এক্সপ্লোর

মেয়ের ছবি জড়িয়ে ধরে বললাম, মাগো, আজ তুই বিচার পেলি: নির্ভয়ার মা

মেয়ের মৃত্যুর পর শুরু হয় তাঁদের আইনি লড়াই। সেই লড়াই অবশেষে আজ শেষ হয়েছে কিন্তু নির্ভয়ার বাবা মা জানাচ্ছেন, দেশের অবশিষ্ট মেয়েদের জন্য ন্যায় বিচারের লড়াই জারি রাখবেন তাঁরা।

নয়াদিল্লি: ৭ বছর ৩ মাস আগে হাসপাতালের বিছানায় মেয়ের মুখটা আজও ভুলতে পারেন না আশা দেবী। আঘাতে চোখ বন্ধ হয়ে গিয়েছে, ফুলে ঢোল হয়ে গিয়েছে ক্ষতবিক্ষত ঠোঁট। শেষ শয্যাতেও বাবা মায়ের খবর রাখত সে, বুজে যাওয়া গলায় খুব আস্তে আস্তে জিজ্ঞেস করত, খেয়েছ তো? তাকে প্রবল যন্ত্রণা দিয়ে যারা মেরেছিল, তাদের মধ্যে নৃশংসতম ছিল যে সে আইনের ফাঁকে ছাড়া পেয়ে গিয়েছে। একজন আত্মহত্যা করেছে তিহারে। কিন্তু বাকি ৪ জনের আজ ফাঁসি হল। বদ্রীনাথ-আশা দেবী বলছেন, বিচার পেল তাঁদের মেয়ে। গতকাল যখন আদালতে গিয়েছিলাম, মেয়ের ছবির সামনে হাতজোড় করে প্রণাম করেছি। আদালত ফাঁসি নিশ্চিত করার পর ফিরে এসে মেয়ের ছবি জড়িয়ে ধরে বলেছি, মাগো, অবশেষে তুই বিচার পেলি। আমাদের মেয়ে আর কোনওদিন ফিরবে না কিন্তু আজকের পর দেশের অন্য মেয়েরা নিজেদের কিছুটা নিরাপদ বোধ করবে। লোকে বুঝবে, ছেলেদের শিক্ষা দিতে হবে, যে এমন অপরাধ করলে মৃত্যুদণ্ড হবেই। বলেছেন আশা দেবী। মেয়ের নামে তাঁকে গোটা বিশ্ব চেনে, তাই তার জন্য তিনি গর্বিত। তাকে বাঁচাতে পারেননি ঠিকই কিন্তু তার খুনীদের চরম সাজা দিয়ে মায়ের ধর্ম আজ পূর্ণ করেছেন। মেয়ের মৃত্যুর পর শুরু হয় তাঁদের আইনি লড়াই। সেই লড়াই অবশেষে আজ শেষ হয়েছে কিন্তু নির্ভয়ার বাবা মা জানাচ্ছেন, দেশের অবশিষ্ট মেয়েদের জন্য ন্যায় বিচারের লড়াই জারি রাখবেন তাঁরা। বদ্রীনাথ বলেছেন, ৭ বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করেছেন তাঁরা। অবশেষে বিচার মিলেছে, শুধু তাঁরা নন, গোটা দেশের কাছে আজ বিরাট আনন্দের দিন। গোটা দেশ বিচার পেয়েছে আজ। কোনও মেয়ে তখনই খুশি হয়, যখন তার বাবা মা খুশি হন। আজ তাঁরা এত খুশি, নির্ভয়াও নিশ্চয় ভীষণ খুশি হয়েছে। আজ শান্তি পেয়েছে তার আত্মা। মেয়েদের নিরাপত্তা নিয়ে এমন আইন তৈরি হোক, যাতে আর কোনও বাবা মাকে বিচারের জন্য এতদিন অপেক্ষা না করতে হয়। যেভাবে দোষীরা বারবার ক্ষমাভিক্ষার আবেদন করে ফাঁসি পিছিয়ে দিচ্ছিল, তাতে হতাশ হয়ে পড়েছিলেন নির্ভয়ার মা বাবা। তাঁরা বলেছেন, এই মামলার সূত্রে দেশের আইনের খামতি সকলের সামনে এসে গিয়েছে, প্রশ্ন উঠেছে সংবিধান নিয়ে। কিন্তু এই সংবিধান আর আইনই বিচার দিয়েছে তাঁদের। এর ফলে আইনের প্রতি বিশ্বাস বাড়বে দেশের মহিলা সমাজের। আজকের দিন তাই শুধু মহিলাদের জন্য। আশা দেবী বলেছেন।

সেরা শিরোনাম

China Flood Situation: বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
Cancer Cases: মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক

ভিডিও

Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID
Honeymoon on Train News | চলন্ত ট্রেনে 'হানিমুন স্যুইট'! ভাইরাল ভিডিও | ABP ANANDA LIVE
Conch Shell GI Tag: GI ট্যাগ পেল বাঁকুড়ার শঙ্খ শিল্প, এবার কি বাঁচবে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য?
Maharashtra Floods: জল ঢুকল LPG প্ল্যান্টে, স্রোতে ভেসে গেল তিন হাজার রান্নার গ্যাসের সিলিন্ডার |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget