এক্সপ্লোর

ABP Live Exclusive: ৫০ বার কেদারনাথ ভ্রমণ! ঈশ্বর যতদিন চাইবেন যাব, বলছেন ভবানীপুরের বঙ্কিম অধিকারী

Kedarnath Temple: বঙ্কিমবাবুর দাবি, তিনি ১৯৯৪ সাল থেকে প্রতি বছর একাধিকবার কেদারনাথ যাচ্ছেন। এ বছর তিনবার গেলেন। প্রতিবারই হেঁটে ওঠেন। তাঁর মেয়েরও পাঁচবার কেদার ভ্রমণ হয়ে গেল।

কলকাতা: দুর্গম পথ অতিক্রম করে কেদারনাথে যাওয়া সহজ নয়। বিশেষ করে হেঁটে ওঠা তো বেশ কঠিন। কিন্তু এই কঠিন কাজটাই একেবারে সহজ করে ফেলেছেন কলকাতার ভবানীপুরের বাসিন্দা বঙ্কিম অধিকারী। একবার-দু’বার নয়, তাঁর দাবি অনুযায়ী, ৫০ বার কেদারনাথ ভ্রমণ করে ফেলেছেন! বঙ্কিমবাবু বলছেন, ‘ঈশ্বর টানছেন বলেই এতবার কেদারনাথ দর্শন করতে পারলাম। প্রভু যতদিন চাইবেন, ততদিনই কেদার যেতে পারব। তিনি যেদিন রুখে দেবেন, সেদিন আর যেতে পারব না। যদি মহাদেবের অনুমতি থাকে, তাহলে আরও অনেকবার যেতে চাই।’

ভারতবর্ষে তীর্থস্থানের সংখ্যা কম নয়। তাহলে কেদারের মহিমা কী, যা তাঁকে এতবার টেনে নিয়ে যাচ্ছে? ‘বঙ্কিমবাবু জানালেন, কেদারের মহিমা কী, সেটা স্বয়ং কেদারনাথই জানেন। আমার পক্ষে সেটা জানা বা বলা সম্ভব নয়। আমি শুধু এটুকুই বলতে পারি, এই অমোঘ আকর্ষণ বেশিদিন এড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব হয় না। আমি ভারতের অন্য কোনও জায়গায় যাই না, শুধু কেদারেই যাই।’

বঙ্কিমবাবু আরও জানালেন, ‘আমি ১৯৯৪ সালে প্রথমবার কেদারনাথ গিয়েছিলাম। তারপর থেকে প্রতি বছরই একাধিকবার যাই। শুধু লকডাউনের জন্য গত বছর যেতে পারিনি। সেই আক্ষেপ এ বছর পুষিয়ে নিয়েছি। এ বছর সবমিলিয়ে তিনবার কেদার গেলাম। অগাস্টে প্রথমবার গেলাম। তারপর অক্টোবরে দু’বার হল। প্রতিবারই হেঁটে উঠি।’

বঙ্কিমবাবুর মেয়ে স্বাতী জানালেন, ‘আমি আড়াই বছর বয়সে প্রথমবার কেদার গিয়েছিলাম। তখন আমার মা বেঁচেছিলেন। মা মারা যাওয়ার পরেও গিয়েছি। বড় হওয়ার পর ২০১৯ আর এবার গেলাম। মোট পাঁচবার কেদার গেলাম। কেন এতবার যাচ্ছি বলে বোঝাতে পারব না। ফিরে আসার পরেও অনেকদিন ঘোরের মধ্যে থাকি। এবারও এখনও কাজে মন বসাতে পারছি না। আমাদের বাড়ির অনেকেই বাবার সঙ্গে কেদারে যায়। বাবা অন্য কোথাও যায় না। শুধু কেদারের আশেপাশেই ঘুরে বেড়ায়। বাবার শরীর যতদিন ভাল থাকবে যাবে। বাবার সঙ্গে গিয়ে আমিও কেদারের প্রতি মোহাবিষ্ট হয়ে পড়েছি।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget