এক্সপ্লোর

Madan Mitra Health: অসুস্থ তৃণমূল নেতা মদন মিত্র, ভর্তি এসএসকেএমে

অসুস্থ তৃণমূল নেতা তথা কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। তিনি শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন বলে জানা গেছে।

কলকাতা: অসুস্থ তৃণমূল নেতা তথা কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। তিনি শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন বলে জানা গেছে।

পঞ্চম দফায় কামারহাটিতে ভোটগ্রহণ হয়েছিল। ভোটের সময় কামারহাটির বিভিন্ন বুথে ঘুরেছিলেন ওই আসনের তৃণমূল প্রার্থী মদন মিত্র। ভোটের শেষ লগ্নে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তাঁকে কামারহাটিতে তৃণমূলের পার্টি অফিসে নিয়ে আসা হয়। অক্সিজেন দিতে হয়েছিল তাঁকে। চিকিৎসকও আসেন। তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়। এদিন শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় তাঁকে এসএসকেএমে ভর্তি করা হয়।এসএসকেএমের উডবার্ন  ওয়ার্ডে তাঁর চিকিৎসা  চলছে। কী কারণে তাঁর শ্বাসকষ্ট তা চিকিৎসকরা খতিয়ে দেখছেন।

গত ১৭ এপ্রিল পঞ্চম দফার  ভোট গ্রহণ শুরুর পর  সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজোও দিতে যান তিনি। ভোটগ্রহণের শেষ পর্বে এসে অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র।

পঞ্চম দফার নির্বাচন শেষের আগেই তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র বলে দেন, খেলা শেষ! কামারহাটিতে গঙ্গার ধারে দাঁড়িয়ে প্রত্যয়ী মদন বললেন তৃণমূল কংগ্রেস  জিতছে। তখন মদনের মুখে প্রায় জয়ের হাসি । গঙ্গার ধারে দাঁড়িয়ে খোশমেজাজে মদন মিত্র বলেন, এবার হোলি খেলা হয়নি । মনের মধ্যে খচখচানি ছিল, এখন মন একেবারে খুশ। মদন বলেন,এখন সাঙ্গ হল খেলা, একেবারে খেলা শেষ, এখন মনের আনন্দে হোলি খেলব । শ্রী রামকৃষ্ণ দেব কে স্মরণ করে মদনের উক্তি, এবার বাংলার জয়ের জন্য হোলি খেলব। গেয়ে ফেলেন নচিকেতার গানের এক কলি ... তুমি আসবে বলেই দেশটা এখনো গুজরাত হয়ে যায়নি ।

কথায় কথায় নরেন্দ্র মোদিকে খোঁচাও দিয়েছিলেন।  মদন বলেন মোদি জানেন না '' বাঙালির ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয় সিংহল নামে রেখে গেছে নিজ কীর্তির পরিচয় ''। একইসঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে একহাত নিয়ে বলেন, '' ওরা টাকা রোজগারের জন্য বাংলায় এসেছে । এখান থেকে টাকা নিচ্ছে ওখান থেকে টাকা নিচ্ছে। বললেন আমায় বলছে বেরিয়ে যেতে । বেরিয়ে যাব ? আমি বাঙালি ছেলে । '' বুক বাজিয়ে মদন বলেন ...'' মরলে বাপের ব্যাটার মতন মরব। ''এরপর ভোটগ্রহণের শেষ লগ্নে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির
Kolkata News: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
Cockroach Janta Party Protests: মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, একাধিক ধারায় মামলা তরুণীর বিরুদ্ধে, ককরোচ জনতা পার্টি বলল...
মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, একাধিক ধারায় মামলা তরুণীর বিরুদ্ধে, ককরোচ জনতা পার্টি বলল...
Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget