এক্সপ্লোর

Jadav Payeng: একা হাতে অসাধ্য সাধন! বালুচরে গড়ে তুলেছেন বনাঞ্চল, অসমের 'অরণ্যমানব' যাদব পায়েং

World Environment Day: 'অচেতন সমাজে সচেতন মানুষ'। বন্যায় প্রতি বছর ধ্বংস হচ্ছিল ব্রহ্মপুত্রের বন্যপ্রাণ। বিস্তর বালুচরে সবুজায়ন ঘটাতে তাই একাই নেমে পড়েন তিনি।

World Environment Day: 'অচেতন সমাজে সচেতন মানুষ'। বন্যায় প্রতি বছর ধ্বংস হচ্ছিল ব্রহ্মপুত্রের বন্যপ্রাণ। বিস্তর বালুচরে সবুজায়ন ঘটাতে তাই একাই নেমে পড়েন তিনি। অসমের ছেলে বুঝতে পারেন, পরিবেশ বাঁচিয়ে না রাখলে ধ্বংস হবে মানবসভ্যতা। সেই থেকে বালুচরে বনাঞ্চল গড়ার চেষ্টা। শেষে ৩০ বছরের অসাধ্য সাধনের ফল পেলেন অসমের 'অরণ্যমানব'।

Jadav Payeng: কে এই 'অরণ্যমানব' ?
অসমের এই অরণ্যমানবের নাম যাদব মোলাই পায়েং। একা হাতে বহ্মপুত্রের বালুচরে গড়ে তুলেছেন ১৩৬০ একরের বনাঞ্চল। পরিবেশকর্মী হিসাবে কাজ শুরু করলেও এখন বিশ্ব তাঁকে 'ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া' বলেই চেনে। ইতিমধ্যেই কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন পদ্মশ্রী সম্মান। যাদবের এই অনন্য কাজের জন্য অসমের জোরহাট জেলার কোকিলামুখের সেই বনাঞ্চলের নাম দেওয়া হয়েছে 'মোলাই কাঠনিবাড়ি'।

World Environment Day: কোন ঘটনা বদলে দেয় সবকিছু
সালটা ছিল ১৯৭৯, যাদবের বয়স তখন ১৯। একবার অত্যধিক গরমে প্রচুর সাপ মারা যায় ব্রহ্মপুত্রের বালুচরে। কাছের লোকেরা যাদবকে জানান, গাছ না থাকার কারণেই এই অবস্থা হচ্ছে পরিবেশের। বিষয়টা নিজেও বুঝতে পারেন তিনি। তবে অন্যান্যদের মতো বসে না থেকে বালুচরে বৃক্ষরোপণের পরিকল্পনা নেন 'অরণ্যমানব'। মাত্র ২০টি বাঁশের বীজ পুঁতে শুরু হয় কাজ। এরপর নিত্যদিন চলে দেখাশোনা। পরে বাঁশ বাড়তে দেখে আরও গাছের চারা আনেন যাদব।পরবর্তীকালে এই ছোট কর্মকাণ্ডই বড় বনাঞ্চলের রূপ পায়।

World Environment Day: সহজ ছিল না এই কাজ
তবে ফাঁকা বালুচরে বনাঞ্চল তৈরির কাজ খুব একটা সহজ ছিল না। বাড়ি থেকে কোকিলামুখ যাওয়াটাও ছিল বড় সমস্যা। প্রথমে ছোট নৌকায় চারা নিয়ে সবুজায়নে নেমে পড়েছিলেন যাদব। জলপথের পরে স্থলপথেও যেতে হত অনেকটা।তাই নৌকাতেই তুলে নিতেন সাইকেল। রাত তিনটের সময় প্রতিদিন উঠে পড়তেন নিয়ম করে। জলপথের যাত্রা শেষ করে সাইকেলে তাও দেড় কিলোমিটার রাস্তা পেরোতে হোতো রোজ।    

Jadav Payeng: বাঘ, হাতি, গন্ডার কী নেই সেই বনাঞ্চলে ?
যাদবের গড়া এই বন এখন আশ্রয়স্থল হয়েছে রয়াল বেঙ্গল টাইগার, হাতি, গণ্ডার ছাড়াও একশোরও বেশি হরিণ ও খরগোশের। যাদব জানিয়েছেন, শতাধিক হাতি বছরের ৬ মাসের বেশি সময় এই জঙ্গলেই সময় কাটায়। সাম্প্রতিক বছরগুলিতে এখানেই দশের বেশি হস্তি শাবকের জন্ম দিয়েছে হাতিরা। এখানেই শেষ নয়, প্রচুর হনুমানের পাশাপাশি বড় পাখিরাও স্থায়ী বাসা বেঁধেছে এই জঙ্গলে।৩০০ একরের বাঁশের বনের সঙ্গে এখানে রয়েছে অনেক আয়ুর্বেদিক গাছ। অর্জুন, সেগুণ , কৃষ্ণচূড়া ছাড়াও এখানে পাবেন অনেক ধরনের গাছ। 

World Environment Day: বন দফতরও এখন নজর রাখে এই অরণ্যে
প্রথমে এত বড় কর্মকাণ্ডের হদিশ পায়নি অনেকেই। তবে ২০২৮ সালে সংবাদের শিরোনামে চলে আসে যাদবের তৈরি অরণ্য। সেবার প্রায় দেড় কিলোমিটার দূরের গ্রামে তাণ্ডব চালায় একটি হাতির পাল। গ্রামবাসীরা বন দফতরকে খবর দিতেই চলে আসে কর্মীরা। হাতিদের তাড়া করলে ওই অরণ্যে নজরে আসে বন দফতরের আধিকারিকদের। ফাঁকা বালুচরের জায়গায় বনাঞ্চল দেখে অবাক হন তাঁরাও।

কিছু বছর আগেও এই বনে হানা দেয় চোরাশিকারিরা। মূলত, অসমে এক শিংওয়ালা গন্ডার ছিল তাদের লক্ষ্য। তবে বিপদ আঁচ করে বন দফতরকে খবর দেন যাদব। সে যাত্রায় আর কিছু ক্ষতি করতে পারেনি চোরাশিকারিরা। ওই ঘটনার পর থেকেই পাকাপাকিভাবে বন দফতর নজর রাখে যাদব-অরণ্যে।

Jadav Payeng: বিদেশ থেকেও এসেছে ডাক
দেশের স্বীকৃতির পাশাপাশি এখন বিদেশ থেকেও ডাক আসছে ফরেস্ট ম্যানের। ইতিমধ্যেই দুবাই ও মেক্সিকো বনাঞ্চল গড়ার কাজ দিয়েছেন তাঁকে। একবার নিজেই দেখে এসেছেন দুই দেশের মাটি। এখন পরিকল্পনা অনুযায়ী চলছে কাজ। 

বর্তমানে বিশ্বজুড়ে উষ্ণায়ণের প্রভাব বিচলিত করেছে অরণ্যমানবকে। তাই দেশ-বিদেশে গিয়ে স্কুলপড়ুয়াদের বোঝাচ্ছেন পরিবেশের গুরুত্ব। কারণ যাদব জানেন, ছোটদের মনেই লালিত হয় বড়দের চেতনা। তাই বড়রা ভুলে গেলেও গাছেদের মনে রাখবে ছোটরা। 

আরও পড়ুন : Gold Alert: পুরনো সোনার গয়নায় হলমার্ক না থাকলে বিক্রি করতে পারবেন না, করতেই হবে এই কাজ

সেরা শিরোনাম

Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন
Kolkata Fire Incident: বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা
বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget