এক্সপ্লোর

Viral Video: রামভূমিতে ভেঙে পড়ল অযোধ্যা স্টেশনের দেওয়াল? ভিডিও ঘিরে তুমুল হইচই

Fact Check Viral Video: পিআইবি-র তরফে এও জানান হয়েছে, দেওয়ালটি ভেঙে পড়ার বেশ কিছু কারণও রয়েছে। বাইরের দেওয়ালের ওই এলাকায় জল জমে থাকে, ফলে মাটি আলগা হয়ে আছে।

নয়া দিল্লি: রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন এবং রামলালার (Ramlalla) প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানকে কেন্দ্র করে তৈরি হয়েছিল অযোধ্যাধাম রেল স্টেশন (Ayodhya Rail Station)। রাম মন্দিরের আদলেই তৈরি হয়েছিল এই স্টেশন। সেই নবনির্মিত স্টেশনের দেওয়ালই কি না ভেঙে পড়ল? একটি ভাইরাল ভিডিও নিয়েই তুমুল হইচই সোশাল মিডিয়ায় (Social Media)। 

যদিও সংবাদসংস্থা পিআইবি এবং কেন্দ্রের তরফে বলা হয়েছে এই ভিডিওটি ভুয়ো এবং বিভ্রান্তিকর। সাফ জানান হয়েছে, অযোধ্যার রেল স্টেশনের বাইরের একটি দেওয়াল ভেঙে পড়েছে এ তথ্য ঠিক, তবে তা পুরোনো স্টেশনটি। নবনির্মিত রেল স্টেশনের প্রতিটি অংশ অক্ষতই রয়েছে। 

পিআইবি-র তরফে এও জানান হয়েছে, দেওয়ালটি ভেঙে পড়ার বেশ কিছু কারণও রয়েছে। বাইরের দেওয়ালের ওই এলাকায় জল জমে থাকে, ফলে মাটি আলগা হয়ে আছে। সেইখানে এক ব্যক্তি খননকাজ চালানোয় দেওয়ালের নিচের মাটি দুর্বল হয়ে যায়। এর পড়ে আচমকাই ভেঙে পড়ে ওই দেওয়ালটি এমনটাই দাবি। 

পিআইবির ফ্যাক্ট চেক ইউনিটের তরফে সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করা হয়েছে এই ঘটনার বিস্তারিত তথ্য। সেখানে বলা হয়েছে ভিডিওতে দেখানো রেল স্টেশনের দেওয়ালটি পুরনো স্টেশনের। 

আরও পড়ুন, লোকসভার অধিবেশনের প্রথমদিনই ঝড়ের পূর্বাভাস, কোন কোন ইস্যুতে মোদি সরকারকে চেপে ধরবে বিরোধীরা?

এদিকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দাবি করা হয়েছিল অযোধ্যার নতুন স্টেশনের দেওয়ার ভেঙেছে। আর ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন নেটিজেন থেকে রাজনীতিবিদরা। অনেকেই অযোধ্যার মতো স্টেশনের পরিকাঠামোর মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সমাজবাদী পার্টির নেতা আইপি সিং এই ইস্যুতে বিজেপিকে বিঁধেছেন। পদ্ম শিবিরের সঙ্গে দুর্নীতির যোগ আছে বলে নিশানাও করেন তাঁরা।                                 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

 

সেরা শিরোনাম

Lal Krishna Advani : অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget