এক্সপ্লোর

Cockroach Janta Party: ‘কুৎসিত-কদাকার, বাড়ির বউ হওয়ারও যোগ্য নয়’, NEET-আন্দোলনকারীদের আক্রমণ বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের

Kangana Ranaut Attacks NEET Protesters: NEET প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল হয়েছে গোটা দেশ। আন্দোলনকারীদের আক্রমণ বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের।

নয়াদিল্লি: NEET-আন্দোলনকারীদের নিয়ে কুরুচিকর মন্তব্য বিজপি সাংসদ কঙ্গনা রানাউতের। আন্দোলনকারী ছাত্রছাত্রীদের নর্দমার কীট বলে উল্লেখ করলেন তিনি। আন্দোলনে অংশ নেওয়া মেয়েদের ‘কুৎসিৎ’, ‘বাড়ির বউ হওয়ার যোগ্য’ নয় বলেও আক্রমণ করলেন। সেই নিয়ে পাল্টা তাঁকে বিঁধল ‘ককরোচ জনতা পার্টি’। (Kangana Ranaut Attacks NEET Protesters)

NEET প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল হয়েছে গোটা দেশ। ‘ককরোচ জনতা পার্টি’র নেতৃত্বে যে আন্দোলনের সূচনা হয়, তার জেরে শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে। সেই আবহেই আন্দোলনকারীদের কুরুচিকর ভাষায় আক্রমণ করেন বিজেপি-র তারকা সাংসদ কঙ্গনা। (Cockroach Janta Party)

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে মুখ খোলেন কঙ্গনা। তাঁর কথায়, “আমাদের ৭৫ বছর বয়সি প্রধানমন্ত্রীকে নিশানা করা হয়েছে। তাঁর প্রয়াত মাকে আক্রমণ করা হয়েছে অশ্লীল ভাষা। আমরাও ছাত্র আন্দোলনে অংশ নিয়েছি। কিন্তু এরা কেমন পড়ুয়া? কী অশ্লীল ভাষা ওদের? কোন দিক থেকে পড়ুয়া মনে হয় ওদের? ভবিষ্যতে যদি সুপ্রিম কোর্টের আইনজীবী বা কৌঁসুলির প্রয়োজন পড়ে, ওদের মা-বাবা রাখতে পারবেন তো? নিজের খরচ চালানোরই ক্ষমতা নেই ওদের।”

আরও পড়ুন: রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…

কঙ্গনার দাবি, ১৬ বছর বয়স থেকে তিনি নিজের খরচ নিজে চালিয়েছেন, নিজের চেষ্টায় কেরিয়ার গড়ে তুলেছেন। কিন্তু NEET-আন্দোলনে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের সেই ক্ষমতা নেই। তাঁর বক্তব্য, “সমাজের অংশ হিসেবে বলছি, এসব একেবারেই মেনে নেওয়া যায় না।”

তবে সেখানেই থামেননি কঙ্গনা। সোশ্য়াল মিডিয়াতেও আন্দোলনকারী ছাত্রছাত্রীদের বেনজির ভাবে আক্রমণ করেন তিনি। লেখেন, ‘জীবনে এক জায়গায় এত কদর্যদা দেখিনি কখনও। Gen Z আন্দোলনের যে রিল দেখছি, তাতে বমি পাচ্ছে। যেভাবে কথা বলে ওরা, যে ভাষা ব্যবহার করে...জীবনে এক ফ্রেমে এত দৃষ্টিকটু কিছু দেখিনি, এত অমার্জিত মনে হয়নি কোনও কিছুকে’।

আরও পড়ুন: ফের দাম বাড়ছে একাধিক জিনিসের, অগাস্ট মাস থেকেই, উৎসবের আগে জোর ধাক্কা

আন্দোলনকারীদেরই নয় শুধু, তাঁদের অভিভাবকদেরও নিশানা করেন কঙ্গনা। তাঁর বক্তব্য, ‘কী বিশ্রী…এদের কারা জন্ম দিচ্ছেন? কারা বড় করছেন? ভারত বৈচিত্রে ভরা সুন্দর মানুজনের দেশ, যাঁরা মার্জিত এবং রুচিশীল। সাংস্কৃতিক পরিশীলতা ভারতের শিকড়ে প্রোথিত। তোমরা নিজেদের ককরোচ বলতে পারো, তেমন আচরণও করতে পারো। কিন্তু নিজেদের নোরামি, কদর্যতা, কুৎসিৎ আচরণের সাক্ষী করতে পারো না সকলকে। আমার তো রিলস দেখেই ভয় হচ্ছে। সেরে উঠতে হবে। ডিজিটাল ডিটক্স জরুরি’। 

বিশেষ করে আন্দোলনে যোগ দেওয়া মেয়েদের নিশানা করেন কঙ্গনা। তাঁর কথায়, ‘অল্পবয়সি হিন্দু তরুণীদের আচরণ সবচেয়ে হতাশাজনক। ওরা স্বাধীনচেতা, কর্মজীবী মহিলাদের অনুকরণ করতে চায়, কিন্তু সেই স্বাধীনতা অর্জনের ক্ষমতা নেই। স্বাধীনচেতা, বিদ্রোহী মেয়েরা সাহসী সিদ্ধান্ত নেয়, মতপ্রকাশ করে। নিজেদের মতো কেরিয়ার বেছে নেয়, নিজেদের জীবনের দায়িত্ব নিজেই নেয়। মা-বাবা অথবা পরিবারের উপর নির্ভরশীল নয়। আমি এদের নর্দমা-প্রজন্ম বলি। সমাজকে কিছু দেওয়ার ক্ষমতা নেই এদের। পড়াশোনাতেও ভাল নয়। এত কুৎসিত এবং কলুষিত যে গৃহবধূও হতে পারবে না’।

কঙ্গনার মন্তব্যে বিতর্ক তৈরি হতে সময় লাগেনি। কঙ্গনা নিজে NEET-এর ফুল ফর্ম জানেন না বলে তাঁকে পাল্টা বেঁধেন অনেকে। তাঁকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি ওঠে। ‘ককরোচ জনতা পার্টি’র মুখপাত্র সৌরভ দাস কঙ্গনার উদ্দেশে বলেন, “কঙ্গনা রনাউতের নিজের দলের লোকজনই ওঁকে গুরুত্ব দেন না বিশেষ। আমরা তাহলে গুরুত্ব দেব কেন? Gen Z হোক বা GEn Alpha অথবা তরুণ প্রজন্মের লোকজনও ওঁকে গুরুত্ব দেয় বলে মনে হয় না। এখন উনি সাংসদ। হিমাচল প্রদেশে ওঁর কেন্দ্রেরই অনেক ভিডিও রয়েছে, যেখানে উনি ভেবেছিলেন সাংসদ হলে বিশেষ কাজ করতে হয় না। ওঁর ভাষা নিয়ে সচেতন হওয়া দরকার, পদের মর্যাদা বোঝা দরকার। আপনার চেয়ে Gen Z-রা দেশের জন্য অনেক বেশি করেছে। গণতন্তত্রের উপর মানুষের আস্থা ফিরিয়ে এনেছে ওরা। আপনি তা করতে পারেননি।”

ধর্মেন্দ্র ইস্তফা দেওয়ার পর ২৫ জুলাই আন্দোলন প্রত্যাহার করে ‘ককরোচ জনতা পার্টি’। তবে দেশের বিভিন্ন রাজ্য থেকে এখনও আন্দোলনকারীদের হেনস্থা করার খবর উঠে আসছে। সেই আবহে অভিজিৎ দীপকে জানিয়েছেন, এমন চললে ফের আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Advertisement

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget