এক্সপ্লোর

South Calcutta Law College Molestation : আগে থেকেই 'গণধর্ষণের' পরিকল্পনা, কীভাবে ফাঁদ পাতে মনোজিৎ? চাঞ্চল্যকর তথ্য

অভিযোগকারিণী FIR-এ অভিযোগ করেছেন, তিনি সেদিন বারবার বেরোতে চাইলেও, তাঁকে আটকে দেওয়া হয়। কীভাবে ক্যাম্পাসে একা-মেয়ে হয়ে যান নির্যাতিতা?

আবির দত্ত, কলকাতা : টার্গেট করেই কি কসবার আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছিল? পরিকল্পনামাফিকই বুধবার তাঁকে বারবার কলেজে আটকে দেওয়া হয়েছিল?  সূত্রের দাবি, বুধবার সন্ধে থেকে রাত অবধি ঘটনাক্রম পর্যালোচনা করে এমনই অনুমান করছেন তদন্তকারীরা।

অভিযোগকারিণী FIR-এ অভিযোগ করেছেন, তিনি সেদিন বারবার বেরোতে চাইলেও, তাঁকে আটকে দেওয়া হয়।
FIR-এ তিনি লিখেছেন, সন্ধে ৬.১০ নাগাদ আমি এবং কয়েকজন পড়ুয়া বেরোতে যাই। কিন্তু, 'J' আমাদের আটকায় এবং আরও কিছুক্ষণ থাকতে বলে। আমরা থেকে যাই।  এরপর FIR-এ আরেক জায়গায় অভিযোগকারিণী লিখেছেন, সাড়ে ৭টা নাগাদ GS (সাধারণ সম্পাদক) এই বলে বেরিয়ে যান, যে তিনি শিগগিরই কিছু কাজ সেরে ফিরে আসবেন। তখনই আমিও জিনিসপত্র গুছিয়ে বেরোতে যাই। তখন 'J' আমাকে আটকায় এবং 'P' ও 'M'-কে চোখের ইশারায় বাইরে যেতে বলে। তারা বেরিয়ে যায় এবং 'J'-র কথা মতো বাইরে থেকে দরজা আটকে দেয়।

এখানেই প্রশ্ন উঠছে,  তাহলে অভিযোগকারিণীকে কি আগে থেকেই টার্গেট করেছিল অভিযুক্তরা? পরিকল্পনামাফিকই তাঁকে বারবার আটকে দেওয়া হয়?  অভিযোগকারিণীর দাবি, প্য়ানিক অ্য়াটাক হওয়ার পর ইনহেলার নিয়ে কিছুটা সুস্থ বোধ করলে, তিনি ফের বেরনোর চেষ্টা করেন। FIR-এ তিনি লিখেছেন, আমি জিনিসপত্র গুছিয়ে বাইরে বেরোই পালানোর জন্য়। তখন দেখি ওরা মেন গেট আটকে রেখেছে। এরপরই গণধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ।

CCTV ফুটেজ, মেডিক্যাল রিপোর্ট, কলেজের সামনের দোকানে ইনহেলার কেনা, হকিস্টিক উদ্ধার ও মনোজিতের মোবাইল থেকে উদ্ধার হওয়া ভিডিও। সূত্রের খবর, কসবাকাণ্ডে নির্যাতিতা FIR-এ ঘটনার দিনের যে পুঙ্খানুুপুঙ্খ বিবরণ দিয়েছিলেন, তার সঙ্গে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ হুবহু মিলে যাচ্ছে। সূত্রের খবর, নির্যাতিতার প্রতিরোধের ক্ষতচিহ্ন মিলেছে ধৃত মনোজিতের দেহেও । 

অন্যদিকে আইন কলেজের ধৃত নিরাপত্তারক্ষী বলেছেন, ঘটনার দিন সন্ধে পর্যন্ত কলেজেই ছিলেন প্রথম সিমেস্টারের আরও এক ছাত্রী। সেই ছাত্রীকে সন্ধের দিকে বেরিয়ে যেতে দেখেন ডে শিফটের গার্ড। রাত ৮টা ২৫-এ ওই নিরাপত্তারক্ষীও কলেজ থেকে বেরিয়ে যান। ঘটনার দিন ডে শিফটের গার্ড মনোজিৎকে ইউনিয়ন রুমে দেখেছিলেন। পুলিশকে তিনি জানিয়েছেন, ওই দিন মনোজিৎ, প্রমিতরা কলেজেই ছিল। সন্ধে বেলা ইউনিয়ন রুমের দরজা ফাঁক করে মনোজিৎ, প্রমিত আছে কি না জানতে চেয়ে, তাঁকে ভিতরে পাঠিয়ে দিতে বলেন। নির্যাতিতার বয়ানের সঙ্গে ডে শিফটের গার্ডের বয়ান মিলেছে বলে পুলিশ সূত্রে খবর।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
BJP News : 'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার
'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget