এক্সপ্লোর

Independence Day Exclusive :২০ বছরেই উঠেছিলেন ফাঁসির মঞ্চে, অকুতোভয় বসন্ত কুমার বিশ্বাসের স্মৃতি ছড়িয়ে সুদূর টোকিওতেও

Freedom Fighter Basanta Kumar Biswas: কৃষ্ণনগরের রবীন্দ্র ভবনের সামনে যেমন রয়েছে বসন্ত কুমার বিশ্বাসের প্রতিকৃতি, তেমনই রয়েছে টোকিও-র এক পার্কে

নদিয়া : দু'চোখে ছিল আগুনখেকো দীপ্তি, আর বুকে দেশকে স্বাধীন করার একমাত্র সংকল্প। বসন্ত কুমার বিশ্বাস। নদিয়া থেকে ভারতের সীমানা ছাড়িয়ে বর্তমান অলিম্পিক্সের আয়োজক শহর টোকিওতেও যাঁর উজ্জ্বল উপস্থিতি। অত্যাচারী ইংরেজ সরকার মাত্র ২০ বছর বয়সে যাঁকে ঝুলিয়েছিল ফাঁসির মঞ্চে। কিন্তু নদিয়ার পরাগাছার এই বীর সন্তানের উজ্জ্বল উপস্থিতি এখনও জ্বলজ্বল করে ইতিহাসের পাতায়। 

কৃষ্ণনগরের রবীন্দ্র ভবনের সামনে যেমন রয়েছে তাঁর প্রতিকৃতি, তেমনই রয়েছে টোকিও-র এক পার্কে। যা উন্মোচিত করেছিলেন খোদ রাসবিহারী বসু। ভালোবেসে বসন্ত কুমার বিশ্বাসকে 'বিসে' বলে ডাকতেন রাসবিহারী বসু। ১৮৯৫ সালের ৬ ফেব্রুয়ারি জন্মানো বসন্ত কুমার বিশ্বাস তরুণ বয়সেই রাসবিহারী বসু ও অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়েোর হাত ধরেই যুগান্তর গোষ্ঠীতে নাম লিখিয়েছিলেন। আর উজ্জ্বল এই যুবকের কাঁধেই সশস্ত্র স্বাধীনতা আন্দোলনের এক গুরুভার তুলে দিয়েছিলেন তাঁরা। ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড হার্ডিংকে হত্যা করে অত্যাচারী ইংরেজদের বার্তা দেওয়ার।

বসন্ত কুমার বিশ্বাসের বয়স তখন মাত্র ১৭। দিল্লির চাঁদনি চকে গিয়ে আক্রমণের দায়িত্ব পেয়েছিলেন তিনি। এক মহিলার সাজ ধরে ১৭ বছরের অকুতভয় বসন্ত কুমার বিশ্বাস দিল্লি গিয়ে তৎকালীন ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড হার্ডিংয়ের ঘোড়-সওয়ারির কনভয়ে ছুড়েছিলেন বোমা। সওয়ারির বেশ কয়েকজন নিহত হয়েছিলেন। প্রবলভাবে আহত হলেও অবশ্য প্রাণে বেঁচে গিয়েছিলেন ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড হার্ডিং। অবশ্য এই ঘটনার পর থেকেই গোটা দেশজুড়ে ব্রিটিশরা কার্যত খানাতল্লাশি চালিয়েছিল বসন্ত কুমার বিশ্বাসকে খুঁজে পেতে। কিন্তু যুগান্তরের বীর যোদ্ধাকে তিন বছরেরও বেশি সময় নাগালের মধ্যে আনতে পারেনি তারা। শেষমেশ অবশ্য গ্রামের বাড়িতে বাবার শেষকৃত্যের কাজে হাজির হলে ধরা পড়ে গিয়েছিলেন তিনি।

দিল্লি-লাহোর কন্সপিরেসি কেসের আদলে কঠিন শাস্তির সাজা দেওয়ার মঞ্চ ব্রিটিশরা প্রস্তুত করে তাঁর বিরুদ্ধে। ট্রায়াল শেষে তাঁর আজীবন কারাদণ্ড হলে ফের লাহোর হাইকোর্টে দ্বারস্থ হয় তাঁরা। যেখানে বসন্ত কুমার বিশ্বাসকে ফাঁসির সাজা শোনানো হয়। ব্রিটিশ শাসিত ভারতের পঞ্জাবের আম্বালতে ১৯১৫ সালের ১১ মে ফাঁসিতে ঝোলানো হয় ২০ বছরের তরতাজা যুবককে। অত্যাচারী ব্রিটিশরা বসন্ত কুমার বিশ্বাসের প্রাণ কেড়ে নিলেও তাঁর আত্মবলীদান কার্যত অমরগাথা হয়ে রয়ে গিয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে। বিংশ শতকে সবথেকে কম বয়সী অকুতভয় শহিদ স্বাধীনতা সংগ্রামীদের তালিকায় উজ্জ্বলভাবে রয়ে গিয়েছে বীর এই বঙ্গসন্তানের স্বাধীনতা সংগ্রামের জন্য দেওয়া আত্মবলিদান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: RG কর হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, হাতে চ্যানেল নিয়ে ৭ তলার মেডিসিন বিভাগ থেকে কীভাবে উধাও ?
RG কর হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, হাতে চ্যানেল নিয়ে ৭ তলার মেডিসিন বিভাগ থেকে কীভাবে উধাও ?
News Live Updates: এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Joe Biden Health Updates: অনেকটাই ছড়িয়েছে ক্য়ান্সার, কুরে কুরে খাচ্ছে ভিতর থেকে, সঙ্কটজনক আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন
অনেকটাই ছড়িয়েছে ক্য়ান্সার, কুরে কুরে খাচ্ছে ভিতর থেকে, সঙ্কটজনক আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget