এক্সপ্লোর

Kashi Viswanath Dham: কাশী বিশ্বনাথ ধামে রেকর্ড ভিড়, উপচে পড়ছে কোষাগার, ৪ গুণ বাড়ল আয়

Vishwanath Dham Temple: শ্রী কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্টের চিফ এক্সিকিউটিভ অফিসার বিশ্বভূষণ মিশ্র জানিয়েছেন, গত ৭ বছরে এই মন্দিরের আয় প্রায় ৪ গুণ বেড়েছে

নয়া দিল্লি: কাশীর মন্দিরে (Kashi Temple) ভিড় বাড়ল রেকর্ডহারে, তেমনই রেকর্ডহারে বাড়ল আয়। সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে, কাশী বিশ্বনাথ মন্দিরের (Kashi Viswanath Temple) আয় ২০১৭-১৮ থেকে ২০২৩-২৪ পর্যন্ত প্রায় চার গুণ বেড়েছে। যদিও এর মধ্যে করোনার সময় ভক্তের সংখ্যা কিছুটা কমেছিল। কিন্তু এর পর ফের ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে কাশী বিশ্বনাথে ভক্তদের ভিড়।   

সমীক্ষায় প্রকাশিত তথ্য অনুসারে ২০২৩ সালের সঙ্গে তুলনা করলে দেখা যায় গত পাঁচ মাসেই কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শনার্থীদের  সংখ্যা বেড়েছে প্রায় ৪৮.২৩ শতাংশ। সংখ্যার বিচারে প্রায় ২ কোটি ৮৬ লক্ষ ভক্ত সমাবেশ হয়েছে মন্দিরে। কাশী বিশ্বনাথ ধামে ভক্তদের সংখ্যা ১৬.২২ কোটি ছাড়িয়েছে। 

এদিকে, বাবা বিশ্বনাথের দর্শনে আগত মানুষের জন্য সুবিধা বাড়িয়েছে উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে সময়ে সময়ে এই সুবিধা পর্যালোচনা করেছেন। মন্দিরের সম্প্রসারণ ও দর্শনের সুবিধার কারণে কাশীতে তীর্থযাত্রা আরও বেড়েছে। 

শ্রী কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্টের চিফ এক্সিকিউটিভ অফিসার বিশ্বভূষণ মিশ্র জানিয়েছেন, গত ৭ বছরে এই মন্দিরের আয় প্রায় ৪ গুণ বেড়েছে। প্রসাদ, দান, টিকিট এবং কমপ্লেক্সে নবনির্মিত ভবন থেকে আয় ইত্যাদির মাধ্যমে বেড়েছে আয়। ১৩ ডিসেম্বর ২০২১-এ কাশী বিশ্বনাথ করিডোর উদ্বোধনের পরে, ২০২৪ সালের মে মাসে ভক্তের সংখ্যা ১৬.২২ কোটিতে পৌঁছেছে।

আরও পড়ুন, রামভূমিতে ভেঙে পড়ল অযোধ্যা স্টেশনের দেওয়াল? ভিডিও ঘিরে তুমুল হইচই

কাশীর ধর্মীয় ও আধ্যাত্মিক নগরী অনাদিকাল থেকে সনাতন ধর্মে বিশ্বাসীদের জন্য একটি তীর্থস্থান। তবে ভক্তদের পুণ্যধাম কাশীতে এখন বিশ্বমানের সুবিধাও পাওয়া যাচ্ছে। বিশ্বের প্রতিটি কোণ থেকে এই প্রাচীন শহরে পৌঁছনো সহজ হয়েছে। যে কারণে এখানে ভক্তদের সংখ্যাও বেড়েছে অনেকটাই। একটি বিশ্বাস আছে যে সনাতন ঐতিহ্যে দান করলে বিশেষ পুণ্য পাওয়া যায়। ধর্মীয় নগরী কাশীতে আসার পর প্রকাশ্যেই নৈবেদ্য ও দান করছেন শিবভক্তরা। এভাবে গত সাত বছরে বাবা বিশ্বনাথের আয় চার গুণ বেড়েছে।                               

                       
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
News Live Updates: আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget