এক্সপ্লোর

Kolkata: কেন্দ্রীয় প্রকল্পের নতুন নামকরণ নিয়ে সোচ্চার ব্রাত্য বসু

Kolkata: এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘বালবটিকা’। দেশজুড়ে ১১ লক্ষ ২০ হাজার সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এই প্রকল্পের সুবিধা পাবে।

কলকাতা: স্কুলপড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে নতুন ‘পিএম পোষণ’ প্রকল্প চালু করল কেন্দ্র। প্রকল্পে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, পরবর্তী প্রজন্মের স্কুলপড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। এই প্রকল্পে প্রথমবার অন্তর্ভুক্ত করা হচ্ছে ৩-৫ বছরের শিশুদের। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘বালবটিকা’। দেশজুড়ে ১১ লক্ষ ২০ হাজার সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এই প্রকল্পের সুবিধা পাবে। আগামী ৫ বছর জন্য বরাদ্দ করা হয়েছে  ১ লক্ষ ৩১ হাজার কোটি টাকা।কেন্দ্রের এই প্রকল্প নিয়ে কটাক্ষ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসু লিখেছেন, 'স্কুল পড়ুয়াদের মিড-ডে মিল প্রকল্পে নাম বদলে ‘পিএম পোষণ’ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এতে কোনও নতুনত্ব নেই, ৬০:৪০ অনুপাতে খরচ কেন্দ্র ও রাজ্যের। তাহলে নতুন নাম কেন, শুধুমাত্র সমস্ত প্রকল্পে প্রধানমন্ত্রীর নাম ঢোকানোর জন্য? MDM থেকে P(N)M। আমরা প্রতিবাদ করছি।'

এদিকে রাজ্যে বাড়ল দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু। আজও সাতশোর কোটায় রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৭৪৮ জন। এ নিয়ে রাজ্যে সবমিলিয়ে মোট করোনা সংক্রমিতের সংখ্যা হল ১৫,৬৮,৩২১ জন। সরকারি হিসেব অনুযায়ী আজ রাজ্যে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭,৫৮০ জন। 

এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। গতকাল মৃত্য়ু হয়েছিল ১৩ জনের। এ নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮,৭৭৮ জন। উল্লেখ্য, রাজ্যে সংক্রমণের নিরিখে এখনও শীর্ষে কলকাতা। সেখানে একদিনে সংক্রমিত হয়েছেন ১৩৯ জন। ৪ জনের মৃত্যু হয়েছে। একপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত ১২৩ জন হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ জনের। 

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন ৭৪০ জন। এনিয়ে রাজ্যে সুস্থ হলেন মোট ১৫,৪১,৯৬৩ জন। আজ রাজ্যে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। অন্যদিকে দেশে ফের ২০ হাজারের নীচে নামল দৈনিক সংক্রমণ। তবে গত ২৪ ঘণ্টায় বাড়ল মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৭৮ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৮৭০।  

আরও পড়ুন: লটারিতে কোটিপতি হয়ে ঘুম উড়েছে মুদিখানা দোকানের দিনমজুরের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : 'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget