এক্সপ্লোর

Pahalgam Terror Attack: প্রত্যক্ষদর্শীদের প্রতি মিনিটের বয়ান নিচ্ছে এনআইএ, প্রমাণ জোগাড়ে বৈসারন উপত্যকায় চলছে জোর তল্লাশি

Kashmir News Update: এনআইএ- এর তদন্তকারী দলে রয়েছেন একজন আইজি, একজন ডিআইজি এবং একজন এসপি। প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়া হচ্ছে। প্রতি মুহূর্তের খুঁটিনাটি তথ্যের উপর নজর রাখছেন তদন্তকারী আধিকারিকরা।

Pahalgam Terror Attack: স্বরাষ্ট্র মন্ত্রকে নির্দেশ অনুসারে পহেলগাঁও হামলার তদন্তভার নিল এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। প্রমাণ সংগ্রহের জন্য ঘটনাস্থলে গিয়েছে এনআইএ- এর দল। খতিয়ে দেখা হচ্ছে জঙ্গিদের ঢোকা এবং বেরনোর পথও। ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসারন উপত্যকায় হামলার পরের দিনই ঘটনাস্থলে গিয়েছিল এনআইএ- এর টিম। তবে এবার আনুষ্ঠানিক ভাবে ভূস্বর্গের এই জঙ্গি হামলার তদন্তভার আনুষ্ঠানিক ভাবে নিজেদের হাতে নিল এনআইএ। 

২২ এপ্রিল, ২০২৫- মঙ্গলবার পহেলগাঁওয়ের কাছে 'মিনি সুইৎজারল্যান্ড' হিসেবে পরিচিত পর্যটকদের 'মাস্ট ভিজিট' জায়গা বৈসারন উপত্যকায় ভয়ঙ্কর জঙ্গি হামলা হয়েছে। জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে ২৬ জনের। পর্যটকদের উপর গুলি চালিয়েছে জঙ্গিরা। তাঁদের ধর্মীয় পরিচয় জানার পর মাথায় গুলি করা হয়েছে। বেছে বেছে হিন্দুদের নিশানা করা হয়েছে বলেই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। জঙ্গিরা একের পর এক পর্যটককে 'কলমা' পড়তে বলছিল, আর তা না পারলেই চোখের নিমেষে গুলি করে মেরে ফেলা হয়েছে পর্যটকদের। তবে শুরু পুরুষদেরই হত্যা করেছে জঙ্গিরা। মহিলা এবং শিশুদের ছেড়ে দেওয়া হয়েছে। চোখের সামনে স্বামীকে নৃশংস ভাবে খুন হতে দেখে যেসব মহিলা জঙ্গিদের তাঁদেরকেও মেরে ফেলার কথা বলেছিলেন, তাঁদের জঙ্গিরা জানিয়েছিল, তাঁদের ছেড়ে দেওয়া হচ্ছে যাতে তাঁরা দেশে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সব বলতে পারেন। 

এই ঘটনায় যুক্ত চারজন জঙ্গির ছবি প্রকাশ্যে এলেও তাদের কাউকেই এখনও পাকড়াও করা যায়নি। আর তার জেরেই কাশ্মীর জুড়ে চলছে সেনাবাহিনীর চিরুনি তল্লাশি। ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। জঙ্গলের ভিতরেও অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চারজন জঙ্গি পর্যটকদের উপর গুলি চালাচ্ছিল। তাদের হাতে ছিল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। আরও তিনজন নজর রাখছিল পরিস্থিতির উপর। বৈসারন উপত্যকার আশপাশের ঘন জঙ্গল থেকে আচমকাই পুলিশ এবং সেনার পোশাকে বেরিয়ে এসেছিল জঙ্গিরা। তারপর খুব স্বাভাবিক ভাবে পর্যটকদের জিজ্ঞেস করা হয় 'তারা হিন্দু নাকি মুসলিম?' এরপরই শুরু হয় নারকীয় হত্যালীলা। 

এনআইএ- এর তদন্তকারী দলে রয়েছেন একজন আইজি, একজন ডিআইজি এবং একজন এসপি। প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়া হচ্ছে। প্রতি মুহূর্তের খুঁটিনাটি তথ্যের উপর নজর রাখছেন তদন্তকারী আধিকারিকরা। যে পথে জঙ্গিরা এসেছিল এবং যে পথে ফিরে গিয়েছে, দুটোই ভালভাবে খতিয়ে দেখা হচ্ছে, তাদের 'মোডাস অপারেন্ডি' বোঝার জন্য। এনআইএ- এর এই তদন্তকারী দলে রয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞ-সহ অন্যান্য বিশেষজ্ঞরাও। যে এলাকায় এই সাংঘাতিক জঙ্গি হামলা হয়েছে সেই গোটা এলাকায় খুঁটিয়ে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা, যাতে সামান্যতম প্রমাণও হাতছাড়া না হয়। 

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget