এক্সপ্লোর

আনারসের মধ্যে বোমা ভরে গর্ভবতী হাতিকে টোপ, মুখ ঝলসে মৃত্যু, নিন্দার ঝড়

তিনি লেখেন, 'হাতিটি সবাইকে ভরসা করেছিল। যখন সে আনারসটি খায়, তখনও। সে হয়ত নিজের কথা ভাবেনি, ভাবেনি শরীরের ভিতর থাকা বাচ্চাটির কথাও।'

তিরুবনন্তপুরম: মানুষ যে কতটা নৃশংস হতে পারে, তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা। একদিকে যখন বন্যপ্রাণী সংরক্ষণ ও পশুদের বিরুদ্ধে হিংসা আটকানোর জন্য লড়ছে পশুপ্রেমী সংগঠনগুলি, তখনই সমাজের আরেক অংশ চূড়ান্ত হিংস্র মনোভাব দেখাল এক হাতির প্রতি। এক গর্ভবতী হাতি দলছুট হয়ে ঢুকে পড়েছিল লোকালয়ে। খুঁজছিল খাবার। তখন তাকে 'শায়েস্তা করতে' একটি আনারসে বোমা ভরে টোপ দেওয়া হয় হাতিটিকে। না-বুঝে হাতিটি আনারসটি খেতে যায়। তখনই বীভৎস শব্দে ফাটে বোমাটি। ক্ষত-বিক্ষত হয়ে ঝলসে যায় হাতিটির মুখ। মারা যায় হাতিটি। এই ঘটনা মানুষের নিকৃষ্ট মানসিকতা নিয়ে আরও একবার সামনে নিয়ে এল। বন দফতরের এক আধিকারিক, ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। মোহন কৃষণ নামে ওই বন দফতরের আধিকারিক লেখেন কীভাবে জখম হাতিটিকে উদ্ধার করে ওই হাতিটিকে। তিনি লেখেন, 'হাতিটি সবাইকে ভরসা করেছিল। যখন সে আনারসটি খায়, তখনও। সে হয়ত নিজের কথা ভাবেনি, ভাবেনি শরীরের ভিতর থাকা বাচ্চাটির কথাও। আর ১৮ থেকে ২০ মাসের মধ্যে একটি নতুন প্রাণ পৃথিবীতে আনতে চলেছিল সে। ' মুখের ভিতর বিস্ফোরক ফেটে যাওয়ার পরও সে কাউকে আঘাত করেনি। রাস্তা দিয়ে ছুটতে ছুটতে হাতিটি একটি নদীর জলে মুখ ডুবিয়ে বসে থাকে। পরে বনকর্মীরা নীলকন্থন ও সুরেন্দ্রন নামে দুটি হাতিকে এনে তাকে উদ্ধার করে। যদিও নদীতে থাকাকালীনই মারা যায় হাতিটি। মর্মান্তিক এই ঘটনার নিন্দা করে  সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন অনেকেই। ঘটনার নিন্দা করেছেন সাংসদ মিমি চক্রবর্তী, ক্রিকেটার মিতালি রাজ প্রমুখ।

সেরা শিরোনাম

Howrah News: তোলাবাজির অভিযোগে দলেরই একাংশকে নিশানা উলুবেড়িয়ার BJP নেতা স্বামী মঙ্গলানন্দের,
তোলাবাজির অভিযোগে দলেরই একাংশকে নিশানা উলুবেড়িয়ার BJP নেতা স্বামী মঙ্গলানন্দের, "এদের ইনকাম ট্যাক্সের ব্যালেন্স শিটটা দেখলে পরিষ্কার হয়ে যেত.."
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
British Citizen Lalit Modi: আর্থিক দুর্নীতির অভিযোগে ছেড়েছিলেন ভারত, এবার ব্রিটিশ নাগরিক হলেন ললিত মোদি
আর্থিক দুর্নীতির অভিযোগে ছেড়েছিলেন ভারত, এবার ব্রিটিশ নাগরিক হলেন ললিত মোদি
Baranagar Incident: 'পাবজি গেম'-র সূত্রে ২ জনের মধ্যে কি ঢুকে পড়েছিলেন তৃতীয় ব্যক্তি? বরানগরকাণ্ডে বড় কোনও মোড় ?
'পাবজি গেম'-র সূত্রে ২ জনের মধ্যে কি ঢুকে পড়েছিলেন তৃতীয় ব্যক্তি? বরানগরকাণ্ডে বড় কোনও মোড় ?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Embed widget