এক্সপ্লোর

Khan Coaching Centre: খান স্যরের কোচিং সেন্টারে আগুন, ধোঁয়ায় ঢাকল চারিদিক, ছুটে বেরোতে হুড়োহুড়ি

Khan Sir Coaching centre Fire: খান স্যরের কোচিং সেন্টারে আগুন। ধোঁয়ায় ঢাকল চারিদিক। আতঙ্ক ছড়াল পড়ুয়াদের মধ্যে।

পটনা: হামলা-তাণ্ডবের পর এবার অগ্নিকাণ্ড। পটনায় খান স্যরের কোচিং সেন্টারে এবার আগুন লাগল। ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। সেখান থেকে বেরিয়ে আসতে হুড়োহুড়ি পড়ে যায়। অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যায় একজনকে। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। (Khan Sir Coaching centre Fire)

পটনার মুসল্লহপুরে কিসান কোল্ড স্টোরেজ ক্যাম্পাসে খান স্যরের ‘খান গ্লোবাল স্টাডিজ’ কোচিং সেন্টারটি রয়েছে। সেখানেই আগুন ধরে যায় এদিন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বিদ্যুতের প্যানেলে শর্ট সার্কিট থেকেই আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি এখনও পর্যন্ত। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বিভাগ। কোচিং সেন্টারের কর্মীরাও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে। (Khan Coaching Centre)

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় কোচিং সেন্টারে অনেক পড়ুয়া ছিলেন। বিদ্যুতের যে প্যানেলে শর্ট সার্কিট থেকে আগুন ধরেছে বলে সন্দেহ, সেটি একেবারে কোচিং সেন্টারটির গা ঘেঁষেই রয়েছে। আগুন আর ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়ারা। সেখান থেকে বেরোতে হুড়োহুড়ি পড়ে যায়। তাঁদের বাইরে বেরোতে সাহায্য় করেন কোচিং সেন্টারের কর্মীরা। 

তবে যতটা বড় অগ্নিকাণ্ড ভাবা হয়েছিল, আদতে তা ঘটেনি। বরং ধোঁয়াতেই ভরে যায় চারিদিক। কোচিং সেন্টারের নিরাপত্তা ব্যবস্থা এবং বিদ্যুতের প্যানেলের সংযোগ খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে। গোটা ঘটনায় তৎপর হয়ে উঠেছে স্থানীয় প্রশাসন। ঘটনাচক্রে দু’দিন আগেই দমকল বিভাগের ডিআইজি মনোজ কুমার নটের তত্ত্বাবধানে খান স্যরের কোচিং সেন্টারের অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখা হয়। সেখানে উপস্থিতি ছিলে আইজি সুনীল কুমার নায়কও। 

আরও পড়ুন: পাসপোর্ট তৈরির খরচ বাড়ল এবার, একলাফে অনেকটাই

গত ৭ জুনও অডিট টিম সেখানে পৌঁছয়। বেশ কিছু খামতিও সেবার ধরা পড়েছিল বলে জানা যায়। অন্য দিকে, একদিন আগেই প্রয়াগরাজে খান স্যরের কোচিং সেন্টারে তালা লাগিয়ে দেয় প্রয়াগরাজ ডেভলপমেন্ট অথরিটি।  লখনউয়ের একটি কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের পর পরই খান স্যরের কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয় বলে খবর। সেখানে নিরাপত্তায় বেশ কিছু খামতি ছিল বলে অভিযোগ। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
Abhijeet Dipke : বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...
বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget