এক্সপ্লোর

এক স্বেচ্ছাসেবকের "অজানা" অসুস্থতা, সাময়িক বন্ধ জনসন অ্যান্ড জনসন-এর কোভিড-১৯ ভ্যাকসিন ট্রায়াল

জনসন অ্যান্ড জনসনের অবশ্য দাবি, তাদের ভ্যাকসিনের "স্টাডি পজ" করা হয়েছে, "ক্লিনিকাল হোল্ড" নয়...

নয়াদিল্লি: করোনা ভ্যাকসিন পরীক্ষায় এবার ধাক্কা খেল জনসন অ্যান্ড জনসন। এক স্বেচ্ছাসেবকের শরীরে অব্যক্ত বা অজানা অসুস্থতা দেখা দেওয়ার কারণে কোভিড-১৯ ভ্যাকসিন পরীক্ষা সাময়িক স্থগিত রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

বিশ্বের বিভিন্ন ফার্মা সংস্থার মতোই করোনা ভ্যাকসিন তৈরির দৌড়ে অবতরণ করেছে জনসন অ্যান্ড জনসন সংস্থাও। বর্তমানে তারা ৬০ হাজার স্বেচ্ছাসেবকের ওপর "জ্যানসেন" ভ্যাকসিনের ট্রায়াল প্রক্রিয়া প্রয়োগ করছে।

শুধু তাই নয়। নতুন স্বেচ্ছাসেবক নিয়োগের জন্য যে অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করা হয়েছিল, তাও বন্ধ রাখা হয়েছে। ট্রায়ালের ওপর নজরদারির ভারপ্রাপ্ত একটি নিরপেক্ষ সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে, স্বেচ্ছাসেবকদের নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় তথ্য ও পরিসংখ্যান নতুন করে খতিয়ে দেখতে।

এপ্রসঙ্গে সংস্থার তরফে জানানো হয়েছে, ওই স্বচ্ছাসেবকের অসুস্থ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই ট্রায়াল প্রক্রিয়া স্থগিত করতে গবেষকদের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এর বেশি কিছু খোলসা করেনি জনসন অ্যান্ড জনসন।

সংস্থা আরও জানিয়েছে, ওই স্বেচ্ছাসেবকের পরিচয় সংক্রান্ত গোপনীয়তা বজায় রাখা অত্যন্ত জরুরি। তাছাড়া, বিশদে কিছু জানানোর আগে অসুস্থতা সম্পর্কিত তথ্য যাচাই ও খতিয়ে দেখা হচ্ছে।

তাদের মতে, এধরনের গবেষণায় কিছু প্রতিকূল পরিস্থিতি তৈরি হতেই পারে। কারও মধ্যে দুর্বলতা, অসুস্থতা দেখা দিতে পারে। কোনও দুর্ঘটনা সহ খারাপ ফলাফল ঘটতে পারে।

যদিও, জনসন অ্যান্ড জনসন দাবি করেছে, তাদের ভ্যাকসিনের "স্টাডি পজ" করা হয়েছে, "ক্লিনিকাল হোল্ড" নয়। সংস্থা জানিয়েছে, "ক্লিনিকাল হোল্ড" বিষয়টি সরাসরি নিয়ন্ত্রণ পদক্ষেপ এবং তার সময়সীমাও দীর্ঘতর।

সেরা শিরোনাম

China Flood Situation: বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
Cancer Cases: মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক

ভিডিও

Conch Shell GI Tag: GI ট্যাগ পেল বাঁকুড়ার শঙ্খ শিল্প, এবার কি বাঁচবে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য?
Maharashtra Floods: জল ঢুকল LPG প্ল্যান্টে, স্রোতে ভেসে গেল তিন হাজার রান্নার গ্যাসের সিলিন্ডার |ABP
Weather News: শনিতে দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি
BJP News: শমীকের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর-সুস্মিতা-প্রকাশ
Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget