এক্সপ্লোর

LPG Tanker Fire: চোখের পলকে আগুনের গোলা! টোল প্লাজায় আছড়ে পড়ল LPG ট্যাঙ্কার, ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫

উত্তরপ্রদেশের কৌশাম্বীতে টোল প্লাজায় নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে LPG ট্যাঙ্কার। গ্যাস লিকের পর ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৫ জনের। সামনে এসেছে দুর্ঘটনার CCTV ফুটেজ।

নয়া দিল্লি: টোল প্লাজার দিকে এগিয়ে আসছিল পরপর দু’টি ট্যাঙ্কার। আচমকাই নিয়ন্ত্রণ হারাল একটি। প্রথমে ধাক্কা মারল ডিভাইডারে, তার পর সোজা গিয়ে আছড়ে পড়ল টোল প্লাজায়। কয়েক মুহূর্তের মধ্যেই লিক হতে শুরু করল LPG। তার পরেই ভয়াবহ বিস্ফোরণ! মুহূর্তে আগুনের গোলায় পরিণত হল গোটা এলাকা। উত্তরপ্রদেশের কৌশাম্বীর ভয়াবহ দুর্ঘটনার CCTV ফুটেজ সামনে আসতেই শিউরে উঠেছে নেটদুনিয়া।

ঘটনাটি ঘটে গত ২৬ জুন সকাল প্রায় ৬টা ৪০ মিনিটে। রিপোর্ট অনুযায়ী, LPG বোঝাই ট্যাঙ্কারটি কানপুর থেকে প্রতাপগড়ের দিকে যাচ্ছিল। কৌশাম্বীর একটি টোল প্লাজার কাছে পৌঁছতেই চালক নিয়ন্ত্রণ হারান। ২৪ সেকেন্ডের CCTV ফুটেজে দেখা গিয়েছে, পাশাপাশি দু’টি ট্যাঙ্কার টোল বুথের দিকে এগিয়ে আসছে। হঠাৎই একটি ট্যাঙ্কার গতিপথ থেকে সরে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে এবং টোল প্লাজার দিকে ছিটকে যায়।                                              

সংঘর্ষের পর ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কার থেকে LPG লিক হতে শুরু করে। এর কিছুক্ষণের মধ্যেই ঘটে প্রবল বিস্ফোরণ। আগুন এবং ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, প্রায় দু’কিলোমিটার দূর থেকেও আগুনের শিখা দেখা গিয়েছিল বলে রিপোর্টে দাবি করা হয়েছে।                                       

আরও পড়ুন, বাবা ছিলেন সিকিউরিটি গার্ড, টাকার অভাব ছিল নিত্যসঙ্গী, লড়াই করেই UPSC-তে বাজিমাত!

এই ভয়াবহ ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। মৃতদের মধ্যে ট্যাঙ্কারের চালক এবং টোল প্লাজার এক কর্মীও রয়েছেন বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল বাহিনী। আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলার একাধিক দমকল ইউনিটকে কাজে নামানো হয়। পুলিশকর্মীরাও উদ্ধারকাজে যোগ দেন।

ঘটনার কয়েক দিন পর দুর্ঘটনার CCTV ফুটেজ সামনে এসেছে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই ফের আলোচনায় ভয়াবহ সেই মুহূর্ত। কীভাবে ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারাল, দুর্ঘটনার পিছনে অতিরিক্ত গতি না কি কোনও যান্ত্রিক ত্রুটি ছিল—তা খতিয়ে দেখা হচ্ছে।

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

WhatsApp Review Mode : হঠাৎ একের পর এক হোয়াটসঅ্য়াপ অ্য়াকাউন্ট 'বন্ধ', প্রধানমন্ত্রী মোদিকে কুকথা বলার জের ?
হঠাৎ একের পর এক হোয়াটসঅ্য়াপ অ্য়াকাউন্ট 'বন্ধ', প্রধানমন্ত্রী মোদিকে কুকথা বলার জের ?
Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
Advertisement

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget