

গৌতম মণ্ডল, গঙ্গাসাগর: এমনিতেই গঙ্গাসাগরের ভাঙন পরিস্থিতি (Gangasagar erosion) মাথায় চিন্তার ভাঁজ ফেলেছে রাজ্য সরকারের কপালে। এর মাঝেই আবার সম্প্রতি হয়ে যাওয়া ঘূর্ণিঝড় ডানার তাণ্ডবে ভাঙনের পরিস্থিতি আরও ভয়ানক অবস্থা হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলা করতে এবার গঙ্গাসাগরের ভয়াবহ ভাঙন রুখতে রাজ্য সরকার আইআইটি মাদ্রাজ (Madras IIT) ও নেদারল্যান্ডের (Netherlands) প্রযুক্তিগত সহায়তা নেবে। 

প্রসাশন সূত্রে জানা গেছে, আসন্ন সাগরমেলার জন্য স্বল্পমেয়াদি পরিকল্পনার পাশাপাশি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নেওয়া হবে। এজন্য সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাঙ্ক। গঙ্গাসাগরের পাশাপাশি গোটা সুন্দরবনকে ভয়াবহ ভাঙন থেকে রুখতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার। এজন্য বিশেষজ্ঞ প্রযুক্তিবিদদেরও সাহায্য নেওয়া হবে। 

শনিবার সাগরমেলার প্রস্তুতি বৈঠক শেষে একথা জানালেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভুঁইয়া। এদিন আসন্ন সাগরমেলা নিয়ে সেচ বিষয়ক গুরুত্বপূর্ণ বৈঠক করেন মন্ত্রী। উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রী, গঙ্গাসাগর-‌বকখালি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা জেলা সহ সভাধিপতি শ্রীমন্ত মালি সহ একাধিক বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকরা। 

এদিনের বৈঠকে ভাঙন রোধে সেচ দফতরের আধিকারিকদের ঢিলেঢালা মনোভাবে উষ্মা প্রকাশ করকেন সেচ মন্ত্রী। কেন এতদিন বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়নি সেই প্রশ্নও তোলেন তিনি।। অন্যদিকে ভাঙন কপিলমুনি আশ্রমের আরও কাছে চলে আসায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ী থেকে কপিলমুনি আশ্রমের সেবাইত। এভাবে ভাঙন চললে আগামী দু’‌বছরের মধ্যে কপিলমুনি আশ্রম সমুদ্রগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন সকলে। ফলে এখন থেকে উপযুক্ত ব্যবস্থার চেষ্টা করছে রাজ্য প্রশাসন। এখন দেখার প্রকৃতি রোষ নিয়ন্ত্রণ করে সুন্দরবন সহ গঙ্গাসাগরের ভাঙন রোধে কতটা সমর্থ হয় রাজ্য সরকার।

প্রসঙ্গত উল্লেখ্য, ঘূর্ণিঝড়ের কথা শুনলেই এখনও আতঙ্কিত হয়ে পড়েন সুন্দরবন তথা গঙ্গাসাগরের বাসিন্দারা। পরিস্থিতি দিন দিন ভয়ানক হলেও সেভাবে ভাঙন প্রতিরোধে প্রশাসনের তরফে সেভাবে ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ একাংশের। এখন দেখার আইআইটি মাদ্রাজ ও নেদারল্যান্ডের থেকে প্রযুক্তিগত সাহায্য নিয়ে ভাঙন পরিস্থিতি কতটা সামাল দিতে পারে রাজ্য প্রশাসন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Birbhum News: অনুব্রত ও কাজলের দ্বন্দ্ব আরও জোরালো, স্পষ্ট মতভেদ!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget