এক্সপ্লোর

Joshimath Sinking: ক্রমশ বাড়ছে ফাটল! দুর্যোগের আশঙ্কায় কাঁটা জোশীমঠ

Uttarakhand Joshimath Landslides:যাঁদের বাড়িঘরে ফাটল দেখা দিয়েছে, তাঁদের স্থানীয় পুরসভার ত্রাণশিবিরে নিয়ে যাওয়া হচ্ছে।

নয়াদিল্লি: বিপদের মুখে দাঁড়িয়ে দেবভূমি। উত্তরাখন্ডে জোশীমঠে ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে ভূমিধস।

দেবভূমি উত্তরাখণ্ডের জোশীমঠে ভূমিধস ক্রমশই বাড়ছে। শয়ে শয়ে বাড়িতে ফাটল দেখা দিয়েছে। আরও বেশি করে ফাটলের ছবিও সামনে আসছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ৫৬১ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৬৬টি পরিবারকে ইতিমধ্যেই নিরাপদ এলাকায় সরানো হয়েছে। উত্তরাখণ্ড সরকার বিশেষজ্ঞদের একটি দল তৈরি করেছে । সিংধর ও মারওয়াদি এলাকায় ফাটল প্রতি ঘণ্টায় বাড়ছে। যাঁদের বাড়িঘরে ফাটল দেখা দিয়েছে, তাঁদের স্থানীয় পুরসভার ত্রাণশিবিরে নিয়ে যাওয়া হচ্ছে। 

সরকারের আশ্বাস:
স্থানীয় বাসিন্দাদের দাবি, যাঁদের বাড়িঘর ধসের জেরে ভেঙে গিয়েছে তাঁদের বাড়ি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে সরকারের তরফে। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে সেই বাড়ি তাঁরা কবে পাবেন তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে তাঁদের মধ্যে। 

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (Geological Survey of India), ওয়াদিয়া ইন্সটিটিউট (Wadia Institute) এবং IIT রুরকির ইঞ্জিনিয়ারদের নিয়ে একটি বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে তৈরি হয়েছে সেই দল।

কত বাড়িতে ফাটল:
এখনো পর্যন্ত প্রায় ৬০০ বাড়িতে ফাটল দেখা গিয়েছে। সেই সংখ্যা আরও বাড়ছে বলে খবর। ওই এলাকায় একের পর এক রাস্তাও বসে যাচ্ছে। বদ্রীনাথের কাছে জাতীয় সড়কেও ফাটল দেখা গিয়েছে। জোশীমঠ পুরসভার চেয়ারম্যান শৈলেন্দ্র পওয়ার বলেছেন, 'প্রতি ঘণ্টায় ফাটলের পরিমাণ বাড়়ছে যা রীতিমতো আশঙ্কার।'


Joshimath Sinking: ক্রমশ বাড়ছে ফাটল! দুর্যোগের আশঙ্কায় কাঁটা জোশীমঠ

সুরক্ষার কথা মাথায় রেখেই জোশীমঠ -আউলির রোপওয়ে পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। কেন্দ্রের তরফেও পরিস্থিতির খোঁজ নেওয়া হচ্ছে। 

হিমালয়ের প্রবেশদ্বার বলা হয় জোশীমঠকে। আউলি, হেমকুণ্ড সাহিব থেকে শুরু করে আরও একাধিক পর্যটনস্থল, ট্রেকিং রুটে যাওয়ার জন্য জোশীমঠ হয়েই যেতে হয়। সেখানে এমন পরিস্তিতিতে পর্যটন ব্যবসায়ীরাও প্রবল আশঙ্কায়। স্থানীয়দের একটি অংশের দাবি, বেশ কিছুদিন ধরেই ভূমিধসের মতো সমস্যা হচ্ছে। এর আগেও উত্তরাখন্ডে একাধিক প্রাকৃতিক দুর্যোগ হয়েছে। মেঘভাঙা বৃষ্টি, বন্যা, ধসের মতো একাধিক প্রাকৃতিক দুর্যোগে তছনছ হয়েছে এই রাজ্য। ফের আরও একবার বিপদের আশঙ্কা কাঁটা সকলেই।                                      

আরও পড়ুন: বরফে ঢাকা ট্রাম, ভিক্টোরিয়ার চূড়ায় তুষার! এ কেমন কলকাতা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Whatsapp Age Check: এবার আপনার বয়স জানতে চাইছে হোয়াটসঅ্যাপ, DPDP আইন আসার আগেই এই পদক্ষেপ কেন, উঠছে প্রশ্ন
এবার আপনার বয়স জানতে চাইছে হোয়াটসঅ্যাপ, DPDP আইন আসার আগেই এই পদক্ষেপ কেন, উঠছে প্রশ্ন
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget