এক্সপ্লোর

Kashmir Blast : ভয়ঙ্কর বিস্ফোরণ কাশ্মীরে, থানায় মৃত্যু অন্তত ৯ পুলিশকর্মীর, আহত বহু

বিপুল পরিমাণ বিস্ফোরক পরীক্ষা করতে গিয়েই এই বিপত্তি। বিকট শব্দে ঘটে বিস্ফোরণ । কেঁপে ওঠে উপত্যকা। 

 শ্রীনগর: অপ্রত্যাশিত। দুর্ভাগ্যজনক। ভয়ঙ্কর । জম্মু কাশ্মীর উপত্যকা ও সারা দেশে সন্ত্রাসবাদের কোমর ভাঙতে নেমেছিলেন তাঁরা। গত কয়েকদিনে ফরিদাবাদ থেকে বারেবারে উদ্ধার করা হয়েছে পাহাড়প্রমাণ বিস্ফোরক। শুক্রবার রাতে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের এক পুলিশ স্টেশনেই সেই বাজেয়াপ্ত করা বিস্ফোরক ভয়ঙ্কর ভাবে ফেটে যায়। জানা গিয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক পরীক্ষা করতে গিয়েই এই বিপত্তি। বিকট শব্দে ঘটে বিস্ফোরণ । কেঁপে ওঠে উপত্যকা। 

 পুলিশ সূত্রে খবর, ফরিদাবাদে উদ্ধার অ্যামোনিয়াম নাইট্রেট শুক্রবার রাতে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির একটি দল পুলিশের সঙ্গে বিস্ফোরক পদার্থ পরীক্ষা করছিলেন। সেই সময় আচমকা বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের জেরে থানাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে থানার বাইরে থাকা গাড়িতেও আগুন লেগে যায়। দ্রুত পদক্ষেপ করেছে প্রশাসন। আগুন নেভানো ও আহতদের উদ্ধারের কাজ শুরু হয় দ্রুত।  

 জানা গিয়েছে, বিপুল এই বিস্ফোরক ভাণ্ডার ফেটে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। বিভিন্ন সূত্রে মৃতের সংখ্যা নিয়ে তথ্যগত ফারাক থাকলেও বেশিরভাগ সূত্রেরই খবর মৃতের সংখ্যা ৭। আহত হয়েছেন প্রায় ২৭ জন।   এনডিটিভি সূত্রে খবর, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর । মৃতের সংখ্যা বাড়তে পারে। নিহতদের বেশিরভাগই পুলিশকরমী। বিস্ফোরক পরীক্ষা করার সময় ফরেনসিক দলের কর্মকর্তাও ছিলেন সেখানে। আহতদের ভারতীয় সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতাল এবং শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে নিয়ে যাওয়া হয়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্তারা নওগাঁও পৌঁছেছেন এবং এলাকাটি ঘিরে রাখা হয়েছে।             

হালে এই নওগাঁও পুলিশ স্টেশন এলাকার বিভিন্ন স্থানে সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদের পোস্টার পড়ে তারপরই সক্রিয় হয় পুলিশ। কাশ্মীর থেকে ফরিদাবাদ, সন্ত্রাসবাদের কোমর ভাঙতে উঠেপড়ে লাগে পুলিশ। এরপরই ফরিদাবাদ থেকে কাশ্মীরি ডাক্তার গ্রেফতার, বিপুল বিস্ফোরক বাজেয়াপ্ত করা। বিরাট এই নেটওয়ার্ক ধ্বংস করতে একাধিক গ্রেফতারিও হয়। এই অভিযানে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় বেশ কয়েকজন ডাক্তার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Cockroach Janta Party : এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget