এক্সপ্লোর

Jaya Verma Sinha: রেলবোর্ডের প্রথম মহিলা CEO জয়া ভার্মা সিনহা, কে তিনি? কীভাবে এই পদে?

Who Is Jaya Verma Sinha : আগে রেলবোর্ডের একেবারে শীর্ষ পদে কোনও মহিলা ছিলেন না। রেলের সুদীর্ঘ ইতিহাসে এটি নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। 

নয়াদিল্লি : ১ সেপ্টেম্বর  অর্থাৎ আজ থেকে দায়িত্ব নিলেন রেলবোর্ডের নতুন মহিলা চেয়ারপার্সন এবং সিইও জয়া ভার্মা সিনহা (Jaya Verma Sinha, first woman CEO and chairperson of the railway board)। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার তাঁকে নিয়োগ করে। রেল মন্ত্রকের ১০৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা এই গুরুদায়িত্ব সামলাচ্ছেন। এর আগে রেলবোর্ডের একেবারে শীর্ষ পদে কোনও মহিলা ছিলেন না। রেলের সুদীর্ঘ ইতিহাসে এটি নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। 

এই পদে তাঁর আগে ছিলেন অনিল কুমার লাহোটি। জয়া ঢাকাতে ভারতীয় হাই কমিশনে রেলওয়ে উপদেষ্টা পদে কাজ করেছেন ।  মৈত্রী এক্সপ্রেস শুরু করার পেছনেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

  •  জয়া ভার্মা সিনহা এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তনী। ১৯৮৮ সালে ভারতীয় রেলওয়ে ট্রাফিক সার্ভিসে (IRTS) যোগদান করেন তিনি।  বর্তমানে রেল মন্ত্রকের অধীনে রেলওয়ে বোর্ডের অপারেশন এবং বিজনেস ডেভেলপমেন্টের সদস্য হিসাবে কাজ করছেন।
  • তিনি  মালবাহী এবং যাত্রী পরিষেবাগুলির সামগ্রিক পরিবহনের জন্য দায়ী ৷ 
  • জয়া সিনহা সম্প্রতি  বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসের ভয়ঙ্কর দুর্ঘটনার পরে জটিল সিগন্যালিং সিস্টেম ব্যাখ্যা করেছিলেন। রেলের জটিল সিগন্যালিং সিস্টেমের বিষয়টি সাধারণের বোঝার উপযোগী করে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন তিনি। 
  •  শুক্রবার, ১ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করছেন তিনি। আগামী বছর ৩১ অগাস্ট পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন। হিসেবমতো ১ অক্টোবর তাঁর অবসর গ্রহণের কথা। কিন্তু অবসরের দিনই তাঁকে পুনর্বহাল করা হবে, তাঁর মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত। 
  • জয়া সিনহা উত্তর রেলওয়ে, দক্ষিণ পূর্ব রেলওয়ে এবং পূর্ব রেলওয়েতেও দায়িত্বে ছিলেন।

  •  তিনি চার বছর ধরে ভারত, ঢাকা, বাংলাদেশের হাই কমিশনে রেলওয়ে উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।

  • তাঁর আমলে কলকাতা থেকে ঢাকা মৈত্রী এক্সপ্রেসের উদ্বোধন করা হয়েছিল। তিনি পূর্ব রেল, শিয়ালদহ ডিভিশনের রেলওয়ে ম্যানেজার হিসেবেও কাজ করেছেন।

    জয়া ভার্মা সিনহার নিয়োগ কেন তাৎপর্যপূর্ণ?

    জয়া ভার্মা সিনহার  নিয়োগ ভারতীয় রেলওয়ের শতাব্দীপ্রাচীন ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা।  এত বছরে কখনও কোনও মহিলা এই পদে  বসেনি। ১৯০৫ সালে প্রতিষ্ঠিত হয় ভারতীয় রেলওয়ে বোর্ড।  চেয়ারম্যান এবং সিইও পদে সিনহার নিয়োগ ইতিহাসে একটি মাইলস্টোন।  

    আরও পড়ুন :                                 

    মুম্বইয়ে INDIA-র পাল্টা বৈঠকে মহারাষ্ট্রের NDA শিবির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
NEET Paper Leak: NEET প্রশ্নফাঁসে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ হোয়াটসঅ্যাপ গ্রুপ কীভাবে কাজ করেছে ? চাঞ্চল্যকর তথ্য় CBI-এর হাতে
NEET প্রশ্নফাঁসে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ হোয়াটসঅ্যাপ গ্রুপ কীভাবে কাজ করেছে ? চাঞ্চল্যকর তথ্য় CBI-এর হাতে
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget