এক্সপ্লোর

Bengal SIR: "চূড়ান্ত ভোটার তালিকায় নামটা থাকবে তো? " চিন্তায় মতুয়ারা !

Matua Community On SIR Final List: বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারব তো? ২৮ ফেব্রুয়ারি রাজ্যের পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের আগে এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষের মনে।

সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা :  চূড়ান্ত ভোটার তালিকায় নামটা থাকবে তো? বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারব তো? ২৮ ফেব্রুয়ারি রাজ্যের পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের আগে এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষের মনে। মতুয়া সম্প্রদায়ভুক্ত  বিউটি মাতব্বর বলেন, কতবার ভোট দিয়েছি। নাম না বেরনো পর্যন্ত নিশ্চিন্ত হতে পারছি না। শনিবার SIR-এর শুনানি পর্ব শেষ হল। কিন্তু, চিন্তামুক্ত হতে পারলেন না মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশের মানুষ!
 
আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ্যের পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সেই দিন যত এগিয়ে আসছে, ততই যেন প্রশ্নগুলো আরও বড় হয়ে দেখা দিচ্ছে মতুয়াদের মনে! চূড়ান্ত ভোটার তালিকায় নামটা থাকবে তো? বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন তো? নাকি শেষ অবধি ভোটাধিকারটুকুও হারাতে হবে? মতুয়া  স্বপন ঠাকুর বলেন, ভয় পাচ্ছি। কারণ যেহেতু আমার বয়স ৪০ বছর।+৫ বার ভোট দেওয়া হয়ে গেছে অলরেডি আমার। তারপরও আমি নিশ্চিত হতে পারছি না, যে এই নতুন করে ২০২৬ সালে যে ভোট হবে  আদৌ ভোট দিতে পারব কিনা? তালিকায় নাম থাকবে কিনা?
 
SIR-এর শুরু থেকেই আশা আর আশঙ্কার দোলাচলে রয়েছেন মতুয়ারা! তার মধ্যেই কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদের মন্তব্য মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষের চিন্তা আরও বাড়িয়েছে। বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, আজকে ৫০ লক্ষ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে এক লাখ যদি আমাদের সমাজের মানুষকে যদি একটু স্টপ থাকতে হয়? ভোট দেওয়া থেকে বিরত থাকতে হয় তাহলে কোনটা লাভ? এই পরিস্থিতিতে কী করবেন মতুয়ারা? গত কয়েকমাসে এ নিয়ে চলেছে বিস্তর টানাপোড়েন!

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মতুয়া সম্প্রদায় ও নমঃশূদ্র সম্প্রদায়ের মানুষকে ভয় দেখাচ্ছেন।তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, মতুয়াকে ভয় দেখাচ্ছে কে? শান্তনু ঠাকুর, অসীম সরকার। ৯ জানুয়ারি ঠাকুরনগরের মতুয়াবাড়িতে গিয়ে বিজেপির অস্বস্তি বাড়ান অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেছিলেন, হয় নিঃশর্ত নাগরিকত্ব, নইলে মোদি গদি ছাড়ো। ' এরপর, ১৭ জানুয়ারি মালদার সভা থেকে মতুয়াদের আশ্বস্ত করার চেষ্টা করেন নরেন্দ্র মোদি।

 প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি বলেন, এটাও মোদিজির গ্য়ারেন্টি। মোদি CAA-র মাধ্য়মে শরণার্থীদের সম্পূর্ণ সুরক্ষা দিয়েছে। শুনানি পর্বের পর আদৌ কতটা আশ্বস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষ? মতুয়া বিউটি মাতব্বর বলেন, থাকবে কি না থাকবে তার জন্য চিন্তা। আমাদের চিন্তা হচ্ছে। কেন চিন্তা হবে না? আমার শ্বশুর এখানেই তাদের জন্ম। কিন্তু, সেও অনেক আগে এসেছে। তার তো আরও টেনশন। সে কাজ পুরো ছেড়ে দিয়েছে। সে আরও চিন্তা করছে। বলে, বউ আমি বাঁচবোই না এরকম চিন্তা।  কতবার ভোট দিয়েছি। নাম না বেরনো পর্যন্ত নিশ্চিন্ত হতে পারছি না।যদিও এ নিয়ে রাজনৈতিক তরজা চলছেই! 
 

অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ তৃণমূল সাংসদ ও সঙ্ঘাধিপতি  মমতা ঠাকুর বলেন, প্রচুর নাম বাদের আশঙ্কা। কোথাও এত কড়াকড়ি হয়নি। ভাওতাবাজি। অনেকে মারা গেছে। আরও অনেকে মারা যাবে।এদিন প্রতিক্রিয়ার জন্য শান্তনু ঠাকুরকে ফোন করা হলে, কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget