এক্সপ্লোর

Kia Cars Launch : নয়া অবতারে ফিরছে কিয়া, মে মাসেই সনেট ও সেলটসের লঞ্চ

বছরের শুরুতেই লোগো বদলে দিয়েছিল কোম্পানি। সঙ্গে ক্রেতাদের মন জোগাতে একটা 'ব্র্যান্ড নিউ স্লোগান'। এবার ফেসলিফ্ট মডেলের সঙ্গে নতুন লোগো নিয়ে ফিরছে কিয়া সনেট ও সেলটস। আগামী সপ্তাহেই বাজারে আসতে চলেছে এই দুই গাড়ি।

নয়া দিল্লি : নাম একই থাকছে, বদলে যাচ্ছে ডিজাইন ল্যাঙ্গোয়েজ। নতুন লোগো নিয়ে ফিরছে কিয়া মোটরস। মে মাসের প্রথম সপ্তাহে ২০২১-এর কিয়া সনেট ও সেলটস মডেল বাজারে আনছে কোম্পানি।

বছরের শুরুতেই লোগো বদলে দিয়েছিল কোম্পানি। সঙ্গে ক্রেতাদের মন জোগাতে একটা ব্র্যান্ড নিউ স্লোগান। এবার ফেসলিফ্ট মডেলের সঙ্গে নতুন লোগো নিয়ে ফিরছে কিয়া সনেট ও সেলটস। আগামী সপ্তাহেই বাজারে আসতে চলেছে এই দুই গাড়ি। নতুন লোগোর সঙ্গে সঙ্গে কর্পোরেট নাম ও স্লোগান বদলে ফেলেছে কোম্পানি। ভারতে কিয়া মোটরসের কর্পোরেট নাম এখন 'কিয়া ইন্ডিয়া'। ব্র্যান্ড আইডেনটিটির স্লোগান Movement that inspires।

কোম্পানি জানিয়েছে, ২০২১-এর সেলটস ও সনেটের বনেট, অ্যালোয়, স্টিয়ারিং হুইলে থাকবে এই নতুন লোগো। যা রিফ্রেশমেন্ট দেবে ক্রেতাদের। দেশের গাড়ি বাজারের সাম্প্রতিক ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে, কম সময়ে বিলাসবহুল গাড়ির বাজারে নাম করেছে কিয়া ইন্ডিয়া। ২০১৯ -এর আগস্টে সেলটস দিয়ে ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করে এই গাড়ি। পরবর্তীকালে এমইউভি কিয়া কার্নিভাল ও কমপ্যাক্ট এসইউভি বাজারে আনে কোম্পানি।

রাতারাতি সেলটসের কারণে দেশে হিট কারমেকারের তকমা পায় কিয়া। কোম্পানি জানিয়েছে, কিয়ার বিক্রির ৬০ শতাংশই সেলটস, কার্নিভাল ও সনেটের টপ মডেল থেকে এসেছে। এমনকী কিছু দিনের মধ্যেই দেশের দ্রুততম গাড়ি বিক্রেতার তকমা পেয়ে গেছে কিয়া। ইতিমধ্যেই কোম্পানির আড়াই লক্ষ গাড়ি বিক্রি হয়েছে।

অটো ব্লগাররা বলছেন, দাম বেশি হলেও অনেক সময় ভারতীয় বাজারে প্রিমিয়াম গাড়ি দেয় না কোম্পানি। দেশের কার মার্কেটে সেই মিথটা ভেঙেছে কিয়া। গাড়ির সেরা ফিনিশের সঙ্গে নানা মডেলে পাওয়া যাচ্ছে প্রিমিয়াম ফিচারস। যার ফলে 'কিতনি দেতি হ্যায়' থেকে বেরিয়ে এসেছে বহু ভারতীয় ক্রেতা। মাইলেজের সঙ্গে সঙ্গে এখন গাড়ির ফিচার নিয়েও মাথা ঘামাচ্ছেন তাঁরা। যার ফলে দ্রুত ইন্ডিয়ার কার মার্কেটে সাফল্য পাচ্ছে কোম্পানি। সাব ফোর মিটার ক্যাটেগরির কিয়া সনেট ছাপ ফেলেছে ক্রেতাদের মনে। 'টাইগার নোজ গ্রিল' ও প্রিমিয়াম লুকের জন্য এমনিতেই বিক্রি বেড়েছে সেলটসের। 

সেরা শিরোনাম

আগামী কয়েকদিনেই আকাশভাঙা বৃষ্টি ! ISRO উপগ্রহে ধরা পড়ল এই ছবি, বড় ইঙ্গিত আবহাওয়ায়
আগামী কয়েকদিনেই আকাশভাঙা বৃষ্টি ! ISRO উপগ্রহে ধরা পড়ল এই ছবি, বড় ইঙ্গিত আবহাওয়ায়
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট নোটিস, কী হবে এর পর?
ককরোচ জনতা পার্টির সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট নোটিস, কী হবে এর পর?
Narendra Modi News: ‘OBC কোটা কমিয়ে মুসলিমদের সংরক্ষণ দিয়ে দিতে চায়’, সংরক্ষণ দিবসে বিরোধীদের আক্রমণ নরেন্দ্র মোদির
‘OBC কোটা কমিয়ে মুসলিমদের সংরক্ষণ দিয়ে দিতে চায়’, সংরক্ষণ দিবসে বিরোধীদের আক্রমণ নরেন্দ্র মোদির
Bansdroni Police Body Found: বাঁশদ্রোণী থানার ব্যারাকে পুলিশকর্মীর রহস্যমৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার
বাঁশদ্রোণী থানার ব্যারাকে পুলিশকর্মীর রহস্যমৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget