এক্সপ্লোর

Bhawanipur By-poll : ভবানীপুরে প্রচারে নেমে তৃণমূল কর্মীর কাছে ভোট চাইলেন সুভাষ সরকার, কী উত্তর পেলেন ?

ভবানীপুরে ভোটের আগে আজই শেষ রবিবাসরীয় প্রচার। চেতলার কলাবাগান এলাকা থেকে প্রচার শুরু করেন ফিরহাদ হাকিম।

ভবানীপুর : প্রিয়ঙ্কা টিবরেওয়ালের সমর্থনে ভবানীপুরের নর্দার্ন পার্কে প্রচারে নেমে তৃণমূল কর্মীর কাছে ভোট চাইলেন সুভাষ সরকার। তৃণমূলকেই ভোট দেব, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানিয়ে দেন ওই কর্মী। এদিন বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে নেমে জনসংযোগের পাশাপাশি ভোটারদের কাছে সকাল সকাল ভোট দেওয়ার আবেদন জানান সুভাষ সরকার। যদি ভোট লুঠ না হয়, তাহলে মাননীয়া হারবেন বলে দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী।

এদিকে ভবানীপুরে ভোটের আগে আজই শেষ রবিবাসরীয় প্রচার। চেতলার কলাবাগান এলাকা থেকে প্রচার শুরু করেন ফিরহাদ হাকিম। বাড়ি বাড়ি ঘুরে চলে জনসংযোগ বাড়ান তিনি।

৩০ সেপ্টেম্বর ভবানীপুরে ভোট। তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) । তাঁকে চ্যালেঞ্জ জানাতে বিজেপি ময়দানে নামিয়েছে প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে ( PRIYANKA TIBREWAL)। আর সিপিএমের বাজি, তরুণ আইনজীবী শ্রীজীব বিশ্বাস (SHRIJEEB BISWAS)। এঁরা ছাড়াও নির্বাচনী লড়াইতে আছেন আরও ৯ জন।

প্রসঙ্গত, দিনকয়েক আগেই ভবানীপুর উপ নির্বাচনে BJP প্রার্থীর হয়ে প্রচারে এসেছিলেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী (Hardeep Singh Puri)। তিনি মমতাকে আক্রমণ করে বলেছেন , "মমতা বন্দ্যোপাধ্যায় একটু ভয় পেয়েছেন। উনি বলেছেন যে মানুষ যদি তাঁকে ভোট না দেন তাহলে উনি মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না। এখানে উপনির্বাচন কেন হচ্ছে ? কারণ, উনি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেছেন।"

আরও পড়ুন ; ভবানীপুরের ভোটার হলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর

এদিকে বিজেপির আইনজীবী প্রার্থী প্রচারে নেমে ঘুরে বেরিয়েছেন দুয়ারে দুয়ারে। কিন্তু কিন্তু কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন ভোটারদের থেকে ? এর জবাবে প্রিয়ঙ্কা জানিয়েছিলেন, ' সে তো ভটবাক্সেই বোঝা যাবে। তবে, ৭০ শতাংশ ভোট ঠিকঠাক পড়লে আমিই জিতব। ' অন্যদিকে ফিরহাদ হাকিম বলেছেন, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে অত্যাচার হয়েছে, তার উত্তর দেওয়ার দিন ৩০ সেপ্টেম্বর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal on Shashi : 'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
Kakoli Ghosh Dastidar : আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Kolkata Blood Bank Scam: কোটি কোটি টাকার রক্ত-প্লাজমা ভিনরাজ্যে বিক্রির অভিযোগ, কলকাতার ব্লাড ব্যাঙ্কে ঝুলল তালা, আরেক ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তলব স্বাস্থ্যভবনে
কোটি কোটি টাকার রক্ত-প্লাজমা ভিনরাজ্যে বিক্রির অভিযোগ, কলকাতার ব্লাড ব্যাঙ্কে ঝুলল তালা, আরেক ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তলব স্বাস্থ্যভবনে

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget