এক্সপ্লোর

Kashmir Incident: না পালিয়ে জঙ্গির হাত থেকে কেড়ে নিতে গিয়েছিল রাইফেল, নিমেষে গুলিতে ঝাঁঝরা হল কাশ্মীরি যুবক সৈয়দ

Kashmir Attack: সৈয়দ আদিল হুসেন শাহ, পেশায় টাট্টু ঘোড়ার চালক। ঘোড়ায় চড়িয়ে পর্যটকদের বৈসরণে নিয়ে আসাই তাঁর কাজ।

Kashmir Incident: পহেলগাঁওয়ের বৈসরণ, 'মিনি সুইৎজারল্যান', কাশ্মীর ঘুরতে যাওয়া পর্যটকদের 'মাস্ট ভিজিট প্লেস'। ২২ এপ্রিল এই অপূর্ব সুন্দর জায়গাতেই ঘুরতে গিয়েছিলেন পর্যটকরা। তাদের উপরেই হল জঙ্গি হামলা। গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হল শরীর। বৈসরণের পাশের জঙ্গল থেকে স্থানীয় পোশাকে বেরিয়ে এসেছিল জঙ্গিরা। হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। মুখ ঢাকা। আচমকাই পর্যটকদের নাম-পরিচয় জানতে চাওয়া হয়। তারপর ধর্মীয় পরিচয় প্রকাশ্যে আসতেই শুরু হয় গুলিবৃষ্টি। এই ভয়াবহ হামলার প্রত্যক্ষদর্শীদের বয়ানে উঠে এসেছে শিউরে ওঠার মতো এমন তথ্যই। 

জঙ্গিদের বুলেটে এফোঁড়-ওফোঁড় হয়ে যাওয়ার ভয়ে তখন যে যেদিকে পারেন ছুটছেন, একটু আশ্রয়ের আশায়, ঠিক সেই মুহূর্তেই সাহসিকতার পরিচয় দিয়েছিল স্থানীয় এক যুবক। সৈয়দ আদিল হুসেন শাহ, পেশায় টাট্টু ঘোড়ার চালক। ঘোড়ায় চড়িয়ে পর্যটকদের বৈসরণে নিয়ে আসাই তাঁর কাজ। ওই এলাকার কাছে একটি গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। সেখান থেকে পায়ে হেঁটে কিংবা এই টাট্টু ঘোড়ায় চড়েই মূল উপত্যকায় যেতে হয়। অন্যান্য দিনের মতোই এই গাড়ি পার্কিংয়ের জায়গা থেকে পর্যটকদের বৈসরণের মূল উপত্যকায় নিয়ে গিয়েছিল সৈয়দ। আচমকাই জঙ্গি হামলা হয়। সেই সময় সকলে যখন প্রাণ বাঁচাতে এদিক-ওদিক পালাচ্ছেন, এই যুবক তেড়ে যান জঙ্গিদের দিকে। এক জঙ্গির হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করেন তার রাইফেল। আর তখনই তাঁকে ঝাঁঝরা করে দেয় জঙ্গির রাইফেল থেকে ছুটে আসা বুলেট। 

সৈয়দের পরিবার তাঁর মৃত্যুর খবর পেয়ে স্বভাবতই শোকস্তব্ধ। পরিবারের একমাত্র রোজগেরে ছিল সৈয়দ। তাঁর পরিবার ন্যায়বিচার চায়। সেই সঙ্গেই অন্ধকার ভবিষ্যতের আশঙ্কায় দিন গোনা শুরু করেছেন তাঁরা। পরিবারের রুজি-রুটি যাঁর উপর নির্ভর করত, সেই আর নেই দুনিয়াতে। এবার কী হবে? এই একটাই প্রশ্ন ঘুরছে সৈয়দের পরিবারের সকলের মনে। সংবাদসংস্থা এএনআই- কে সৈয়দের বাবা জানিয়েছেন, রোজকার মতো গতকালও কাজে বেরিয়েছিল সে। ৩টে নাগাদ সৈয়দের পরিবারের কানে আসে জঙ্গি হামলার খবর। সঙ্গে সঙ্গেই ফোন করা হয় সৈয়দকে। কিন্তু ফোন সুইচ অফ ছিল তাঁর। এরপর বিকেল ৪টে ৪০ মিনিট নাগাদ সৈয়দের ফোন চালু হলেও কোনও জবাব আসেনি। থানায় ছুটে যায় সৈয়দের পরিবার। সেখানেই ছেলের মর্মান্তিক পরিণতির কথা জানতে পারেন পরিবারের সদস্যরা। যারা এর জন্য দায়ী তাদের ফুল ভুগতেই হবে, এটাই দাবি মৃত যুবকের পরিবারের। 

সেরা শিরোনাম

Retail Inflation: রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
Bollywood News: ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
Water Crisis in Maharashtra: জলের জন্য হাহাকার মহারাষ্ট্রে, ওয়াটার-কার্ফু জারি হল, জরিমানা, FIR দায়েরের নিদান
জলের জন্য হাহাকার মহারাষ্ট্রে, ওয়াটার-কার্ফু জারি হল, জরিমানা, FIR দায়েরের নিদান
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget