এক্সপ্লোর

Bratya Basu on SSC: SSC নিয়োগে মেধা এবং যোগ্যতাকেই অগ্রাধিকার, রাজনীতিমুক্ত, স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাত্যর

SCC Recruitment: শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘিরে অভিযোগের দায় আগেও ঝেড়ে ফেলতে দেখা গিয়েছিল ব্রাত্যকে।

কলকাতা: শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ পৌঁছেছে আদালতে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে (CBI)। সিঙ্গল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের মধ্যে তা নিয়ে চলছে টানাপোড়েন। তার মধ্যেই স্কুল সার্ভিস কমিশন (SSC) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই নিয়ে মন্তব্য করতে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিলেন, মেধা, স্বচ্ছতা এবং যোগ্যতার নিরিখেই আগামী দিনে নিয়োগ প্রক্রিয়া এগোবে। নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক সংযোগ এবং প্রভাব কোনও ভাবে থাকবে না বলেও আশ্বস্ত করলেন তিনি। 

নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ SSC-র

বৃহস্পতিবার মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্তরে সহকারি শিক্ষক নিয়োগের জন্য শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে SSC। কর্ম এবং শারীরশিক্ষাতেও অতিরিক্ত পদ তৈরির কথা জানিয়েছে রাজ্য। একই সঙ্গে শীঘ্রই প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ হতে চলেছে। তা নিয়ে মন্ত্রী পরিষদের বৈঠকের পর নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হন ব্রাত্য। সেখানে নিয়োগ দুর্নীতি মামলার প্রসঙ্গ উঠলে ব্রাত্য জানিয়ে দেন, যেখানে তিনি ছিলেনই না, তা নিয়ে কোনও মন্তব্যও করবেন না। তার পরেই সংযোগ করেন, "আগামী দিনে যে পরীক্ষা নেওয়া হবে, তাতে ভুলচুক হলে সংশোধন করা হবে। নিয়োগের ক্ষেত্রে মেধা, স্বচ্ছতা এবং যোগ্যতাকেই অগ্রাধিকার দেবে সরকার। সেখানে রাজনীতির কোনও সম্পর্ক থাকবে না।"

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার দায় আগেও ঝেড়ে ফেলতে দেখা গিয়েছিল ব্রাত্যকে। সেই সময় তাঁর পাশে দাঁড়ান তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। জানিয়ে দেন, ব্রাত্যর আমলে এমন কিছু ঘটেনি। তাহলে কি প্রকারান্তরে রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আমলেি দুর্নীতি ঘটেছিল! কুণালের বক্তব্য ছিল, "এই উত্তর শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়ই দিতে পারেন, যিনি তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন এবং পার্টির সাধারণ সম্পাদকও ছিলেন।"

রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য কি তাহলে সেই অনিয়মের অভিযোগে কোনও তদন্ত কমিটি বসাবেন? সেই সম্ভাবনাও বৃহস্পতিবার খারিজ করে দেন ব্রাত্য। জানান, বিষয়টি মহামান্য আদালতে পৌঁছেছে। তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। তিনি আলাদা করে এ সবের মধ্যে যাবেন না। 

আরও পড়ুন: SSC Recruitment: মুখ্যমন্ত্রীর 'মানবিক' নির্দেশে কর্ম এবং শারীরশিক্ষায় অতিরিক্ত ১৬০০ পদ, জানালেন ব্রাত্য

বিগত ১৪ মাস ধরে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান-বিক্ষোভ করছেন SSC’র নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীরা। কর্মশিক্ষা ও শারীরশিক্ষার চাকরিপ্রার্থীরা মাসখানেক ধরে আন্দোলন চালাচ্ছেন শহিদ মিনার চত্বরে। এই পরিস্থিতিতে, তৃতীয় তৃণমূল সরকারের প্রথম বর্ষপূর্তির দিন একদিকে যেমন পুরনো নিয়োগের জট কাটানোর উদ্যোগ নেওয়া হল, তেমনই নতুন করে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তও নিল রাজ্য সরকার।

মন্ত্রিসভার বৈঠকের পর ব্রাত্য জানিয়েছেন, SSC-র নতুন পদ ৫ হাজার ২৬১টি। কর্মশিক্ষার জন্য ৭৫০ এবং শারীরশিক্ষার জন্য ৮৫০টি পদ তৈরি করা হয়েছে।  আপাতত ১৬০০ পদ তৈরি করা হয়েছে। আগামী দিনে পরিস্থিতি বুঝে আরও চিন্তাভাবনা হবে। আন্দোলন হোক বা না হোক, মানুষের যদি ন্যায্য দাবি থাকে, তা পূরণে মুখ্যমন্ত্রী সবসময়ই তৎপর বলেও মন্তব্য করেন ব্রাত্য। সব শূন্যপদ বিবেচনা করে আগামী দিনে শিক্ষক এবং অশিক্ষক কর্মী পদে নিয়োগে চূড়ান্ত সিলমোহর পড়বে বলেও জানান তিনি। 

প্রধান শিক্ষক নিয়োগেও বিজ্ঞপ্তি শীঘ্রই

তবে কীভাবে, কত তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে? পরীক্ষা ফি কত হবে? লিখিত পরীক্ষা কবে হবে এবং কীভাবে হবে? তা বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে জানানো হবে। ২০১৬ সালে, শেষবার শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল। ৫ বছর আগে হয়েছিল প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা। সেই নিয়োগেই দুর্নীতির অভিযোগ তুলে মামলা হয় কলকাতা হাইকোর্টে। শিক্ষক নিয়োগের ৩টি মামলায় CBI তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গপাধ্যায়। পরে, সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মামলাগুলি সুব্রত তালুকদারের ডিভিশন বঞ্চে বিচারাধীন রয়েছে।

সেরা শিরোনাম

Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget