এক্সপ্লোর

প্রাক্তন সেনাকর্মী বাবার হাত থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিতে গিয়ে বিপত্তি, গুলি ছিটকে আহত ছেলে

বাবার আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুটে আহত ছেলে। প্রাক্তন সেনাকর্মী বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করল পুলিশ।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও প্রবীর চক্রবর্তী, কলকাতা: প্রাক্তন সেনাকর্মী বাবার হাত থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিতে গিয়ে গুলি ছিটকে আহত হলেন ছেলে। ঘটনাটি ঘটেছে বেহালার সরশুনায়। আহত যুবককে ভর্তি করা হয়েছে হাসপাতালে।  প্রাক্তন সেনাকর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

বাবার আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুটে আহত ছেলে। প্রাক্তন সেনাকর্মী বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করল পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বেহালার সরশুনায় নস্করপাড়ায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর,সরশুনার নস্করপাড়ার বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী প্রমোদ কুমারের বাড়ির দরজায় বৃহস্পতিবার রাতে স্থানীয় কয়েকজন যুবক মত্ত অবস্থায় ধাক্কা দেয়। প্রতিবাদ করতে ক্রুদ্ধ ওই প্রাক্তন সেনাকর্মী নিজের লাইসেন্সড আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়ির উঠোনে চলে আসেন। তখন অবশ্য সদর দরজা বন্ধ ছিল। সেই সময় তাঁর মেজে ছেলে পবন কুমার তাঁকে থামাতে যান। তখনই ঘটে বিপত্তি।  

পুলিশ সূত্রে খবর, ছেলে বাবার হাত থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে মাটিতে ছুড়ে ফেলেন। তা থেকে গুলি ছিটকে বাড়ির পোষা কুকুরের পায়ে ও মেজো ছেলের পায়ে লাগে। ঘটনার পর সরশুনা থানার পুলিশ প্রাক্তন সেনাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। আহত ছেলেকে ভর্তি করা হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। তবে এই ঘটনায় থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। 

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর রাতের শহরে শ্যুটআউটের ঘটনা ঘটে। গোর্কি সদনের সামনে গুলিবিদ্ধ হাওড়ার ব্যবসায়ী পঙ্কজ সিং। পুলিশ সূত্রে খবর, রাত ১১টা নাগাদ বন্ধুর বাড়ির পার্টি থেকে ৩ সঙ্গীকে নিয়ে ফিরছিলেন ওই ব্যবসায়ী। অভিযোগ, পার্ক সার্কাসের দিক থেকে রবীন্দ্র সদনের দিকে যাওয়ার সময়ে, ৫-৬টি মোটরবাইকে প্রায় ১৫-১৬ জন দুষ্কৃতী ব্যবসায়ীর গাড়ি আটকায়। 

গোর্কি সদনের সামনে গাড়ি থেকে নামতেই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয় তারা। ব্যবসায়ীর ডান কাঁধে গুলি লাগে। তাঁকে একবালপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে শেক্সপিয়র সরণি থানার পুলিশ। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখছে লালবাজারের গুন্ডা দমন শাখা। ব্যবসায়িক শত্রুতার জেরে হামলা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। 

সালকিয়ার বাঁধাঘাটের বাসিন্দা ব্যবসায়ী পঙ্কজ সিংয়ের পরিবার। গার্মেন্টস, এক্সপোর্ট-ইমপোর্ট ও প্রোমোটিংয়ের পারিবারিক ব্যবসা রয়েছে। শ্যুটআউটের ঘটনায় রীতিমতো আতঙ্কিত ব্যবসায়ীর পরিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত ১১টা নাগাদ বন্ধুর বাড়ির পার্টি থেকে তিন সঙ্গীকে নিয়ে ফিরছিলেন ওই ব্যবসায়ী। 

অভিযোগ, পার্ক সার্কাসের দিক থেকে রবীন্দ্র সদনের দিকে যাওয়ার সময় ৫-৬টি মোটর বাইকে প্রায় ১৫-১৬ জন দুষ্কৃতী ব্যবসায়ীর গাড়ি আটকায়। গোর্কি সদনের সামনে গাড়ি থেকে নামতেই ব্যবসায়ীকে লক্ষ্য করে চলে গুলি। অপেক্ষা করেননি তাঁরা। চালিয়ে চম্পট দেয় তারা। ব্যবসায়ীর ডান কাঁধে গুলি লাগে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
National Commission for Women:
"ধর্ষকদের এনকাউন্টার নয়, বিচার আইনি পথেই হওয়া উচিত", বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনে মন্তব্য জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget