এক্সপ্লোর

Kolkata: ভুয়ো কল সেন্টারে অভিযান বিধাননগর পুলিশ কমিশনারেটের, গ্রেফতার ৮

Kolkata: অভিযোগ মিলেছিল আগেই। সল্টলেকের সেক্টর ফাইভের দুটি অফিসে অভিযান চালাল বিধাননগর পুলিশ কমিশনারেট। দুটি অফিস থেকে মোট আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রকাশ সিনহা ও রঞ্জিত্‍ সাউ, কলকাতা: ফের ভুয়ো কল সেন্টারের বিরুদ্ধে অভিযান চালাল বিধাননগর পুলিশ কমিশনারেট। সল্টলেকের সেক্টর ফাইভে দুটি অফিসে হানা দিয়ে গ্রেফতার করা হল ৮ জনকে। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে অনেকগুলি কম্পিউটার, মোবাইল ফোন, মার্কিন নাগরিকদের তথ্যপঞ্জী সহ বিভিন্ন সরঞ্জাম। এছাড়াও প্রতারকদের সিম কার্ড বিক্রির অভিযোগে মালদা থেকেও গ্রেফতার করা হয়েছে একজনকে। 

কল সেন্টারের নামে প্রতারণা চক্র চালানোর অভিযোগে সল্টলেকের ২টি ভুয়ো কল সেন্টারে অভিযান চালায় পুলিশ। ২ জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে ৮ অভিযুক্তকে। শহরজুড়ে একাধিক ভুয়ো কল সেন্টারের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে পুলিশ। সল্টলেকের সেক্টর ফাইভে বিভিন্ন অফিস-ভবনে একাধিকবার অভিযান চালানো হয়েছে ইতিমধ্যেই। 

বিধাননগর পলিশ কমিশনারেট সূত্রে দাবি, সেক্টর ফাইভে সোমবার রাতে ও মঙ্গলবার সকালে অভিযান চালানো হয় ২টি ভুয়ো কল সেন্টারে। প্রতারণার অভিযোগে একটি অফিস থেকে ৫ জন ও অন্য অফিস থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, বিদেশি নাগরিকদের টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার নামে প্রতারণা করত অভিযুক্তরা। 

কল সেন্টারগুলি থেকে উদ্ধার হওয়া সরঞ্জামের তালিকা চমকে দেওয়ার মতো। পুলিশ সূত্রে দাবি, কল সেন্টারগুলি থেকে উদ্ধার হয়েছে ৪৮টি কম্পিউটার সেট। মার্কিন নাগরিকদের তথ্য সহ প্রচুর নথি। ১৭টি মোবাইল ফোন। এছাড়াও ল্যাপটপ, ফোন, হার্ড ডিস্ক সহ বিভিন্ন সরঞ্জাম। 

শুধু এই ভুয়ো কল সেন্টারে হানাই নয়, ভুয়ো নথি দেখিয়ে সিমকার্ড তুলে বিক্রির অভিযোগে এক ডিলারকেও গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম বিভাগের পুলিশ। সোমবার মালদায় অভিযান চালিয়ে অমিতকুমার পাইক নামে এই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে দাবি, অভিযুক্ত ভুয়ো নথি দেখিয়ে সিমকার্ড কিনতেন। তারপর তা বিক্রি করতেন বিভিন্ন ভুয়ো কল সেন্টারে। এই চক্রে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Total Solar Eclipse on August 12: অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget